सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 265, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 265

সঙ্গীত পারিজাত ২৫১
এইরকম গণ-এর সংখ্যা আটটি। যথা, ম-গণ, ন-গণ, ভ-গণ, য-গণ, জ-গণ,
ত-গণ, স-গণ ও র-গণ। এদের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন যথাক্রমে:—
ম-গণের অধিষ্ঠাত্রী দেবতা — ভূমি।
ন-গণের " — ইন্দ্র।
ভ-গণের " — চন্দ্র।
য-গণের " — জল।
জ-গণের " — গৃহ।
ত-গণের " — আকাশ।
স-গণের " — বায়ু।
র-গণের " — অগ্নি।
গীতের প্রথমে পূর্বোক্ত গণগুলি প্রয়োগ করলে, গীতের বর্ণনীয় ব্যক্তিগণ
যথাক্রমে ফললাভ করেন:—
ম-গণের প্রয়োগে — লক্ষ্মীযুক্ত শরীর।
ন-গণের " — যশ।
ভ গণের " — সুখ।
য-গণের " — দুঃখ।
জ-গণের " — দারিদ্র্য।
ত-গণের " — দেশ বা রাজ্য।
স-গণের " — ভূমি।
র-গণের " — মৃত্যু।
৫১৫-৫১৮
টিপ্পনী: আলোচ্য সূত্রগুলির মাধ্যমে পারিজাতকার আটটি গণের
অধিষ্ঠাত্রী দেবতা ও তাদের প্রয়োগ-জনিত ফললাভের কথা বলেছেন। কিন্তু,
গণ-এর প্রকৃত পরিচয় সম্পর্কে আলোকপাত করেন নি। সেকালে, গণ-এর
দেবতা পরিকল্পনা করা বা ফললাভের প্রত্যাশা করার মধ্যে সম্ভবতঃ কোন
বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্য নিহিত ছিল যা আজকের দিনের আমাদের পক্ষে
উপলব্ধি করা সম্ভবপর হচ্ছে না। কিন্তু, সঙ্গীতের ক্ষেত্রে গণ-এর বৈজ্ঞানিক
তাৎপর্য সেদিনকার মতো আজও আছে, কেবল বদলে গেছে তার পরিচিতির
উপকরণগুলো। সুপ্রাচীন গান্ধর্ব রীতির মধ্যে যেমন নিরঙ্কুশ স্বর বলে কিছু
ছিল না, তেমনি, সেই স্বরের প্রয়োগ-বৈশিষ্ট্য ও কাল পরিমাপের জন্যও মীড়,