सामग्री पर जाएँ
सर्वकोश
संग्रह पर लौटें

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

कॉपीराइट समस्या बताएँ

DevanagariSanskritpublished164 पृष्ठ

इस ग्रन्थ के बारे में

कामन्दकीय नीतिसार प्राचीन भारतीय राजनीति-शास्त्र का प्रसिद्ध संस्कृत ग्रन्थ है। आचार्य कामन्दक ने इसमें कौटिल्य के अर्थशास्त्र की परम्परा के राजधर्म-सम्बन्धी सिद्धान्तों को सर्गों में बँटे सरल श्लोकों में संक्षिप्त किया है। ग्रन्थ के आरम्भ में ही विष्णुगुप्त (चाणक्य) की वन्दना है, जिन्होंने नन्दवंश रूपी पर्वत को जड़ से उखाड़ दिया था।

यह स्कैन मूल संस्कृत का नहीं, बल्कि इसका बांग्ला अनुवाद है। अनुवादक श्रीगणपति सरकार विद्यारत्न हैं और इसे नृपेन्द्रकुमार बसु ने कलकत्ता के निर्मला साहित्याश्रम से आश्विन १३३१ बंगाब्द (१९२४ ई.) में 'सरकार ग्रन्थमाला' की दसवीं संख्या के रूप में प्रकाशित किया। भूमिका (मुखबन्ध) में अनुवादक ने नीति-शिक्षा के महत्त्व पर लिखा है और ग्रन्थ के पहले के तीन संस्कृत संस्करणों का उल्लेख किया है: एशियाटिक सोसाइटी से राजेन्द्रलाल मित्र का संस्करण, जीवानन्द विद्यासागर का संस्करण और त्रिवेन्द्रम से छपा संस्करण।

बांग्ला विषय-सूची से ग्रन्थ के विषयों का अच्छा परिचय मिलता है:

  • इन्द्रिय-विजय, विद्या-विभाग, वर्णाश्रम-व्यवस्था और दण्ड का माहात्म्य
  • प्रकृति-सम्पत्, अनुजीवियों की वृत्ति और कण्टक-शोधन
  • प्रकृति-व्यसन, सात व्यसन, युद्ध-यात्रा और स्कन्धावार (सेना-शिविर) का निवेश

शासन, कूटनीति और मण्डल-सिद्धान्त के इतिहास में रुचि रखने वाले बांग्ला पाठक इसके १६४ पृष्ठ यहाँ पढ़ सकते हैं।

पृष्ठ 7
स्थायी लिंक
पृष्ठ 7 स्कैन

৯০
বিষয়। পৃষ্ঠা।
প্রকৃতি-ব্যসন ... ... ৯৬—১০০
সপ্তব্যসনবর্গ ... ... ১০০—১০৬
যাত্রা অভিযোগ প্রদর্শন ... ... ১০৭—১১৫
স্কন্ধাবার-নিবেশ ... ... ১১৫—১১৭
নিমিত্ত-জ্ঞান ... ... ১১৭—১১৯
উপায়-বিকল্প ... ... ১১৯—১২৬
সৈন্যবলাবল ... ... ১২৬—১২৯
সেনাপতি-প্রচার ... ... ১২৯—১৩০
প্রয়াণব্যসন-রক্ষণ ... ... ১৩১
কূটযুদ্ধ-বিকল্প ... ... ১৩১—১৩৪
গজ-অশ্ব-রথ-পত্তিকর্ম ... ... ১৩৪—১৩৫
পত্তি-অশ্ব-রথ-গজ-ভূমি কর্ম্ম ... ... ১৩৫—১৩৭
দান-কল্পনা ... ... ১৩৭
ব্যূহ-বিকল্প ... ... ১৩৭—১৪৪
প্রকাশযুদ্ধ ... ... ১৪৪—১৪৫

