सामग्री पर जाएँ
सर्वकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 41, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 41

৩০ 'কামন্দকীয় নীতিসার।
হইয়া থাকেন ॥৮০॥ ইতি কামন্দকীয় নীতিসারে প্রকৃতিসম্পৎ নামক
চতুর্থ-সর্গ ॥
পঞ্চম সর্গ।
অনুজীবীগণের বৃত্তি।
স্বধর্ম্মনিরত অনুজীবীগণ অনুগত হইয়া প্রজাপালন-ধর্ম্মে অবস্থিত কল্প-
বৃক্ষ সদৃশ গুণবান্ নরপতির সেবা করিবে ॥১॥ দ্রব্য-প্রকৃতি (অর্থাৎ
অমাত্য প্রভৃতি দণ্ডপর্য্যন্ত) কিছুমাত্র না থাকিলেও সেব্যগুণান্বিত
নরপতির সেবা করিবে; তাহা হইলে কালান্তরে অর্থাৎ অবস্থার পরি-
বর্ত্তনে সেবাকারীগণ আজীবন প্রশংসনীয় হয় ॥২॥ ক্ষুধায় প্রপীড়িত
হইয়া স্থাণুর ন্যায় শুষ্ক হওয়াও বরং ভাল তথাপি অনাত্মসম্পন্ন অর্থাৎ
স্বভাবভ্রষ্ট রাজার নিকট পণ্ডিত ব্যক্তি জীবিকার চেষ্টা করিবে না ॥৩॥
অনাত্মবান্ নীতিদ্বেষী নরপতি অতুলঐশ্বর্য্য বর্দ্ধিত করিয়া (পাঠান্তর—
শত্রুর সম্পদ বৃদ্ধি করে অর্থাৎ নিজের মিত্রকেও শত্রু করিয়া ফেলে, বলিয়া )
বিপুল ঐশ্বর্য্যের অধিকারী হইলেও ঐ সমুদয় ঐশ্বর্য্যের সহিত বিনষ্ট হয় ॥৪॥
আত্মবান্ রাজার নিকট বিকারশূন্য এবং নিপুণ মন্ত্রী, চাকরী পাইয়া কর্ত্তব্য
ব্যাপারে প্রবর্ত্তিত হইলে স্বীয় পদে দৃঢ়ভাবে বসিতে পারেন ॥৫॥ মন্ত্রী যে
কার্য্য ভবিষ্যতে ও বর্ত্তমানে সুসমীচীন, বেগ পাইয়াও তাহা করিবে কিন্তু
লোকের অপ্রিয় কার্য্য করিবে না ॥৬॥ [ অনাত্মবান্ রাজার সংশ্রব লইবে না
যেহেতু ] তিল চাঁপাফুলের সংসর্গে থাকিলে তাহার সুগন্ধ প্রাপ্ত হয়। তিল-
তৈল চাঁপাফুলের গন্ধ গ্রহণ করে। সকল গুণই সংসর্গ পাইলে
সংক্রমিত হয় ॥৭॥ গঙ্গার জলও সমুদ্রে পড়িলে অপেয় হয়। অতএব
বিদ্বান্ ব্যক্তি অসতের সম্পর্কে আসিবে না ॥৮॥ মেধাবী ব্যক্তি বিপন্ন
হইয়াও বিশুদ্ধভাবে জীবন-যাত্রা নির্ব্বাহ করিবেন, তাহা হইলে তিনি