सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 264, कुल 358 में से
संदर्भ में पढ़ेंসুতরাং, আলোচ্য ক্ষেত্রে আমাদের পক্ষে অনুমানের আশ্রয় গ্রহণ করা ছাড়া
গত্যন্তর নেই।
নির্যুক্ত গীতিকে প্রাচীন গ্রন্থাদির মধ্যে যে ভাবে বিশ্লেষণের মাধ্যমে
সুচিহ্নিত করা হয়েছে, তাতে মনে হয়, কোন নির্যুক্ত প্রবন্ধকে অনিযুক্ত
পদ্ধতির মাধ্যমে পরিবেশন করবার ব্যবস্থা বা অধিকার সে যুগের সঙ্গীতসমাজে
স্বীকৃত হতো না। অপরপক্ষে, অনিযুক্ত পদ্ধতির প্রবন্ধগুলিও যে তখন
Experimental Stage-এ ছিল বা অবাচীনদের প্রতিপাদ্য অবৈজ্ঞানিক
পদ্ধতিরূপে গ্রাহ্য হতো, এমন কথা মেনে নেওয়াও যুক্তিযুক্ত নয়, যেহেতু,
অনিযুক্ত পদ্ধতিকে তারা অচিহ্নিত করেও রাখেন নি গ্রন্থের মধ্যে। অর্থাৎ
অনিযুক্তির সাঙ্গীতিক প্রয়োগগুলো কেবলমাত্র নির্যুক্ত পদ্ধতির ক্ষেত্রে বে-আইনী
ছিল, নচেৎ উক্ত বে আইনী ব্যাপারটা অনিযুক্তের ক্ষেত্রে ছিল নিতান্তই নিজস্ব
আইন। অবশ্য, নির্যুক্ত প্রবন্ধগুলোর বৈশিষ্ট্য লক্ষ্য করে ধারণা জন্মায়--
অনিযুক্ত প্রবন্ধগুলির মধ্যে স-তাল-এর তুলনায় অ-তালের ব্যবহারটাই প্রকট
ছিল। অর্থাৎ ছন্দের বন্ধনের তুলনায় ভাব ও সুরের ঐশ্বর্যটাই প্রকট হয়ে উঠত।
কিন্তু, আসলে কী যে ছিল, তা আমাদের জানবার উপায় নেই। তবে, নির্যুক্তর
মতো অনিযুক্ত পদ্ধতির গানও যে সে যুগের সঙ্গীতসমাজে রীতিমত
প্রচলিত ছিল তাতে সন্দেহের অবকাশমাত্রও নেই। প্রবন্ধ গীতি আলোচনা
করবার সময় দেখা যাবে প্রখ্যাত কৈবাড, প্রভৃতি প্রবন্ধগুলি অনিযুক্ত
ছিল। ॥ ৫১৩-৫১৪
তত্র গীতোপযোগিত্বাদ গণ বর্ণাদি কথ্যতে।
আদি, মধ্যাবসানেষু যরতা' যান্তি লাঘবম্॥ ৫১৫
ভজসা গৌরবং যান্তি মনৌ তু গুরু লাঘবম্।
মে ভূমির্দেবতা নে চ বাসবো ভেচ চন্দ্রমাঃ॥ ৫১৬
যে বারি জে রবি স্তে চ খং সেঽনিলশ্চ রেঽনলঃ।
লক্ষ্মীর্বপুষ্যশঃ সৌখ্যং দুঃখঞ্চাথ দরিদ্রতা॥ ৫১৭
দেশো বৃদ্ধির্মৃতিস্তেষ্বা মিত্যেতানি ফলানি চ॥ ৫১৮
অতঃপর, গীতের প্রতিপাদ্য গণ ও বর্ণাদির বিষয় বলা যাচ্ছে। (ছন্দ ও গীতি)
শাস্ত্রে তিনটি করে বর্ণ বা অক্ষরের সন্নিবেশে একটি করে গণ নির্দিষ্ট হয়েছে।