पृष्ठ 8
स्थायी लिंक
पृष्ठ 8 स्कैन

মুখবন্ধ।
শাস্ত্রগ্রন্থের আলোচনা হইতে বুঝিতে পারা যায় যে, দেশ তখনই সুস্থ
সবল সুশীল সুসভ্য ও স্বাধীন হয় যখন দেশে ধর্ম্মশিক্ষা ও নীতিশিক্ষা সমান
ভাবে চলিতে থাকে। আমাদের দেশের অতীত ও বর্ত্তমান অবস্থা
পর্যবেক্ষণ করিলে স্পষ্টই অনুভব হয় যে ভারতবর্ষ তখনই স্বাধীন ও সুখ-
সমৃদ্ধিশালী ছিল যখন ভারতে ঐ দুই শিক্ষা প্রবল ছিল। এই শিক্ষা
প্রভাবে দেশাত্মবোধ উদ্বুদ্ধ হয় এবং ধর্ম্মে নিষ্ঠা হয়; দেশ সত্য বুঝিতে,
সত্যের আদর করিতে, গুণের সম্মান করিতে শিখে; লোক স্বধর্ম্মপরায়ণ
স্বজাতিপ্রেমিক এবং আত্মমর্য্যাদাসম্পন্ন হয়, আর দেশ ও ধর্ম্মের জন্য
ধন-প্রাণ উৎসর্গ করিতে পারে। আজ আমরা পরাজিত কেন? আজ
দেশ দেশ করিয়া এত আন্দোলন করিয়াও অগ্রসর হইতে পারিতেছি না
কেন? তাহার মূলে ঐ কথা—আমাদের মধ্যে নীতিশিক্ষা ও ধর্ম্ম-শিক্ষার
অভাব ঘটিয়াছে। ঐ দুয়ের অভাবেই আমরা দেশ ও স্বাধীনতা হারাইয়াছি।
এখন ঐ দুইটি আয়ত্ব করিতে পারি নাই বলিয়াই আমাদের চেষ্টা ফলবতী
হইতেছে না, কোন আন্দোলন স্থিরতালাভ করিতেছে না। ধর্ম্ম নিষ্ঠা দেয়
এবং নীতি কার্য্যকুশলতা ও দূরদৃষ্টি প্রদান করে। সুতরাং ঐ দুইটির
যুগপৎ সাধনা নিতান্ত আবশ্যক। কেবল ইহার একটি অবলম্বন করিলে
সুফল ফলিবে না; একাঙ্গপুষ্টের কার্য্যকারিত্ব কোথায়? উন্নতি কামনা
করিলে ধর্ম্ম ও নীতি এই উভয়েরই সমানভাবে সেবা করা প্রয়োজন।
ভারতে প্রাচীন সমৃদ্ধি আনিতে হইলে ভারতকে ধর্ম্মবলে ও নীতিবলে
বলীয়ান্ হইতেই হইবে।
নীতিশাস্ত্রের মূল উদ্দেশ্য, দেশকে স্বাধীন সুসমৃদ্ধ ও সুশৃঙ্খলায় রাখা।
হঠাৎ কোন কার্য্যে অগ্রসর হইতে না দেওয়া বা হঠাৎ বিগ্রহে প্রবৃত্ত হইতে না

पृष्ठ 9
स्थायी लिंक
पृष्ठ 9 स्कैन

देओया, इहाइ नीतिर प्रधान कार्य्य। साम दान भेद ओ दण्डके उपयुक्त भावे
परिचालना करिबार रीति निर्द्देश कराइ नीतिशास्त्रेर प्रधान उद्देश्य।
कोन नीति कि भावे, कोन स्थाने, कि उद्देशे, काहार द्वारा, काहार
उपर प्रयोग करिते हइबे एव० कोन समय कोन नीति अवलम्बन करिते
हइबे इहाइ नीतिशास्त्र शिक्षा देय। देशके सुशासने राखिया देशेर
सुख ओ शान्ति वृद्धि कराइ नीतिर कार्य्य।
एइ सकल विवेचना करिया यदि देशेर किछुमात्र कल्याण हय, एइ
आशाय धर्मशास्त्र ओ नीतिशास्त्र प्रचारेर यत्किञ्चित् चेष्टा करिते प्रस्तुत
हइयाछि। आर देशभाषाय शिक्षा ना हइले शिक्षा शिक्षाइ हय ना, एमन
कि शिक्षा एकेबारेइ असम्पूर्ण थाकिया याय, इहा अनुधावन करिया नीतिशास्त्र-
गुलिर बाङ्गालाभाषाय अनुवादे प्रवृत्त हइयाछि। एइ कार्य्य अत्यन्त
सुकठिन, प्रचुर व्ययसाध्य एव० आमि इहार सम्पूर्ण अनुपयुक्त इहा जानिया ओ
क्षुद्र शक्तिते देशमातृकार सेवाय योगदान करिबार जन्य एइ कामन्दकीय-
नीतिसारखानिर अनुवाद आमार देशवासीर गोचरे आनिलाम।
वर्त्तमाने आमरा कौटिल्येर अर्थशास्त्र, शुक्रनीतिसार ओ कामन्दकीय-
नीतिसार एइ तिन खानि श्रेष्ठ नीतिग्रन्थ देखिते पाइ। इहादेर मध्ये एइ
कामन्दक पण्डित प्रणीत नीतिसार खानि अन्य दुइ खानि अपेक्षा क्षुद्र हइलेओ
अल्पेर मध्ये बेश उपयोगी। अन्यान्य नीतिशास्त्रे राजनीति व्यतीत अन्यान्य
अनेक कथाइ रहियाछे, किन्तु इहार विशेषत्व एइटुक्कु ये इहाते केवल
राजनीतिर कथाइ आछे; आर इहा एकरूप अर्थशास्त्र अवलम्बने लेखा;
सुतरा० याँहारा कौटिल्येर नीतिशास्त्र बुझिते चाहेन, ताँहादेर इहा खूब
उपकारे आसिबे। एइ खानि आयत्त करिते पारिले शुक्रनीति ओ
चाणक्यनीति आयत्त करा सहज हइबे, एइ भाविया सर्व्व प्रथमे एइखानिर
मुद्रण करिलाम। देशेर लोक चाहिेले शुक्रनीति एव० अर्थनीतिओ
एइरूपे प्रकाशेर चेष्टा करिब।

