सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 258, कुल 358 में से
संदर्भ में पढ़ें২৪৪ সঙ্গীত পারিজাত
ঘরোয়ানা সম্বন্ধে অনেক কিছু বৈশিষ্ট্যই লক্ষ্য করবার সুযোগ সুবিধা ঘটতো
তখনকার আমলে, প্রাচীন দ্বি-ধাতুযুক্ত প্রবন্ধ-গীতির অনুরূপ ধাতুব্যবস্থা কোন
বীণ্কারের বাজের মধ্যে ছিল না। কিন্তু, চার ধাতুযুক্ত বাজের মধ্যে ধাতু-
ব্যবস্থার বৈশিষ্ট্য পরিলক্ষিত হতো। এবং, বৈশিষ্ট্যগুলি অধিকাংশ ক্ষেত্রেই
পরিলক্ষিত হতো রবাব্ জাতীয় যন্ত্রের ক্ষেত্রে—পর্দাযুক্ত বীণার ক্ষেত্রে নয়।
এমনও দেখা যেতো যে, যে বীণ্কারের “সাজ” রুদ্রবীণা, তিনি শিষ্যবর্গকে
সারস্বত বীণ্ শিক্ষা দেবার সময় যথাযথভাবে স্থায়ী, অন্তরা, সঞ্চারী ও আভোগ
ধাতুর প্রয়োগ পরিবেশনার তালিম দিচ্ছেন। কিন্তু, রুদ্রবীণা তথা রবাব্
জাতীয় বীণার মাধ্যমে তালিম দেবার সময় ধাতুনাম হিসাবে, আভোগের পর
সঞ্চারীকে গ্রাহ্য করছেন। প্রশ্ন করে উত্তর পেয়েছি—এ সঞ্চারী ‘অলগ’,
অর্থাৎ এ সঞ্চারী সে সঞ্চারী নয়। এবং সেই আভোগ-পরবর্তী সঞ্চারী ধাতুটি
সত্যই আভোগ-পূর্ববর্তী সঞ্চারী ধর্মী ছিল না।
বলা বাহুল্য, সঞ্চারী ধাতু-ব্যবস্থার এই অসঙ্গতি সম্পর্কে তারা আর কিছুই
[