सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 182, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 182

১৬৬ সঙ্গীত পারিজাত
বর্তমানের আইন অনুসারে কর্ণাটগৌল একটি রে বর্জিত, কাফি ঠাটের ঔড়ব-
ঔড়ব বা ষাড়ব-ষাড়ব রাগ। বর্তমানে একেবারে অপ্রচলিত। ৪২৩-৪২৪
সারঙ্গগৌল আখ্যাতঃ সারঙ্গস্বরসম্ভবঃ।
স-ন্যাসো মধ্যমাংশশ্চ গ-ধ-হীনোহথ সাদিমঃ ॥ ৪২৫
সরি মপনী সারি সনী সনি পম পম রিমা রিসা।] নিস নিস নিস নিপ মরি
পমপ পনী সরি মপ মরি মরি সনী সস। ইতি সারঙ্গগৌলঃ। তৃতীয়
প্রহরোত্তরম্। ৬৫
সারঙ্গগৌল রাগটির উৎপত্তি হয়েছে সারঙ্গ (মেল) থেকে। এর মূর্চ্ছনা
ষড়জাদি এবং সা-ই এর ন্যাস স্বর। অংশস্বর মা। বর্জিত স্বর গা ও
ধা। ৪২৫
টিপ্পনী: পারিজাতের ৪৪ সংখ্যক রাগের নাম সারঙ্গ। সারঙ্গ একটি
গা-ধা বর্জিত ও দুই মা দুই নি যুক্ত রাগ। কিন্তু সারঙ্গগৌল রাগটি গা-ধা
বর্জিত হলেও এর মধ্যে দুই মা বা দুই নি-য়ের অস্তিত্ব নেই। সারঙ্গ রাগের
গা স্বরটি অতি তীব্রতম ছিল। অর্থাৎ শুদ্ধ মা ছিল এবং ধা স্বরটি ছিল
তীব্রতর। অর্থাৎ পারিজাতের শুদ্ধ নি বা বর্তমানের কোমল নি স্বর ছিল
তীব্রতর ধা। দেখা যাচ্ছে সারঙ্গগৌল রাগে এই দুটি স্বরই বর্জিত।
অতএব, সারঙ্গগৌলের স্বর ছিল সরলরূপ। বলাবাহুল্য, সারঙ্গগৌলের গা-ধা
সাধারণভাবেই বর্জিত হয়েছে, মূর্চ্ছনার অজুহাতে স্বরান্তরিত হয়নি।
অপরপক্ষে এর মেল সারঙ্গ। অর্থাৎ সারঙ্গের দুটি বিশিষ্ট স্বর ক্মা ও তীব্র নি
(বর্তমানের শুদ্ধ নি) এতে লাগছে। ফলে, সারঙ্গগৌলের ঠাট হয়ে যাচ্ছে,
বর্তমানের আইন অনুযায়ী, কল্যাণ। গা-ধা বর্জিত রাগ কল্যাণ গোষ্ঠীর মধ্যে
আছে। কিন্তু, সারঙ্গগৌল নামটি বর্তমানে অপ্রচলিত। ৪২৫
রীতিগৌলস্ত সম্পূর্ণো ধৈবতাদিকমূর্চ্ছনঃ।
অবরোহে প-বর্জ্যঃ স্যাম্ন্যাসাংশ স-রি-ভূষিতঃ ॥ ৪২৬
ধনি সরি গম পধ নীনী ধপ মপ গগ রিস নিস। ধনি সরি গম পপ ধনি
ধপম পগ রিস নিস সা। ইতি রীতিগৌলঃ। তৃতীয় প্রহরোত্তরম্। ৬৬
রীতিগৌল একটি সম্পূর্ণ (সম্পূর্ণ-ষাড়ব) জাতীয় রাগ। এর মূর্চ্ছনা