पृष्ठ 10
स्थायी लिंक
पृष्ठ 10 स्कैन

কামন্দকীয়-নীতিসারের তিনটি সংস্করণ বাহির হইয়াছে। তিনটিই সংস্কৃত-
ভাষায় ; দুই খানি বাঙ্গালা দেশ হইতে ও একখানি ত্রিবাঙ্কুর হইতে প্রকাশিত।
‘এসিয়াটিক সোসাইটি অব বেঙ্গল’ হইতে উপাধ্যায়নিরপেক্ষানুসারিণী টীকার
সহিত ৲রাজেন্দ্রলাল মিত্র মহাশয়ের সংস্করণ ও ৲জীবানন্দ বিদ্যাসাগর
মহাশয়ের সংস্করণ—এই দুই খানি, এবং জয়মঙ্গলা টীকার সহিত ত্রিবাঙ্কুর
হইতে শ্রীযুক্ত গণপতি শাস্ত্রীর সংস্করণ। এই তিনখানির মধ্যে ৲জীবানন্দ
বিদ্যাসাগরের সংস্করণ খানি কেবল মূল মাত্র; পুস্তকের মধ্যে যে কলিকাতা
সংস্করণের নাম উল্লেখ আছে, তাহা এই সংস্করণ বুঝিতে হইবে। এই
সংস্করণে উনিশটি সর্গ আর ত্রিবাঙ্কুর সংস্করণে বিশটি সর্গ দেখা যায়; কিন্তু
উনিশ বা বিশ সর্গে কোন প্রভেদ নাই। কলিকাতা সংস্করণের একাদশ
সর্গকে ভাঙ্গিয়া ত্রিবাঙ্কুর সংস্করণে দুইটি সর্গ করায় একটি সর্গ বাড়িয়া গিয়াছে।
তবে এখানে অনেকগুলি অতিরিক্ত শ্লোক ত্রিবাঙ্কুর সংস্করণে আছে যাহা
কলিকাতা সংস্করণে নাই। ইহা ব্যতীত অনেক স্থানে উভয় সংস্করণে কোথাও
শ্লোকের কম বেশী হইয়াছে এবং পাঠ লইয়াও প্রভেদ ঘটিয়াছে, সেগুলি
পুস্তক মধ্যে সেই সেই স্থানে পাদটীকায় উল্লেখ করা হইয়াছে। আর
উল্লেখিত টীকাকার ও ব্যাখ্যাকার বলিতে জয়মঙ্গলা টীকাকার বুঝিতে
হইবে। প্রথমে ইচ্ছা ছিল যে কলিকাতা সংস্করণ অনুসারেই এই পুস্তক
মুদ্রিত করিতে হইবে। তদনুসারে দশম-সর্গ পর্যন্ত সর্গ ও শ্লোক সংখ্যা
দেওয়া হয়; কিন্তু একাদশ-সর্গ হইতে সর্গ ও শ্লোকের গোলযোগ এবং
সর্ব্বাপেক্ষা অশুদ্ধতার জন্য বাধ্য হইয়া এই একাদশ-সর্গ হইতে শেষ পর্যন্ত
ত্রিবাঙ্কুর সংস্করণ অনুসরণ করিতে হইয়াছে।
দেশ পরাধীন হওয়ায়, যুদ্ধবিদ্যার চর্চ্চা আমাদের মধ্যে লোপ পাইয়াছে;
সুতরাং ব্যূহ সমাবেশ সকলে সহজে বুঝিতে না পারিতে পারেন, এই আশঙ্কায়
পরিশিষ্টে ব্যূহের চিত্র দেওয়া হইল।
এই পুস্তকের প্রথম ও দ্বিতীয় সর্গের অনুবাদে পণ্ডিত শ্রীযুক্ত রামকৃষ্ণ

पृष्ठ 11
स्थायी लिंक
पृष्ठ 11 स्कैन

১০
তপস্বী বিদ্যাভূষণ মহাশয়ের যথেষ্ট সাহায্য পাইয়াছি। আর সাহায্য
পাইয়াছি পণ্ডিত শ্রীযুক্ত আশুতোষ তর্কতীর্থ মহাশয়ের—তিনি পুস্তকের
পাণ্ডুলিপি প্রস্তুত হইতে প্রুফ দেখা পর্যন্ত কার্য্য করিয়াছেন এবং
সর্ব্বদাই পরামর্শ দিয়াছেন, তাঁহার এইরূপ সাহায্য না পাইলে আমি একার্য্য
করিয়া উঠিতে পারিতাম কি না সন্দেহ। এজন্য আমি এই উভয়ের নিকট
বিশেষ কৃতজ্ঞ।
আমার বলিবার কিছুই নাই। নীতিশাস্ত্র আমরা ভুলিয়া গিয়াছি।
এ অবস্থায় অনুবাদে যদি কোথাও কিছু ত্রুটি থাকে তাহা অনুগ্রহ করিয়া
আমাকে দেখাইয়া দিলে নিতান্ত বাধিত হইব।
৬৯নং বেলেঘাটা মেন্ রোড্,
কলিকাতা। আশ্বিন ১৩৩১ সাল } শ্রীগণপতি সরকার।

