सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 219, कुल 358 में से
संदर्भ में पढ़ेंসঙ্গীত পারিজাত ২০৫
অংশস্বরও পা এবং সাবেরীর সমবাদী স্বর সা ও শবরীর গ্রহস্বরও সা।
সাবেরীর পরিবেশনা কাল হচ্ছে প্রাতঃকাল; কিন্তু শর্বরী ছিল সর্বকালীন গেয়
রাগ। বস্তুতঃ জাতির অসামঞ্জস্যের জন্য শর্বরীর সঙ্গে সাবেরীর কোন
সামঞ্জস্যই পরিলক্ষিত হয় না—যদিও অনেকে অনুমান করেন, সাবেরীর জননী
হচ্ছে শর্বরী। ৪৮৮
*১ রিপ' ভ্যামুজ্জিতো রাগঃ ম সাংশো শুদ্ধ কৈশিকঃ।
নি-গ-ধৈ কোমলৈর্যুক্তঃ মূর্চ্ছনা মৎসীকৃতা॥ ১—৭
মগ ম' নিস্ সম মগ মগ সনি ধণি সম মগ মধ মগ মগ স। ধণি
সম গম ধম নিধ মগ মধ নিস ধনি ধম মগ স। গম ধম ধনি
সগ সনি ধস নিধ মগ মধ মধ নিস; ধনি সধ নিস মগ মগ সস নিধ
মগ সনি ধনি সগ মস নিধ বধ মগ সা। ইতি শুদ্ধ কৈশিক। তৃতীয়
প্রহরোধ্বম্। :—৭
কলিন্দজীর অনুবাদঃ শুদ্ধ কৈশিক রাগ মৎসীকৃতা মূর্চ্ছনা সে
উৎপন্ন হোতা হৈ—মধ্যম স্বর ইসকা অংশ (বাদী, সম্বাদী ভাব ষড়জ) হৈ।
ঔর মধ্যম হি গ্রহ হৈ। ইসমে ঋষভ পঞ্চম দোনো স্বর বর্জিত হৈ। অতঃ
জাতি ঔড়ব-ঔড়ব হোতী হৈ। তথা নিষাদ গান্ধার ঔর ধৈবত যহ তিনো স্বর
কোমল প্রযুক্ত হোতে হৈ।
অর্থাৎ - শুদ্ধ কৈশিক রাগটি মৎসীকৃতা মূর্চ্ছনার অন্তর্গত। এবং রে ও পা
স্বর দুটি বর্জিত—মা ও সা উভয় স্বরই অংশস্বররূপে ব্যবহৃত হয়। এবং, নি-গ-ধ
স্বর তিনটি কোমল। ১-৭
টিপ্পনীঃ কলাকোবিদ কলিন্দজী কৃত পারিজাত ভাষ্যের প্রথম
অতিরিক্ত রাগটি হচ্ছে শুদ্ধ কৈশিক। দেখা যাচ্ছে, রাগটির কোমল স্বর ছিল
গা ধা নি। অর্থাৎ একালের আসোবারী ঠাট। কিন্তু পারিজাতকার কোন
বুদ্ধিতে গা নি স্বর দুটিকে কোমলরূপে উদ্ধৃত করতে পারেন। যার বিকৃত
বা তীব্র গা নি ছিল বর্তমানের শুদ্ধ গা নি এবং শুদ্ধ গা নি ছিল বর্তমানের
কোমল গা নি, তিনি হঠাৎ কোমল গা নি কথাটা ব্যবহার করতে পারলেন
কোন যুক্তিতে? পারিজাতের রে-ধা কোমল হতে পারে। এমন কি মৃদু
পা স্বরের উল্লেখ পর্যন্ত আছে গ্রন্থের মধ্যে। কিন্তু গা নি কোমল হতে
পারে কী করে?