सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 180, कुल 358 में से
संदर्भ में पढ़ें১৬৪ সঙ্গীত পারিজাত
টিপ্পনী : পারিজাতের রেবা ছিল গৌরী মেল=আধুনিক ভৈরো ঠাটের
রাগ। জাতি ছিল ঔড়ব-ঔড়ব যেহেতু ম-নি বর্জিত। সা ছিল এর গ্রহস্বর
এবং গপ পগ ধস' স'ধ এইরূপ যুগলভাবে গ্রথিত হয়ে এর স্বরগুলি প্রযুক্ত
হতো। রেবা, রেবাগুপ্তি, রেবাধণ্ডি প্রভৃতি রাগ সেকালে অতি প্রচলিত ছিল।
রত্নাকরেও রেবগুপ্তি আলোচিত হয়েছে। কিন্তু, বর্তমানে রাগটি একেবারেই
অপ্রচলিত হয়ে গিয়েছে। বর্তমানে, অপ্রচলিত রাগ হিসাবে যে রেবার পরিচয়
আমরা পাই, সেটিও ভৈঁরো ঠাটের ঔড়ুব-ঔড়ুব রাগ। বর্জিত স্বর মা ও নি।
বাদী-সমবাদী গা ও পা। আরোহণ-অবরোহণ হচ্ছে সঋগপধস' | স'ধপগঋস।
—কিন্তু, স্বর্গত ভাতখণ্ডেজী এই রেবা রাগটিকে পূর্বী ঠাটের অন্তর্গত সায়ংকালে
গেয় রাগ বলেছেন। ৪১৯
গৌলস্তু গ-ধ-বর্জ্যঃ স্যাদ্ গৌরীমেলসমুদ্ভবঃ ॥ ৪২০
সরি মপনি সরি সস সনি পপ পম রিরি মরি পস | পম পম পম রিরিরি সরি
সরি সনি সস। ইতি গৌলঃ। তৃতীয় প্রহরোত্তরম্। ৬২
গৌল রাগটিও গৌরী মেল থেকে উদ্ভূত। এর গা ও ধা স্বর দুটি
বর্জিত। ৪২০
টিপ্পনী : গৌল ভৈঁরো ঠাটের ঔড়ব-ঔড়ুব জাতীয় গা-ধা বর্জিত রাগ ছিল।
আরোহণ-অবরোহণ ছিল, সঋমপনস' | স'নপমঋস। বর্তমানে রাগটি একেবারে
অপ্রচলিত হয়ে গেছে। প্রসঙ্গক্রমে এখানে উল্লেখযোগ্য যে, দক্ষিণ ভারতে
মালব-গৌল, মায়া-মালব-গৌল প্রভৃতি নামযুক্ত যে সব রাগ আজও প্রচলিত
রয়েছে, সেগুলিও সব ভৈঁরো ঠাটের রাগ। ৪২০
অথ কেদারগৌলঃ স্যাৎ তীব্রগান্ধার সংযুতঃ।
রজনীমূর্চ্ছনায়ুক্তঃ রি-প যোগেন মণ্ডিতঃ। ৪২১
তথৈব ম-প-যোগেন পঞ্চমাংশেন শোভিতঃ।
আরোহে গ-ধ-বর্জ্যঃ স্যাদ্ রি-স্বরাংশঃ ক্বচিন্মতঃ ॥ ৪২২
নি সরি মপনি ধধা পম গরি রিপ মগরি গরিম | নিস রিম পসানি ধপ মপধা
পম গরি রিরি গরি সনি সরি পম গরি গরি সনি সসা। ইতি কেদারগৌলঃ।
তৃতীয় প্রহরোত্তরম্। ৬৩