पृष्ठ 12
स्थायी लिंक
पृष्ठ 12 स्कैन

কামন্দকীয় নীতিসার।
প্রথম সর্গ।
ইন্দ্রিয় বিজয়।
যাহার প্রতাপে জগৎ সনাতন ধর্ম্মপথে অবস্থান করিয়া থাকে, সেই
শ্রীমান্—ঐশ্বর্য্যসম্পন্ন, দণ্ডধারী ভূপতির জয় হউক। ইহার তাৎপর্য্য এই,
—অষ্টদিকপালের অংশে অবতীর্ণ প্রজাপালক রাজা শাসনদণ্ড গ্রহণ করিয়া
রাজ্যশাসন না করিলে—দুষ্টের দমন ও শিষ্টের পালন না করিলে—রাজ্য
মধ্যে ভীষণ অরাজকতা এবং প্রবল অত্যাচার ও বিশৃঙ্খলা ঘটিত;
সনাতনধর্ম্ম বিচ্ছিন্ন হইত; ধর্ম্ম-কর্ম্মের অনুষ্ঠান লোপ পাইত; নিরীহ
প্রজাবর্গের ধনপ্রাণ সর্ব্বদাই আতঙ্কে পূর্ণ থাকিত; এই কারণে প্রজাপতি
ব্রহ্মা প্রজাপালক দণ্ডধর রাজার সৃষ্টি করিয়াছেন। যমদণ্ডের ন্যায় ভীষণ
রাজদণ্ডের ভয়ে কেহই উচ্ছৃঙ্খল ও উন্মার্গগামী হইতে পারে না। এইরূপ
প্রতাপশালী, ঐশ্বর্য্য-সম্পন্ন এবং দণ্ডধর ভূপতির সর্ব্বাতিশায়ী উৎকর্ষ কামনা
সর্ব্বথা যুক্তিসঙ্গত ॥১॥
ঋষিগণের বিশালবংশের ন্যায় প্রচুরতর অপ্রতিগ্রাহকদিগের বংশে যিনি
ভূতলে বিখ্যাত হইয়াছিলেন, যিনি অগ্নিতুল্য তেজস্বী, বেদজ্ঞগণের
অগ্রগণ্য, যিনি বুদ্ধির প্রাচুর্য্যে সকল বিষয়ে সুনিপুণ এবং যিনি চারিখানি
বেদকে একখানি বেদের ন্যায় অনায়াসে ও সহজে অধ্যয়ন করিয়াছিলেন;
ইন্দ্র যেমন বজ্র দ্বারা পক্ষযুক্ত পর্ব্বতের সমূলে উচ্ছেদ করিয়াছিলেন,

पृष्ठ 13
स्थायी लिंक
पृष्ठ 13 स्कैन

২ কামন্দকীয় নীতিসার।
সেইরূপ বজ্রানলতুল্য তেজঃসম্পন্ন যাহার অভিচার—(মারণ উচ্চাটনাদি)
রূপ বজ্র উত্তম উৎসবক্রিয়াসম্পন্ন ঐশ্বর্য্যশালী নন্দরূপ পৰ্ব্বত সমূলে
উৎপাটত করিয়াছিল; যিনি শক্তিদ্বারা শক্তিধর কার্ত্তিকেয়ের তুল্য
এবং একাকী বা অসহায় হইয়া মন্ত্রশক্তিপ্রভাবে নৃপশ্রেষ্ঠ চন্দ্রগুপ্তের
নিমিত্ত মেদিনী আহরণ করিয়াছিলেন অর্থাৎ যিনি নন্দবংশ ধ্বংস করিয়া
চন্দ্রগুপ্তকে মগধের রাজা করিয়াছিলেন; আর যিনি ধীশক্তি-সম্পন্ন
হইয়া অর্থশাস্ত্ররূপ মহাসমুদ্র হইতে নীতিশাস্ত্ররূপ অমৃত উদ্ধৃত
করিয়াছিলেন, আমি সেই বিধাতার তুল্য অতুলশক্তিশালী সুধীবর
বিষ্ণুগুপ্তকে ( চাণক্যকে ) নমস্কার করি ॥২—৬॥
সমস্ত বিদ্যার পারদর্শী মহামতি বিষ্ণুশর্মার সুদৃষ্টিতে পতিত হইয়া,
রাজনীতিশাস্ত্রের জটিলতা ও অপ্রিয়তা দূরীভূত হইয়া, অর্থবিশিষ্ট অথচ
একখানি সংক্ষিপ্ত গ্রন্থ বলিয়া পরিচিত হইয়াছে ॥৭॥
কিরূপে বিপক্ষবর্গ বিদলিত করিয়া পৃথিবী জয় করিতে হয় এবং
কিরূপেই বা জয়লব্ধ-পৃথিবীর পালন করিতে হয়, তদ্বিষয়ে প্রাচীন
রাজনীতিজ্ঞ পণ্ডিতগণের মতানুসারেই সংক্ষেপে রাজনীতির বিষয় প্রকাশ
করিব ॥৮॥
পূর্ণচন্দ্রের উদয়ে সমুদ্রের যেরূপ জলস্ফীতি হইয়া থাকে, সেইরূপ
প্রজাগণের নয়নাবিরাম ভূপতিও এই জগতের বৃদ্ধির বা অভ্যুদয়ের
কারণ হন, ইহা প্রাচীন পণ্ডিতগণের অভিমত। ইহার তাৎপর্য্য এই যে,
রাজা শাসনদণ্ড পরিচালন করেন বলিয়া জগতে বিশৃঙ্খলা ঘটিতে পারে
না, তাহাতে প্রজাবর্গের সর্ব্বাঙ্গীন কুশল হয় ॥৯॥ যদি নরপতি সম্পূর্ণ
নেতৃত্ব গ্রহণ না করিতেন, তাহা হইলে প্রজাবর্গ সমুদ্রে কর্ণধারবিহীন তরণীর
ন্যায় এই সংসারে রক্ষকবিহীন হইয়া পদে পদে বিপদাপন্ন হইত ॥১০॥
যে ভূপতি রাজধর্ম্মে তৎপর, যে রাজা সম্যকরূপে অপত্যনির্বিশেষে
প্রজাপালন-কার্য্যে অভিনিবিষ্ট এবং যে নৃপতি অসীম শৌর্য্যবীর্য্য-

