सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 267, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 267

সঙ্গীত পারিজাত ২৫৩
অ ক চ ট ত প য শ বর্ণাস্তেষান্ত দেবতাঃ।
সোমো ভৌমৌ বুধো জীবঃ শুক্রঃ শন্যর্করাহবঃ ॥ ৫১৯
বপুঃপীড়া প্রথা বিদ্যা ভাগ্যং রোগোর্মূতির্ভয়ম্।
আদ্য স্থানে প্রয়োগ চেৎ ফলন্তেষাং ক্রমাদ্ ভবেৎ ॥ ৫২০
অ-বর্গের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন — চন্দ্র।
ক-বর্গের ” — মঙ্গল।
চ-বর্গের ” — বুধ।
ট-বর্গের ” — বৃহস্পতি
ত-বর্গের ” — শুক্র।
প-বর্গের ” — শনি।
য-বর্গের ” — সূর্য।
শ-বর্গের ” — রাহু।
গীতের প্রারম্ভে এই বর্গগুলি প্রয়োগ ক রলে, গানের বর্ণনীয় ব্যক্তিগণ
এই ভাবে ফললাভ করে থাকেন, যথা :—
প্রারম্ভে -- অ-বর্গের প্রয়োগে ফললাভ হয় — শারীরিক পুষ্টি।
” — ক বর্গের ” — পীড়া।
” — চ-বর্গের ” — খ্যাতি।
” — ট-বর্গের ” — বিদ্যা।
” — ত বর্গের ” — ভাগ্য।
” — প-বর্গের ” — রোগ।
” — য-বর্গের ” — মৃত্যু
” — শ-বর্গের ” — ভয়। ৫১৯-৫২০
টিপ্পনী : এখানে অ বর্গ বলতে স্বরবর্ণের সমস্ত অক্ষরগুলিকেই বোঝাচ্ছে
এবং ব্যঞ্জনবর্ণের ‘ক’ থেকে ‘ঙ’, ‘চ’ থেকে ‘ঞ’—এইভাবে পাঁচটি করে অক্ষর
নিয়ে বাকি সাতটি বর্গ পরিকল্পিত হয়েছে। বর্গের সংখ্যা সাকুল্যে আটটি।
আলোচ্য ক্ষেত্রেও পারিজাতকার বর্গের অধিষ্ঠাত্রী দেবতা ও ফললাভের কথা
বলেছেন। এ সম্বন্ধে আমাদের মন্তব্য ৫১৫-৫১৮ সূত্রের টিপ্পনীতে উল্লিখিত
হয়েছে। ৫১৯-৫২০