सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 179, कुल 358 में से
संदर्भ में पढ़ेंসঙ্গীত পারিজাত ১৪৩
উত্তরা গুর্র্জরী জ্ঞেয়া শুদ্ধ গা পূর্ব্ববৎ সদা ॥ ৪১৭
ইতোত্তরা গুর্র্জরী। প্রথম প্রহরোত্তরম্। ৫০
উত্তরা (উত্তর ভারতীয়) গুর্র্জরীও (দক্ষিণ ভারতীয়) গুর্র্জরীর অনুরূপ।
পার্থক্য কেবল গা স্বরে। উত্তরা গুর্র্জরীর গা শুদ্ধ। ৪১৭
টিপ্পনী : উত্তরা গুর্র্জরীর সঙ্গে দক্ষিণা গুর্র্জরীর পার্থক্য কেবলমাত্র গা স্বরের
পরিবর্তনে। দক্ষিণা গুর্র্জরীতে তীব্র গা ব্যবহৃত হয় এবং উত্তরা গুর্র্জরীতে
শুদ্ধ গা লাগে। পারিজাতের শুদ্ধ গা হচ্ছে বর্তমানের কোমল গা। ৪১৭
গৌরীমেলসমুদ্ভূতা ধৈবতোদ্গ্রাহশোভিতা।
ধন্যাসাংশাপি কৌমারী প্রায়শঃ কম্পিতস্বরা ॥ ৪১৮
ধনি সরি গম গরি সনিধ । ধনি সরিস । গম পদনি ধপ ধনি ধপ গম পম
পগম গরিসম্ নিঃসধনি দনি সসঃ। ইতি কৌমারী। প্রথম প্রহরোত্তরম্। ৬০
কৌমারী রাগটির উৎপত্তি হয়েছে গৌরী মেল থেকে। ধা হচ্ছে এর উদ্গ্রাহ,
ন্যাস ও অংশস্বর। এর স্বরগুলি প্রায়শঃ কম্পিত বা গমকযুক্ত হয়। ৪১৮
টিপ্পনী : গৌরী মেল হচ্ছে আধুনিক ভৈরব ঠাটের অনুরূপ। সুতরাং
পারিজাতের কৌমারী ভৈরব ঠাটের রাগ ছিল। আরোহণ-অবরোহণ ছিল
ধ্নসর্গম ধনর্স র্সনদপগম্ গরিসনধনী। বর্তমানে কৌমারী রাগটি খুব প্রচলিত
নয়। বর্তমানের কৌমারী পূর্বী ঠাটের অন্তর্গত একটি ঔড়ব-ষাঢ়ব জাতীয় রাগ।
বর্জিত স্বর ধা। বাদী-সমবাদী গা-পা। আরোহণ-অবরোহণ, সরগমপনর্স ।
র্সনপমগমরস। এতে কৌমারীর সঙ্গে প্রখ্যাত শ্রীরাগের সামঞ্জস্যটা লক্ষণীয়।
শ্রীরাগের ঋ বাদী ও ধা বর্জিত নয়। কৌমারীর গা বাদী ও ধা বর্জিত। ৪১৮
গৌরীমেলসমুদ্ভূতা ষড়জোদ্গ্রাহেণ মণ্ডিতা ॥
ম-নি-ত্যক্তা সদা রেবা গ-পাদি যমলস্বরা ॥ ৪১৯
সরি গপ ধস সরি গরি সস সধ পগ পগা বিস সরি গপ ধস ধস রিগ পগ
বিস রিরি সস ধস্সা। ইতি রেবা। তৃতীয় প্রহরোত্তরম্। ৬১
রেবা রাগটিরও উৎপত্তি হয়েছে গৌরী মেল থেকে। এর গ্রহস্বর সা। মা
ও নি স্বর একেবারে বর্জিত। এর গ-প প্রভৃতি স্বরগুলি যমল অর্থাৎ যুগলভাবে
গ্রথিত হয়ে প্রযুক্ত হয়। ৪১৯