पृष्ठ 14
स्थायी लिंक
पृष्ठ 14 स्कैन

১ম সর্গ ] ইন্দ্রিয় বিজয়। ৩
প্রভাবে শত্রুদিগের নগর জয় করিয়া থাকেন, সেই বিক্রমশালী
বিপক্ষবিজয়ী রাজাকে প্রজাকুল প্রজাপতি ব্রহ্মার ন্যায় বিবেচনা
করিবে। ফলতঃ বিধাতা যেমন প্রজাবর্গের সৃষ্টি করিয়া ধর্মানুসারে
তাহাদের পালন করেন, সেইরূপ রাজাও প্রজাগণের দৃষ্টিতে দ্বিতীয়
প্রজাপতির তুল্য লক্ষিত হন ॥১১॥
রক্ষাকার্য্য রাজার আয়ত্তাধীন। বার্ত্তা (কৃষি প্রভৃতি) রক্ষাকেই
অবলম্বন করিয়া বর্ত্তমান থাকে। এই বার্ত্তার বিচ্ছেদ ঘটিলে প্রজা
গণ শ্বাস প্রশ্বাস ফেলে বটে কিন্তু জীবিত থাকে না অর্থাৎ
বহুবিধ চেষ্টা করিয়াও রক্ষা পায় না। ১১ক॥ পর্য্যন্য অর্থাৎ
বর্ষণকারী মেঘের ন্যায় রাজা প্রাণিবর্গের প্রাণধারণের একমাত্র
সহায়। পর্য্যন্য বিকল হইলেও লোক বাঁচে কিন্তু রাজা না থাকিলে
প্রজা বাঁচে না ॥১১খ॥* রাজা সম্যকরূপে প্রজাদিগকে রক্ষা করিয়া
থাকেন। সেই প্রজাকুল রক্ষাগুণে বশীভূত ও কৃতজ্ঞ হইয়া ভূমিপতিকে
করদানে এবং অকৃত্রিম কৃতজ্ঞতাসূচক সম্মানদানে বর্দ্ধিত করিয়া থাকে।
এই রক্ষণ ও বর্দ্ধনের মধ্যে বর্দ্ধন অপেক্ষা রক্ষণকার্য্য অধিকতর
মঙ্গলজনক। কারণ, রক্ষার অভাব হইলে অর্থাৎ রাজা প্রজারক্ষা না করিলে
সদ্বস্তুও অসদ্বস্তু হইয়া থাকে, মঙ্গলও অমঙ্গলরূপে পরিণত হয়, ফলতঃ
বিদ্যমান বস্তুও রক্ষণাভাবেন বিনষ্ট হইয়া যায় ॥১২॥
ন্যায়পরায়ণ রাজা নীতিকার্য্যে প্রবৃত্ত হইয়া আপনাকে এবং প্রজা-
দিগকেও ধর্ম্মার্থকাম এই ত্রিবর্গদ্বারা সংযোজিত করিয়া থাকেন অর্থাৎ
নীতিপরায়ণ রাজাই ত্রিবর্গসাধন করিতে সমর্থ; এবং ত্রিবর্গসাধনক্ষম
ভূপতির পদাঙ্কের অনুসরণ করিয়া সমস্ত প্রজাবর্গও ত্রিবর্গসাধন করিতে
পারে; কিন্তু রাজা নীতিপথে প্রবৃত্ত না হইলে—রাজা অন্যায়াচরণ-
পূর্ব্বক রাজ্যশাসন করিলে, আপনাকে এবং প্রজাদিগকে নিশ্চয়ই বিনষ্ট

  • ১১ক ও ১১খ শ্লোক দুইটি ট্রাভঙ্কুর সংস্করণে অতিরিক্ত আছে
पृष्ठ 15
स्थायी लिंक
पृष्ठ 15 स्कैन

