सामग्री पर जाएँ
सर्वकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 60, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 60

৮ম সর্গ ] আচারব্যবস্থাপন। ৪৯
মণ্ডলের পৃষ্ঠদেশের রাজাদিগের সাঙ্কেতিক নাম—শত্রুর যে মিত্র অর্থাৎ
বিজিগীষুর চতুর্থ—( বিজিগীষুকে লইয়া চতুর্থ )—যে রাজা তাহার নাম
পার্ষ্ণিগ্রাহ। শত্রুর শত্রু, বিজিগীষুর তৃতীয় অর্থাৎ বিজিগীষুর মিত্র ইহার
নাম আক্রন্দ। বিজিগীষুর মিত্রের মিত্র, পার্ষ্ণিগ্রাহের পরবর্তী রাজা অর্থাৎ
বিজিগীষুর পঞ্চম, ইহার নাম আসার ( বা আক্রন্দাসার )। আর অরিমিত্রের
মিত্র অর্থাৎ বিজিগীষুর ষষ্ঠ ইহার নামও আসার অর্থাৎ পার্ষ্ণিগ্রাহাসার।
ইহারাই বিজিগীষুর পৃষ্ঠবর্ত্তী-মণ্ডল ॥১৭॥ বিজিগীষু-রাজার রাজ্যের
সহিত পরবর্ত্তী রাজার রাজ্যের সীমা পাশাপাশি থাকায় এই পরবর্ত্তী রাজা
বিজিগীষুর সহজ শত্রু ; এই শত্রু মিত্রভাবাপন্ন হইলে ইহার নাম মধ্যম ;
এই মধ্যম বিজিগীষুর সহিত যোগ দিয়া বিজিগীষুকে অনুগ্রহ করিতেও
সমর্থ কিংবা এই মধ্যম যদি বিজিগীষুর সহিত মিলিত না হয় অর্থাৎ বিরুদ্ধ
আচরণ করে ( শত্রুপক্ষ অবলম্বন করে ) তাহা হইলে বিজিগীষুকে
নিগৃহীত করিতেও সমর্থ হয় ॥১৮॥ [ দশ বা বারজন রাজার রাজ্য লইয়া
চক্রবর্ত্তী রাজার ক্ষেত্র ; এই ক্ষেত্রকে মণ্ডল কহে ; ইহার মধ্যে একান্তরিত
ভাবে মিত্রতা ও একের অন্তর্রিত ভাবে শত্রুতা স্বাভাবিক থাকে ; কি
মণ্ডল-মধ্যবর্ত্তী রাজারা পরস্পর মিত্র-ভাবাপন্ন । ] [ এই ] মণ্ডলের বাহিরের
বলবান্ রাজাকে উদাসীন কহে। এই মণ্ডল মিলিত থাকিলে ঐ উদাসীন
অনুগ্রহ ( বন্ধুত্ব ) করে এবং ঐ মণ্ডল বিচ্ছিন্ন হইলে অর্থাৎ একজন বা
সকলেই যদি পরস্পর আলাহিদা হইয়া যায় তাহা হইলে ঐ বলাধিক
উদাসীন ঐ বিচ্ছিন্নকে বধ করিতে সমর্থ হয় ॥১৯॥
অরি, বিজিগীষু, মধ্যম ও উদাসীন এই চারিটিকে মূল-প্রকৃতি বলা
হয়। নীতিতত্ত্বকুশল ময়দানব এই চারিটিকে চতুষ্ক-মণ্ডল বলিয়াছেন ॥২০॥
বিজিগীষু, অরি, মিত্র, পার্ষ্ণিগ্রাহ, মধ্যম এবং উদাসীন এই ছয়টিকে
পুলোমা এবং ইন্দ্র ষট্‌ক-মণ্ডল বলিয়াছেন ॥২১॥ উদাসীন এবং মধ্যম
ইহারা বিজিগীষুর মণ্ডলের অন্তর্গত। উদাসীন, মধ্যম ও দশরাজকমণ্ডল—