रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 421, कुल 520 में से
संदर्भ में पढ़ें376 রত্নাবলী
वासवदत्ता—( रोदतीमालिङ्ग्य ) बहिणि ! समस्सस, सम-
स्सस । (क)
राजा—कथमुदात्तवंशप्रभवस्य सिंहलेश्वरस्य विक्रमबाहो-
रात्मजेयम् !
(क) भगिनि ! समाश्वसिहि, समाश्वसिहि ।
Beng. Trans. দেখি ! এই যে আপনার কথায় সাগরিকাকে এখানে আনিয়াছি।
বাসবদত্তা—( হাসিয়া ) আর্য্যপুত্র ! আমার সমস্ত জানা আছে।
বসুভূতি—( সাগরিকাকে দেখিয়া জনান্তিকে ) বাভ্রব্য ! এই বালিকা ত ঠিক
আমাদের রাজকন্যার ন্যায় দেখিতে !
বাভ্রব্য—অমাত্য, আমারও মনে তাই হয়।
বসুভূতি—( প্রকাশ্যে রাজাকে লক্ষ্য করিয়া ) মহারাজ। এই কন্যাটি কোথা হইতে
আসিয়াছেন ?
রাজা—মহিষী জানেন।
বসুভূতি—দেবি, এই কন্যাকে কোথা হইতে পাওয়া গিয়াছে ?
বাসবদত্তা—অমাত্য, ইহাকে সাগর হইতে পাওয়া গিয়াছে; তাই বলিয়া অমাত্য
যৌগন্ধরায়ণ আমার হস্তে নিক্ষেপ করিয়াছেন। সেই হইতে ইহাকে 'সাগরিকা' বলিয়া
ডাকা হয়।
রাজা—( স্বগত ) কি ! যৌগন্ধরায়ণ রাখিয়া গিয়াছেন ! তিনি কি আমাকে না
জানাইয়া কিছু করিবেন !
বসুভূতি—( জনান্তিকে ) বাভ্রব্য ! যেরূপ বসন্তকের কণ্ঠে স্থিত রত্নমালা ( আমাদের
রত্নমালার ) সুসদৃশ, সেইরূপ ইহারও সাগর হইতে প্রাপ্তি সুসঙ্গত। সুতরাং নিশ্চয়ই ইনি
সিংহলরাজকন্যা রত্নাবলী ! ( অগ্রসর হইয়া প্রকাশ্যে ) আয়ুষ্মতি ! রত্নাবলি ! রাজপুত্রি !
তুমিও এইরূপ অবস্থায় পতিত হইয়াছ !
সাগরিকা—( বসুভূতিকে দেখিয়া সাশ্রুনেত্রে ) এই যে অমাত্য বসুভূতি !
বসুভূতি—হায় ! হায় ! আমি কি মন্দভাগ্য ! ( ভূমিতে পতন )
সাগরিকা—হায় ! হায় ! আমি কি মন্দভাগিনী ! হা পিতঃ ! হা মাতঃ ! আপনারা
কোথায় ? আমাকে প্রত্যুত্তর দিন। ( আপনাকে পাতিত করিলেন ও মোহ )