सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 268, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 268

২৫৪ সঙ্গীত পারিজাত
অ ক চ ট ত প য শাঃ স্থানে ষষ্ঠেচ সপ্তমে।
ভবন্ত্যেকাদশস্থানে তেষু দৃষ্টের্ম্মৃতিঃ ফলম্।
জীবনং যদি বাচ্যস্য ব্রহ্মা বা কিং শিবোঽথবা ॥ ৫২১
আলোচ্য আটটি বর্গের অক্ষরগুলি, ষষ্ঠ, সপ্তম ও একাদশ স্থানে প্রযোজিত
হলেও, ফল হয় মৃত্যু। সুতরাং, গানের বর্ণনীয় ব্যক্তির জীবন যদি অভিলষিত
হয়, কিংবা গানের মধ্যে ব্রহ্মা ও শিব সম্বন্ধে কোন বর্ণনা থাকে, তাহলে ষষ্ঠ,
সপ্তম ও একাদশ স্থানের বর্ণ প্রয়োগ সম্বন্ধে সাবধান থাকা কর্তব্য। ৫২১
পঙ্ক্তিযূর্ধ্বা স্মৃতির্য্যক্ষু কোষ্ঠাঃ স্যুর্দশ পঞ্চ চ।
তির্য্যক্ কোষ্ঠেস্বকারাদ্যা বর্ণা লেখ্যাঃ ক্রমেণ তু ॥ ৫২২
আদ্যূর্ধ্ব পঙ্ক্তি বা বর্ণা বায়ু বীজানি সর্ব্বদা।
দ্বিতীয় পঙ্ক্তি গা বর্ণা বহ্নি বীজানি নিত্যশঃ ॥ ৫২৩
তৃতীয়ায়াং স্থিতা বর্ণা ভূমি বীজানি কেবলম্।
চতুর্থ পঙ্ক্তি গা বর্ণা বারি বীজানি সন্ততম্ ॥ ৫২৪
অন্ত্য পঙ্ক্তি স্থিতা বর্ণাঃ খ বীজানীতি সংজ্ঞতাঃ।
ভ্রমো বায়োমৃতির্বহ্ণৌ ভূমৌ লক্ষ্মীর্জলে সুখম্ ॥ ৫২৫
খ বীজে ধন-হানিশ্চ বাচ্যস্যেতি ফলং ভবেৎ।
স্তুতাচ্ছ্লোক গীতাদৌ প্রয়োগে গণ বর্গয়োঃ ॥ ৫২৬
ঊর্ধ্বরেখা বেষ্টিত দশটি কোষ্ঠ ও তির্য্যক রেখা বেষ্টিত পাঁচটি কোষ্ঠ
( ১০ × ৫ = ৫০ ) অঙ্কিত করে, সেই কোষ্ঠগুলির মধ্যে তির্য্যকক্রমে “অ” থেকে
“ক্ষ” পর্যন্ত পঞ্চাশটি অক্ষর লিখতে হবে। এর মধ্যে—
প্রথম ঊর্ধ্ব কোষ্ঠের মধ্যে লিখিত অক্ষরগুলি — বায়ুবীজ।
দ্বিতীয় ” — অগ্নিবীজ।
তৃতীয় ” — ভূমিবীজ।
চতুর্থ ” — জলবীজ।
পঞ্চম ” — আকাশবীজ।
শ্লোক বা গীতের প্রারম্ভে এই বীজগুলির তথা অক্ষরগুলির প্রয়োগ থাকলে,
শ্লোক বা গীতের বর্ণনীয় ব্যক্তিগণ ফললাভ করে থাকেন, যথাক্রমে—
বায়ুবীজের ব্যবহারে — ভ্রান্তি।
অগ্নিবীজের ” — মৃত্যু।