৪ কামন্দকীয় নীতিসার।
করেন। নীতিগ্রহণই মঙ্গলের আলয় এবং নীতিবর্জ্জনই ধ্বংসের মূল
বলিয়া পরিগণিত ॥১৩॥ যবন নামে এক ভূপতি ধর্ম্মানুসারে প্রজাপালন
করিয়া দীর্ঘকাল পৃথিবী উপভোগ করিয়াছিলেন এবং নহুষ রাজা অধর্ম্ম
অবলম্বন করিয়া পুনর্ব্বার ধরাতলে নিপতিত হন ॥১৪॥ অতএব
পৃথিবীপতি ধর্ম্মকে সম্মুখে রাখিয়া অর্থসাধনের নিমিত্ত যত্নপ্রকাশ করিবেন।
ধর্ম্মানুষ্ঠানদ্বারা রাজার রাজ্যের বৃদ্ধি হয় এবং রাজলক্ষ্মী ধর্ম্মেরই সুস্বাদু
ফল। ফলতঃ ধর্ম্মানুষ্ঠান না করিলে রাজা কখনও ঐশ্বর্য্যফললাভে সমর্থ
হন না ॥১৫॥
রাজা, মন্ত্রী, রাষ্ট্র, দুর্গ, ধন, সৈন্য এবং সুহৃৎ (মিত্রস্বরূপ সামন্ত
নৃপগণ)—এই সপ্তাঙ্গ রাজ্য। সত্ত্ব-বুদ্ধিকে (উৎসাহ যুক্ত বুদ্ধিকে)
অবলম্বন করিয়া এই রাজ্যের স্থিতি নির্দ্ধারিত হইয়াছে। যে স্থানে
সত্ত্বের (উৎসাহের) অধিষ্ঠান, সেই স্থানেই সপ্তাঙ্গ রাজ্যের অস্তিত্ব অক্ষুণ্ণ
থাকে ॥১৬॥
রাজা বুদ্ধিফলে নীতিপথ অবগত হইয়া প্রবল সত্ত্ব (ধৈর্য্য) অবলম্বন
পূর্ব্বক অথবা মহৎ উৎসাহ অবলম্বন করিয়া, সর্ব্বদাই আলস্য পরিহার-
পূর্ব্বক উদ্যমের সহিত জাগরূক থাকিয়া, এই সপ্তাঙ্গ রাজ্যের লাভের
নিমিত্ত যত্নবান্ হইবেন। [ রাজাদের তিনটি শক্তি আছে। প্রভুশক্তি,
মন্ত্রশক্তি এবং উৎসাহশক্তি। মন্ত্রশক্তি সর্ব্বাপেক্ষা প্রধান। কিন্তু
মন্ত্রশক্তিসত্ত্বেও অনেক সময়ে উৎসাহশক্তির অভাবে রাজ্যের ধ্বংস হইয়া
থাকে। উৎসাহসম্পন্ন ভূপতি কখনও অবসন্ন ও বিষণ্ণ হন না।
আলস্য থাকিলে উৎসাহ থাকে না। আলস্য উৎসাহের মহান্ অন্তরায়।
পক্ষান্তরে উৎসাহ ও আলস্যের পরম শত্রু। উৎসাহশীল ভূপতির সপ্তাঙ্গ
রাজ্যলাভ করিতে কোনই ক্লেশ পাইতে হয় না ] ॥১৭॥
ন্যায়দ্বারা বা নীতিপথের অনুসরণ করিয়া অর্থের উপার্জ্জন; ন্যায়ানুসারে
উপার্জ্জিত অর্থের রক্ষণ; ন্যায়পূর্ব্বক অর্জ্জিত ও রক্ষিত অর্থের বর্দ্ধন এবং

पृष्ठ 16
स्थायी लिंक
पृष्ठ 16 स्कैन

১ম সর্গ ] ইন্দ্রিয় বিজয়। ৫
বর্দ্ধিত অর্থ সৎপাত্রে—শ্রোত্রিয়াদি ব্রহ্মনিষ্ঠ উপযুক্ত ব্রাহ্মণাদিপাত্রে—দান ;
এই চারিপ্রকার রাজার বৃত্ত বা ব্যবহারকার্য্য। অর্থব্যবহার সম্বন্ধে
রাজার এই চারি প্রকার প্রধান কার্য্য অবশ্য কর্ত্তব্য ॥১৮॥ নীতিকুশল,
বিক্রমশালী, সতত উদ্যমশীল ভূপাল ঐশ্বর্য্যের বিষয় চিন্তা করিবেন।
[ নীতি, বিক্রম ও উদ্যম পরিত্যাগ করিয়া সম্পদের চিন্তা করিলে কোন
ফলই হয় না। ঐশ্বর্য্যের মূলে নীতি প্রভৃতি থাকা একান্ত আবশ্যক। ]
নীতির মূল বিনয়। বিনয় যে কি, তাহা শাস্ত্রপাঠে জানিতে পারা যায় ॥১৯॥
[ মানবশরীরে চক্ষুরাদি ইন্দ্রিয়গণের দৌরাত্ম্যে এবং আধিপত্যে মানব
পশুপ্রকৃতি হইয়া থাকে। এই সকল দুর্দ্ধর্ষ ইন্দ্রিয়দিগকে জয় করা
আবশ্যক। ] এই প্রবল ইন্দ্রিয়গণের জয়কেই বিনয় বলে। [ ইন্দ্রিয়জয়
না হইলে বিনয় আসিতে পারে না। ] সেই বিনয়যুক্ত মানব শাস্ত্রজ্ঞান
( শাস্ত্রমর্ম্ম ) লাভ করিতে সমর্থ। বিনয়ী না হইলে গুরুপদিষ্ট-শাস্ত্রের
অর্থ অবগত হওয়া যায় না। বিনয়ীর নির্ম্মল অন্তঃকরণদর্পণে শাস্ত্রের
নিগূঢ় তত্ত্ব প্রতিবিম্বিত হইয়া থাকে। অতএব ইন্দ্রিয়জয়, শাস্ত্রজ্ঞান
এবং শাস্ত্রের অর্থের প্রকাশ, এই সকল বিষয়ের মূলীভূত কারণ—
একমাত্র বিনয় ॥২০॥
শাস্ত্র শব্দে শাস্ত্রপাঠও শাস্ত্রজ্ঞান ; প্রজ্ঞা শব্দে বুদ্ধিশক্তি ; ধৃতি শব্দে
ধৈর্য্য বা সন্তোষ ; প্রগল্‌ভতা শব্দে নির্ভীকতা ; ধারয়িষ্ণুতা শব্দে ধারণ-
শীলতা ; উৎসাহ শব্দে উদ্যম ; বাগ্মিতা শব্দে বক্তৃতাশক্তি ; দার্ঢ্য শব্দে
মনের দৃঢ়তা ; আপৎক্লেশসহিষ্ণুতাশব্দে বিপদকালে কষ্ট সহ্য করিবার
ক্ষমতা ; প্রভাব শব্দে তেজ ; শুচিতা শব্দে পবিত্রতা ; মৈত্রী শব্দে সকল
জীবে মিত্রভাব ; ত্যাগ শব্দে দান ; সত্য শব্দে যথার্থ-কথন ;
কৃতজ্ঞতা শব্দে পরের উপকার স্মরণ ; কুল শব্দে সৎবংশ ; শীল শব্দে
সৎস্বভাব এবং দম শব্দে বাহেন্দ্রিয়দমন—কেহ কেহ মনের দমনকেও
দম বলিয়া থাকেন। শাস্ত্র হইতে দম পর্য্যন্ত—এই উনিশটি গুণকে

