सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 177, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 177

টিপ্পনীঃ পারিজাতের গৌরী (৯ সংখ্যক রাগ) ছিল আধুনিক ভৈরো
ঠাটের রাগ। সুতরাং ললিতাও ছিল ভৈঁরো ঠাটের ষাড়ব-ষাড়ব রাগ।
এর রূপ ছিল সঋগমদনর্স। র্সনদমগঋস। বর্তমানে ললিত নামে একটি
রাগ প্রচলিত আছে। রাগটিকে দু’রকম রূপে পাওয়া যায়। একটি পূর্বী
ঠাটের এবং অপরটি মারবা ঠাটের রাগ। সুতরাং ললিতার সঙ্গে ললিতের
সম্পর্ক নেই বলা চলে। কিন্তু, পূর্বী ঠাটের ললিতের সঙ্গে পারিজাতের
ললিতার সাদৃশ্য পরিলক্ষিত হতে পারে যদি, পূর্বী ঠাটের কড়ি মধ্যমটিকে
লুপ্ত করে দেওয়া হয়। কর্ণাটিক পদ্ধতির সঙ্গীতেও গৌল্ নামক জনক মেল-
এর অন্তর্গত ললিতা নামক একটি রাগ আছে এবং সে ললিতার সঙ্গে পারি-
জাতের ললিতার সম্পর্ক কিঞ্চিৎ ঘনিষ্ঠ বলা চলে, যদিও পারিজাত হচ্ছে
উত্তর ভারতীয় সঙ্গীত গ্রন্থ। ৪১৪
গৌরীমেলসমুদ্ভূতা বহুলা মধ্যমোজ্‌ঝিতা।
স-বিয়োগি নি-না যুক্তা গান্ধারোদগ্রাহপাংশকা ॥ ৪১৫
গপ দস ধনি ধপ গপ। গরি গারিস। রিরিস ধদস রিরি গম গরিস গপ
ধনিদ পগম গারিস। রিরি স ধধ সস। ইতি বহুলা। প্রথম প্রহরোত্তরম্। ৫৭
বহুলা রাগের উৎপত্তি হয়েছে গৌরী মেল থেকে। এর মধ্যম স্বরটি
একেবারে বর্জিত। গ্রহস্বর গা। অংশস্বর পা। এর নি স্বরটি বর্জিত
সা-যুক্ত। ৪১৫
টিপ্পনীঃ পারিজাতের বহুলা গৌরী মেল্-এর রাগ। অর্থাৎ, আধুনিক
ভৈঁরো ঠাটের রাগ ছিল। সুতরাং বলাই বাহুল্য, এর রে ধা কোমল ছিল
এবং গা ও নি ছিল তীব্র। বহুলার ষড়জ স্বরটির প্রয়োগবিধি সম্বন্ধে একটি
বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন অহোবল। বর্জিত স'-যুক্ত নি স্বর। অর্থাৎ, রাগ-
টির মধ্যে সা স্বর বর্জিত না হলেও, বস্তুতঃ, “স-বিয়োগি নি-না যুক্তা” কথাটি
বিভ্রান্তির সৃষ্টি করতে পারে, যেহেতু, স্বর-পরিচিতির মধ্যে সা বিহীন নি
স্বরের কোন রকম প্রয়োগই পরিলক্ষিত হচ্ছে না। সুতরাং বুঝতে হবে,
এ ক্ষেত্রে পারিজাতকার সা স্বরটির দৌর্বল্যই এইভাবে প্রকাশ করতে চেয়ে-
ছেন। অর্থাৎ, যেখানে তিনি নি স্বরের প্রয়োগ সমর্থন করেছেন, সেখানে
সা স্বরটিকে অতি অবশ্য উহ্য রাখবার ইঙ্গিত প্রকাশ করেছেন। যেমন ধনিরে,
স ১১