दत्तकमीमांसा (नन्दपण्डित - हिन्दू दत्तक-ग्रहण विधि एवं न्याय का आधारभूत ग्रन्थ)
Dattaka Mimansa of Nanda Pandita on Hindu Adoption Law
नन्दपण्डित (अनुवादक: जे. सी. सी. सदरलैण्ड) द्वारा
पृष्ठ 121, कुल 191 में से
संदर्भ में पढ़ें২ দত্তকমীমাংসার তাৎপর্য্যার্থ। .
অকৃতদারের উক্ত দত্তকপুত্রের মাতামহ পক্ষই নাই।
প্রমীতদার ব্যক্তির ঐ মৃতপত্নীর পিত্রাদি তাহার দত্তকের
মাতামহাদি হইবে, কারণ পতির গ্রহণেই মৃতপত্নীর গ্রহণ
সিদ্ধ। যেহেতু দত্তকগ্রহণকার্য্য নিত্যকর্ম্ম এবং নিরবকাশ
নৈমিত্তিক, এজন্য দেহাশুদ্ধিতেও সম্বৎসরমধ্যে দত্তকগ্রহণ
করিতে পারে। দত্তকগ্রহণের কালপ্রতীক্ষা নাই, শ্রাদ্ধের
অবধারণ মাত্রেই গ্রহণ করিতে পারে ২০। বালিকা
স্ত্রী এবং নাবালক পুরুষ উভয়েই পুত্র লইতে পারে, কার্য্যে
বাল্যাদিপ্রতিবন্ধক হয় না। যাহার পুত্র নাই, কিন্তু পৌত্র
বা প্রপৌত্র আছে সে প্রতিনিথিপুত্র লইতে পারে না। ৩। ৯।
যাহার পুত্র আছে, কন্যা নাই সে দৌহিত্রদ্বারা স্বর্গলোক-
প্রাপ্তির জন্য দত্তকাদিকন্যা গ্রহণ করিতে পারে ১০৪। ১৪।
শৌনক-বশিষ্ঠাদ্যন্যতমবিধানুসারে পরিগৃহীত পুত্র শাস্ত্রসিদ্ধ,
বিধিব্যতিরেকে গৃহীতপুত্র সিদ্ধ নহে ৮২। ৪।
যাহার গ্রহণ সম্ভব এমন ভ্রাতুষ্পুত্র থাকিলে অগ্রে তাহাকেই
লইবে তৎসত্ত্বে অন্যসপিণ্ডের পুত্র লইতে পারে না। ৪২
৯। যাহার একমাত্রপুত্র তাহার ঐ পুত্র অন্যে গ্রহণ করিতে
পারে না ৫১। ৫। যদি গ্রহণ করে তাহা সিদ্ধ হয় বটে,
কিন্তু নিষেধের লঙ্ঘনজন্য পুত্রদাতার প্রত্যবায় জন্মে।
জ্যেষ্ঠপুত্র গ্রহণ করিলে কদাচ সিদ্ধ হয় না, কারণ জ্যেষ্ঠসন্তান
পিণ্ডদানে মুখ্য হয়, কিন্তু ঐ পুত্র দ্ব্যামুষ্যায়ণ হইতে পারে।
কলিতে দ্ব্যামুষ্যায়ণপুত্রগ্রহণে নিষেধ নাই, কারণ দ্ব্যামুষ্যায়ণ