पृष्ठ 17
स्थायी लिंक
पृष्ठ 17 स्कैन

৬ কামন্দকীয় নীতিসার।
সম্পত্তির কারণ বলা হইয়াছে। ফলতঃ শাস্ত্রজ্ঞানাদি থাকিলেই মানব
ঐশ্বর্য্যলাভ করিতে সমর্থ হয় ॥২১—২২॥
ভূপতি সর্ব্বাগ্রে নিজে বিনীত হইবেন। আপনাকে বিনয়যুক্ত
করিবার পর অমাত্যদিগকে বিনয়সম্পন্ন করিবেন; তৎপরে ভৃত্য-
দিগকে বিনয়োপপন্ন করিবেন; অনন্তর আপনার তনয়দিগকে
বিনীত করিবেন এবং শেষে প্রজাদিগকে বিনয়ান্বিত করিবেন।
[ রাজা স্বয়ং বিনীত না হইয়া অপরকে বিনীত করিবার চেষ্টা করিলে
সেই চেষ্টা ফলবতী হয় না। যাহার যে গুণ নাই, তিনি সেই গুণে
অপরকে বিভূষিত করিবার জন্য চেষ্টা করিলে অথবা উপদেশ দিলে
অবশ্যই তিনি জনসমাজে হাস্যাস্পদ হন ] ॥২৩॥
যাঁহার প্রজাবর্গ সর্ব্বদা অনুরক্ত, যিনি প্রজাপালনে আসক্ত এবং
স্বয়ং বিনীত, সেই ভূপতিই বহুতর ঐশ্বর্য্য ভোগ করিয়া থাকেন।
ফলতঃ সর্ব্বদা প্রজাপুঞ্জের আনুরক্তি, প্রজাপালনে আসক্তি এবং নিজের
বিনয়,—এই তিনটি ঐশ্বর্য্যভোগের কারণ বলিয়া প্রসিদ্ধ ॥২৪॥
হস্তী যেমন অরণ্যে বিচরণ করিয়া থাকে এবং সেই প্রবল হস্তীকে
নিগৃহীত করিতে পারা যায় না, সেইরূপ নেত্রকর্ণাদি ইন্দ্রিয়রূপ মত্ত-
মাতঙ্গ বিস্তীর্ণ—রূপ-রসাদি স্বরূপ ভীষণ বিষয়ারণ্যে ইতস্ততঃ বিচরণ করিয়া
থাকে, এই প্রবল ইন্দ্রিয়-হস্তী সর্ব্বদাই অনিষ্টসাধন করিতেছে, কেহ
ইহাকে নিগ্রহ করিতে পারে না। রাজা এইরূপ বিষয়বনে বিচরণ-
কারী প্রমাথী বা অনিষ্টকারী ইন্দ্রিয়রূপ-বন্য-মত্তহস্তীকে জ্ঞানরূপ অঙ্কুশ-
দ্বারা বশীভূত করিবেন। যেরূপ অঙ্কুশদ্বারা হস্তী বশীভূত হয়, তদ্রূপ
জ্ঞানদ্বারা প্রবল ইন্দ্রিয় দমন হয় ॥২৫॥
প্রথমে আত্মা বা জীবাত্মা শব্দস্পর্শাদিরূপ বিষয়ভোগ করিবার জন্য
সযত্নে অন্তঃকরণে অধিষ্ঠান করিয়া থাকে। এই আত্মা ও মনের সংযোগেই
মানবের শুভাশুভ কার্য্যে প্রবৃত্তি জন্মে ॥২৬॥ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ,

पृष्ठ 18 स्कैन

১ম সর্গ ] ইন্দ্রিয় বিজয়। ৭
এই পাঁচটি বিষয়, আমিষ বা লোভনীয় বস্তুর তুল্য। এই বিষয়রূপ
আমিষের লোভে মন ইন্দ্রিয়দিগকে চালনা করে। কর্ণ শব্দ, ত্বক্ স্পর্শ,
নেত্র রূপ, জিহ্বা রস এবং নাসিকা গন্ধকে গ্রহণ করিবার জন্য দিবারাত্র
ধাবমান হইতেছে। এই বিষয়গ্রহণে ইন্দ্রিয়গণের বিরাম নাই। এই দুর্দ্দম-

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 19 स्कैन

৮ কামন্দকীয় নীতিসার।
ক্রিয়া,১ হস্তের আদান বা গ্রহণক্রিয়া, পাদের গতি বা গমনক্রিয়া এবং
বাক্যের আলাপ বা কথনক্রিয়া; ইন্দ্রিয়বর্গের যথাক্রমে ক্রিয়াসকল
হয় ॥৩২॥
আত্মজ্ঞ ও মনস্তত্ত্ববিৎ মনীষিগণ, আত্মা এবং মনকে অন্তঃকরণ বলিয়া
থাকেন। এই আত্মা (জীবাত্মা) এবং মন উভয়ের যত্ন হইতে সঙ্কল্প
উৎপন্ন হয়। ফলতঃ

