सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 262, कुल 358 में से
संदर्भ में पढ़ें২৪৮ সঙ্গীত পারিজাত
যখন দেখা যাচ্ছে, এই জাতি পাঁচটির প্রতিপাদ্য বিষয়বস্তু সম্বন্ধে পারিজাতের
মধ্যে কোন আলোচনা স্থান পায় নি, তখন এই নামান্তরের ব্যাপারটাকে
নিছক নকলনবিশীর পরিণাম হিসাবে গ্রাহ্য করা অসঙ্গত নয় নিশ্চয়ই।
আলোচ্য জাতি পাঁচটির প্রতিপাদ্য বিষয়বস্তু সম্বন্ধে পারিজাতে কোন
আলোচনা স্থান পায় নি—সম্ভবতঃ সূত্রগুলির পরবর্তী অংশ নষ্ট হয়ে গিয়েছিল
বলেই, কিংবা আলোচ্য সূত্রগুলি প্রক্ষিপ্তও হতে পারে। এ সম্বন্ধে সঙ্গীত
রত্নাকরে কিছু আলোচনা স্থান পেয়েছে; কিন্তু, মতান্তরিত জাতি নামের
বিশ্লেষণ প্রসঙ্গে। অর্থাৎ, আলোচ্য পাঁচটি জাতি, মতান্তরে, অন্য নামেও
অভিহিত হতো। যথা :—
১। মেদিনীর অপর নাম শ্রুতি। শ্রুতি অর্থে, বেদের শিক্ষা, জ্যোতিষ,
নিরুক্ত, নিঘণ্টু, ছন্দ ও ব্যাকরণ—এই ছয়টি অঙ্গকে বোঝাচ্ছে।
২। নন্দিনীর অপর নাম নীতি। নীতির লাভাপায়, কর্ম আরম্ভ করবার
উপায়, পুরুষদ্রব্যসম্পৎ, দেশকাল বিভাগ, বিনিপাত-প্রতিকার ও কার্যসিদ্ধি—
এই পাঁচটি অঙ্গকে বোঝাচ্ছে।
৩। দীপনীর অপর নাম সেনা। সেনা অর্থে, হস্তীসেনা, অশ্বারোহী সেনা,
রথারোহী সেনা ও পদাতিক সেনা—এই চারটি অঙ্গকে বোঝাচ্ছে।
৪। ভাবনীর অপর নাম কবিতা। কবিতা অর্থে, শক্তি, ব্যুৎপত্তি ও
অভ্যাস—এই তিনটি অঙ্গকে বোঝাচ্ছে।
৫। তারাবতীর অপর নাম চম্পূ। চম্পূ অর্থে, গদ্য ও পদ্য--এই দুটি অঙ্গকে
বোঝাচ্ছে।
বলা বাহুল্য, প্রাচীন প্রবন্ধ-গীতির বাক্যাংশের মধ্যে কী ভাবে এই সব
“অঙ্গ” প্রচ্ছন্ন থাকতো এবং উক্ত “অঙ্গ”গুলিকে সাঙ্গীতিক রূপ দেবার জন্য কী
ভাবে কোন কোন ছন্দে স্বর স্থাপনা করা হতো, সে সম্বন্ধে যথাযথ উদাহরণ
পরিবেশনার সুযোগ আমরা গ্রহণ করতে পারছি না যেহেতু আমাদের আলোচ্য
বিষয়বস্তু সঙ্গীত পারিজাত, রত্নাকর নয়। অপরপক্ষে, ব্যাপারটা যেমনি
জটিল তেমনি ব্যাপক এবং নিতান্তই বিশেষজ্ঞদের আলোচনার বিষয়বস্তু।
৫১১।২-৫১৩।১
ছন্দস্তালাদি নিয়মান্নির্যুক্তঃ স্যাদতোঽন্যথা ॥ ৫১৩।২
অনিযুক্ত ইতি দ্বিধা প্রবন্ধঃ পরিকীর্তিতঃ ॥ ৫১৪