सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 263, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 263

সঙ্গীত পারিজাত ২৪৯
প্রবন্ধ গীতি দু'রকমের হয়—নিযুক্ত ও অনিযুক্ত। যে গানগুলি ছন্দ
তালাদির নিয়ম অনুসরণ করে গীত হয়, তার নাম নিযুক্ত প্রবন্ধ-গীতি এবং
যে গানগুলির মধ্যে নিযুক্ত গীতির নিয়মাদি মেনে চলা হয় না, তার নাম
অনিযুক্ত প্রবন্ধ-গীতি। ৫১৩।২ ৫১৪
টিপ্পনী: এখানে নিবদ্ধ-গীতির বিপরীত অর্থ অনিবদ্ধ গীতির কথাটাই
চট করে মনে আসে। কিন্তু, লক্ষ্য করবার বিষয়, নিযুক্ত বা অনিযুক্ত
এখানে নিরঙ্কুশ নয়। নিযুক্ত বা অনিযুক্ত কথা দুটি এখানে নিবদ্ধ বা প্রবন্ধ
গীতি-পদ্ধতির প্রসঙ্গেই ব্যবহৃত হয়েছে—অনিবদ্ধ গীতির মতো নিরঙ্কুশভাবে
ব্যবহৃত হয়নি। অর্থাৎ, অনিযুক্ত অর্থে এখানে আদৌ অনিবদ্ধ পদ্ধতি
বোঝাচ্ছে না—নিবদ্ধ পদ্ধতিরই একটি প্রকারকে বোঝাচ্ছে।
নিবদ্ধ গীতির মধ্যে বা কী নিযুক্ত আছে?—ধাতু, অঙ্গ, ছন্দ, তাল প্রভৃতির
শাস্ত্র ও তার প্রয়োগ-পদ্ধতি সম্বন্ধীয় গুটিকতক বাধা-ধরা আইন। কিন্তু,
কোন সঙ্গীতশিল্পী যদি ওই বাধা-ধরা আইনগুলোকে না মেনে চলেন, তাহলে
কী হবে? নিযুক্ত অনিযুক্ত হয়ে যাবে। কিন্তু, কী অনিযুক্ত হয়ে যাবে?
ধাতু, ছন্দ, অঙ্গ, তাল প্রভৃতির মতো নিবদ্ধগীতির অবিচ্ছেদ্য অঙ্গগুলি কি বা
সেই অঙ্গগুলির প্রয়োগ-পরিবেশনা সম্পর্কিত বাধা-ধরা আইনগুলি?—
কেবলমাত্র আইনগুলি।
আলোচ্য ক্ষেত্রে আরও দুটি প্রশ্নের উদ্ভব হতে পারে। যথা:—
১। শিল্পীর পক্ষে কোন নিযুক্ত গীতকে অনিযুক্ত পদ্ধতির মাধ্যমে
পরিবেশন করবার অধিকার ছিল কি না।
২। শিল্পকারিতার পরিপ্রেক্ষিতে কোন পদ্ধতির গীতি উচ্চস্তরের গীতি
হিসাবে গণ্য হতো। নিযুক্ত না অনিযুক্ত?
আলোচ্য প্রথম প্রশ্নটির সদুত্তরের মধ্যেই দ্বিতীয় প্রশ্নের সমাধান প্রচ্ছন্ন
আছে। কিন্তু, দুঃখের বিষয়, প্রাচীন সঙ্গীত গ্রন্থাদির মধ্যে এ সম্পর্কে কোন
আলোচনা বা নির্দেশ স্থান পায় নি। আমরা কেবল সিংহ ভূপাল কল্লিনাথ
প্রমুখ টীকাকারদের মন্তব্য পাঠ করে জানতে পারি, অমুক প্রবন্ধটি নিযুক্ত ছিল
কিংবা ছিল না। তবে, আলোচ্য ক্ষেত্রে, টীকাকারদের বক্তব্য পরিবেশনার
ভঙ্গিমাটাও প্রণিধানযোগ্য। বস্তুতঃ, নিযুক্ত গীতি-পদ্ধতি প্রসঙ্গে তাঁরা যত কথা
বলেছেন, অনিযুক্ত পদ্ধতি প্রসঙ্গে কিছুই প্রায় বলেন নি সে তুলনায়।
১৭