सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 183, कुल 358 में से
संदर्भ में पढ़ेंসঙ্গীত পারিজাত ১৯৭
ধৈবত্যাদি। অবরোহণে পা বর্জিত হয়। সা এর ন্যাসস্বর এবং অংশস্বর
হচ্ছে রে। ৪২৬
টিপ্পনী: বর্তমানের আইন অনুযায়ী রীতিগোল ছিল একটি সম্পূর্ণ-
ষাড়ব জাতির কাফি ঠাটের রাগ, যেহেতু, এটি পারিজাতের শুদ্ধ গা-নি
(জ্ঞা-ণি) স্বরযুক্ত। ধৈবত্যাদি মূর্চ্ছনা হওয়ার কারণে এর আরোহণ-
অবরোহন হতো, ধ্ ণ্স র জ্ঞ ম প ধ ন্ র্স। র্স ণ্ ধ ম জ্ঞ র স। লক্ষ্য করলে দেখা যাবে,
স্বর পরিচিতির মধ্যে পা স্বরটি অবরোহণে বর্জিত হয়নি; পরন্ত, মা স্বরটি
বর্জিত বা বক্রভাবে ব্যবহৃত হয়েছে। বলাবাহুল্য, মূল-এ ঠিক কী ছিল
আমাদের পক্ষে অনুমান করা সম্ভবপর নয়। “অবরোহে প-বর্জ্যঃ”-র স্থলে
“ম-বর্জ্যঃ” ছিল কিংবা স্বর পরিচিতির মা ও পা স্বর দুটি পরবর্তীকালের
নকলনবীশীর হাতে পড়ে গণ্ডগোলের সৃষ্টি করেছে কি না আমাদের পক্ষে
অনুমান করা সম্ভবপর নয়। রাগটি বর্তমানে অপ্রচলিত। ৪২৬
অথ নারায়ণে গোলে তীব্রগান্ধারসংযুতে।
অবরোহে ধ-গৌ নস্তো নির্ঘোরনয়তবাদিমে॥ ৪২৭
পুনঃস্বস্থানগমক আরোহে রি-পয়োর্শ্রিতঃ।
পূর্ব্বোত্তরাহতোপেতে মধ্যমন্যাসমণ্ডিতে॥ ৪২৮
নি সরি গরি সরি মপ পধ পম রিগ রিস। নি সনি পম পগ রিগ রিস।
রিম পম পম রিরি গরিস। নিসনি সরি মরি মপ ধপ মপ মরি মরি গরি সনি
পনিস। ইতি নারায়ণ গোলঃ। তৃতীয় প্রহরোত্তরম্। ৪৭
নারায়ণগৌল রাগের গা স্বর তীব্র। মাস্বর ন্যাস। অবরোহণে গা-ধা
বর্জিত। মূর্চ্ছনা নি এবং রে উভয় স্বরকে ভিত্তি করেই হতে পারে। আরোহণে,
রে-পা স্বর-সঙ্গতিতে 'পুনঃ স্বস্থান' নামক গমক ব্যবহার করতে হয় এবং অন্যান্য
স্বর ব্যবহারের ক্ষেত্রেও 'পূর্ব্বাহত' ও 'উত্তরাহত' নামক গমক দুটি ব্যবহৃত হয়ে
থাকে। ৪২৭-৪২৮
টিপ্পনী: নারায়ণগৌলের রূপ ছিল, বর্তমানের খাম্বাজ ঠাটের মতো।
অর্থাৎ বর্তমানের শুদ্ধ গা স্বরটি ব্যবহৃত হতো। আরোহণ করতো ণ্ সরগম-
পধনর্সা কিংবা রগমপধনর্সর্। অবরোহণে গা-ধা বর্জিত হয়ে র্সপমর-