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 20 स्कैन

১ম সর্গ ] ইন্দ্রিয় বিজয়। ৯
শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ,—এই পাঁচটি বিষয়। এই পাঁচটি
বিষয়ের মধ্যে এক একটি বিষয়ই বিনাশসাধনে সমর্থ। কেবল শব্দ, কি
কেবল স্পর্শ, কেবল রূপ, কেবল রস, অথবা কেবল গন্ধ, মানবকে প্রলুব্ধ
করিয়া বিনাশ করে। অতএব যদি পাঁচটি বিষয় একত্র মিলিত হইয়া
স্ব স্ব কার্য্য করিতে উদ্যত

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें

१. इन्द्रियजय, विद्या-विभाग व वर्णाश्रम धर्म (सर्ग १-४)

पृष्ठ 21 स्कैन

১০ কামন্দকীয় নীতিসার।
জীবের প্রাণবধ করে। যে ব্যক্তি এককালে বিষতুল্য পাঁচটি বিষয়ের সেবা
করে, সে লোকের কিরূপে মঙ্গল হইবে? ॥৪৬॥
জিতেন্দ্রিয় হইয়া বিষয়ের আসক্তি ত্যাগ করিয়া যথাকালে শব্দ স্পর্শাদি
বিষয় সমুদায়ের সেবন করিতে হইবে। কারণ বিষয়-সেবার ফলই সুখ।
বিষয় ভোগ না করিয়া সুখের নিরাকরণ করিলে, সমস্ত ঐশ্বর্য্যই বৃথা হয়।

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 22 स्कैन

১ম সর্গ ] বিদ্যাবৃদ্ধ সংযোগ। ১১
মুনিরও মনকে টলাইয়া দেয় ॥৫২॥ বৃষ্টিপ্রবাহ যেরূপ দৃঢ়কায় পর্ব্বত সমূহের
ভেদ সাধন করে, সেইরূপ মনের প্রফুল্লতাকারিণী এবং মত্ততাকারিণী
রমণীও ধৈর্য্যশালী পুরুষদিগকেও অতিমাত্র আসক্ত করে ॥৫৩॥
মৃগয়া, পাশা খেলা ও পান ( মাদকদ্রব্য সেবন ) এই তিনটি

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 23 स्कैन

১২ কামন্দকীয় নীতিসার।
অকার্য্যে প্রবৃত্ত করিতে চেষ্টা পাইলেও তিনি অকার্য্যে প্রবৃত্ত হন না ॥৬০॥
যে রাজা প্রত্যহ যথাবিধি নৃত্য-গীত-বাদ্যাদি চতুঃষষ্টি প্রকার কলাবিদ্যা
গ্রহণ করেন, তিনি শুক্লপক্ষে বিচরণশীল চন্দ্রমার ন্যায় প্রতিদিন বৃদ্ধিপ্রাপ্ত
হন ॥৬১॥ যে রাজা সমস্ত ইন্দ্রিয়শক্তি জয় করিয়া জিতেন্দ্রিয় হইয়াছেন
এবং

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 24 स्कैन

২य सर्ग ] विद्याविभाग। १३
अनायासेइ ऐ राजाके वशवर्त्ती करिया फेले। पक्षान्तरे ये राजा शास्त्र
ओ विनय-विधान मानिया चलेन, सेइ नृपति क्षुद्र हइलेओ कखनओ पराभव
प्राप्त हन ना ॥ ६८ ॥ इति—कामन्दकीय नीतिसारे इन्द्रियविजय, विद्या ओ
वृद्ध योग नामक प्रथम सर्ग।
द्वितीय सर्ग।
विद्याविभाग।
ये

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 25 स्कैन

১৪ কামন্দকীয় নীতিসার।
অনর্থ উভয়ই বর্ত্তমান ; দণ্ডনীতিতে নীতি ও অনীতি উভয়েরই শিক্ষা হয় ॥৭॥
আম্বীক্ষিকী ত্রয়ী এবং বার্ত্তা—এই তিন বিদ্যা [ সাক্ষাৎ লোকোপকারিণী ]
সংবিদ্যা বলিয়া কথিত; কিন্তু [ প্রাধান্য হেতু ] দণ্ডনীতির বেচাল
হইলে ঐ সংবিদ্যাগুলিও অসংবিদ্যার ন্যায় প্রতীয়মান হয় ॥৮॥ যখন

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 26 स्कैन

२य सर्ग ] वर्णाश्रमव्यवस्था। १५
करिबेन। विद्या लोकोपकारिणी एबং ইহার रक्षाकर्त्ता राजा ॥१६॥
महामति नरपति एइ सकल विद्याय़ निपुण हइले चतुर्व्वर्ग ( धर्म्म, अर्थ,
काम, मोक्ष ), लाभ करेन ; एइ कारणे एइ समस्त विद्यार विद्यात्व जानिबे।
कारण बिद् धातुर अर्थ ज्ञान ॥१७॥
वर्णाश्रमव्यवस्था।
शास्त्रानुसारे यज्ञ वेदाध्ययन एबং

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें