सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 178, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 178

১৬২ সঙ্গীত পারিজাতে
গরেণি, রেনিধ। কিন্তু, কোন অবস্থাতেই ধনিসা, বা রেনিসা হবে না। বহুলা
রাগটি বর্তমানে অপ্রচলিত। অন্যান্য প্রাচীন গ্রন্থে বহুলা বহুলীরূপে পরিচিত
হয়েছে। দক্ষিণেরা বহুলা বা বহুলীকে ভৌলী বলেন। পারিজাতের বহুলার
আরোহণ-অবরোহণ ছিল, গপদর্স | সর্দনদপগঋস। গা ছিল এর গ্রহস্বর।
সেই জন্যই গা-কে ভিত্তি করেই এর আরোহণ হতো। ৪১৫
গুর্জ্জরী মালবোৎপন্নাবরোহে ম-নি-বর্জ্জিতা।
গ-শ্লিষ্টমধ্যমোপেতা ধৈবতশ্লিষ্টস-স্বরা।
গান্ধার মূর্চ্ছনোপেতা দাক্ষিণাত্যা প্রকীর্তিতা॥ ৪১৬
গপ ধসরি গরি সধনি ধপ ধপ ধপ পদমগ রিসস | রিরি সধ ধস পপ, গপধ
ধাপ গারি সরি রিস ধধম ধনিধ পধ ধপ গপ পাগ মাগ রিস রিরিস ধধ সসা।
দাক্ষিণাত্যা গুর্জরী। প্রথম প্রহরোত্তরম্। ৪১৬
দক্ষিণা গুর্জরী রাগের উৎপত্তি হয়েছে মালব মেল থেকে। এর অবরোহণে
মা ও নি স্বর বর্জ্জিত। এর মা স্বরটি গা-এর সঙ্গে ও সা স্বরটি ধা-এর সঙ্গে
সংযুক্ত। এর মূর্চ্ছনা গান্ধারাদি। ৪১৬
টিপ্পনী : দক্ষিণা বা দক্ষিণী গুর্জরী আধুনিক ভৈরোঁ ঠাটের অন্তর্গত
রাগ ছিল, কারণ, মালব মেলের স্বর হচ্ছে র ধ। এটি ছিল একটি সম্পূর্ণ-ঔড়ব
জাতীয় রাগ। এর মূর্চ্ছনা ছিল গান্ধারাদি। অর্থাৎ এর রূপ ছিল গমপধনস |
সর্দপগঋস। কিন্তু, স্বর পরিচায়কের মধ্যে বিপরীত ব্যাপার পরিলক্ষিত হচ্ছে।
অর্থাৎ, মা-নি স্বর দুটি অবরোহণে বর্জিত নয় আরোহণে বর্জিত হয়েছে। আমাদের
সন্দেহ হয়, মূলে কথাটি ছিল “মালবোৎপন্নারোহে ম-নি বর্জ্জিতা।” এবং এর
আরোহণ-অবরোহণ ছিল গপধসর্ঋ | সর্দনদপমগঋস। অর্থাৎ ঔড়ুব-সম্পূর্ণ
জাতীয় রাগ ছিল এটি। সেকালে, অনেক রকমের গুর্জরী প্রচলিত ছিল।
সঙ্গীত রত্নাকরেও পাঁচ রকম গুর্জরীর পরিচয় পাওয়া যায়। যথা, শুদ্ধ গুর্জরী,
মহারাষ্ট্র গুর্জরী, সৌরাষ্ট্রী গুর্জরী, দক্ষিণী গুর্জরী ও দ্রাবিড় গুর্জরী। কিন্তু, বর্তমানে
প্রচলিত গুর্জরীর সঙ্গে এদের কোনই সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না। বর্তমানে
প্রচলিত গুর্জরীটি একটি তোড়ী ঠাটের রাগ। এর বাদী সম্বাদী ধা ও রে।
বর্জিত স্বর পা। দিবা দ্বিতীয় প্রহরে গেয় রাগ। আরোহণ-অবরোহণ হচ্ছে
যথাক্রমে, সঋজ্ঞদ্ধনদর্স | সর্ নদজ্ঞদ্ধঋজ্ঞঋস। ৪১৬