सामग्री पर जाएँ
सर्वकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 61, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 61

৫০ কামন্দকীয় নীতিসার।
ইহাদিগকে ঔশনা (শুক্রাচার্য্য) দ্বাদশরাজক-মণ্ডল বলিয়াছেন। [ ৩৫ শ্লোকে
দশক-মণ্ডল দ্রষ্টব্য] ॥২২॥ এই বারটি রাজার শত্রু এবং মিত্রকে
পৃথক্ পৃথক্ করিয়া ধরিতে হইবে, তাহা হইলে ছত্রিশটি হয় অর্থাৎ
পূর্ব্বশ্লোকোক্ত দ্বাদশ রাজা এবং ইহাদের প্রত্যেকের অরি ও মিত্র ধরিয়া
চব্বিশটি, এই ছত্রিশটিকে ষট্‌ত্রিংশক-মণ্ডল মহর্ষিগণ (পাঠান্তরে—
ময়দানব) বলিয়াছেন ॥২৩॥ দ্বাদশ-রাজাদিগের অমাত্য, রাষ্ট্র, দুর্গ, কোষ
ও দণ্ড এইগুলি প্রত্যেকের পাঁচটি পাঁচটি করিয়া পৃথক্ পৃথক্ আছে।
মনুমতাবলম্বী পণ্ডিতেরা ইহাকে অমাত্যাদি-প্রকৃতি কহেন ॥২৪॥ মৌলিক
দ্বাদশ রাজা যাহাকে রাজপ্রকৃতি বলে, এই দ্বাদশ ১২, এবং অমাত্যাদি-
প্রকৃতি ৬০, একুনে বাহাত্তর ৭২, ইহাকে মনুমতাবলম্বিগণ সর্ব্বপ্রকৃতি-মণ্ডল
বলেন ॥২৫॥ অরি এবং মিত্র এই উভয়ের অরি এবং উভয়ের সুহৃৎ এই
ছয়, আর মৌলিক দ্বাদশ-রাজক-মণ্ডল, এই গুলিকে বৃহস্পতি অষ্টাদশক-
মণ্ডল বলিয়াছেন ॥২৬॥ পূর্ব্বোক্ত অষ্টাদশ এবং উহাদের অমাত্যাদি পৃথক্
পৃথক্ ধরিয়া (৫ x ১৮ = ৯০ + ১৮ = ১০৮) অষ্টোত্তর-শতক-মণ্ডল হয়, ইহাই
কবিগণ বলিয়াছেন ॥২৭। বিশালাক্ষ বলিতেছেন যে অষ্টাদশ-রাজপ্রকৃতি এবং
ইহাদের শত্রু মিত্রকে পৃথক্ পৃথক্ ধরিয়া চতুঃপঞ্চাশৎকে-মণ্ডল হয় (১৮ x ৩
= ৫৪) ॥২৮॥ এই চুয়ান্নটি রাজা ও ইহাদের অমাত্য প্রভৃতি পৃথক্ পৃথক্
ধরিয়া ) ৫৪ x ৫ = ২৭০ + ৫৪ = ৩২৪) সর্ব্বসমেত তিনশত-চব্বিশ-রাজমণ্ডল
॥২৯॥ বিজীগীষুর এবং অরির প্রত্যেকের পৃথক্‌ভাবে সাতটি করিয়া প্রকৃতি
আছে; ইহা যোগ করিয়া চতুর্দ্দশক-মণ্ডল বলা হয় ॥৩০॥
অপর পণ্ডিতেরা বলেন যে বিজীগীষু অরি এবং মধ্যম এই তিনজনকে
লইয়া ত্রিকমণ্ডল; আর ইহারা প্রত্যেকে পৃথকরূপে মিত্রযুক্ত হইলে
ষট্‌ক-মণ্ডল হয় ॥৩১॥ এই মণ্ডলবিৎ-পণ্ডিতেরা আরও বলেন যে এই প্রত্যেক
ছয়জন রাজার অমাত্যাদি পঞ্চপ্রকৃতি ধরিলে ষট্‌ত্রিংশৎক-মণ্ডল হয় ॥৩২॥
অন্য পণ্ডিতেরা বলেন যে বিজীগীষু অরি এবং মধ্যম ইহাদের প্রত্যেকের