दत्तकमीमांसा (नन्दपण्डित - हिन्दू दत्तक-ग्रहण विधि एवं न्याय का आधारभूत ग्रन्थ)
Dattaka Mimansa of Nanda Pandita on Hindu Adoption Law
नन्दपण्डित (अनुवादक: जे. सी. सी. सदरलैण्ड) द्वारा
पृष्ठ 120, कुल 191 में से
संदर्भ में पढ़ेंদত্তকমীমাংসার তাৎপর্য্যার্থ।
ঔরসপুত্রের অভাবে পিণ্ড, তর্পণ, নামসংকীর্ত্তন ও পুন্নাম-
নরকনিবৃত্তির জন্য প্রতিনিধিপুত্র গ্রহণ করিবে * ১ । ১ । *
ক্লীবাদি পর্য্যুদস্তপুত্রের পিণ্ডদানে অধিকার নাই এই নিমিত্ত
তৎসত্ত্বেও প্রতিনিধিপুত্র গ্রহণ করিতে হইবেক। ঔরস,
ক্ষেত্রজ, পুত্ত্রিকাপুত্র, পৌনর্ভব, কানীন, গূঢ়োৎপন্ন, সহোঢজ,
দত্তক, ক্রীত, কৃত্রিম, অপবিদ্ধ, স্বয়ংমুপাগত, এই দ্বাদশপ্রকার
পুত্র শাস্ত্রসিদ্ধ। তন্মধ্যে পশ্চিমপ্রদেশীয়দিগের কলিতে ঔরস
দত্তক ও কৃত্রিম এই তিন প্রকার পুত্র শাস্ত্রানুসারে চলিতেছে
১১ । ৯ ইতর পুত্র গ্রহণ নিষেধ ২৩ । ১ । এবং ঔরসপুত্রের
অনুমতিতে প্রতিনিধিপুত্র গ্রহণ করিতে পাবে ৬ । ৫ ।
দত্তকসত্ত্বেও দত্তকান্তর গ্রহণ করিলে সিদ্ধ হয় ৮৪ । । ৮ ।
অকৃতবিবাহ ব্যক্তি ও বিবাহানন্তর যাহার স্ত্রীবিযোগ
হইয়াছে এমন পুরুষও দত্তক গ্রহণ করিতে পাবে ৩০ । ১৫ ।
- ইহার প্রমাণ মূলে ২ পৃষ্ঠায় ৪ পঙ্ক্তিতে আছে। এইরূপ সকল
স্থলে অঙ্ক দ্বারা প্রমাণপুস্তকাদির প্রণালী লিখিত হইল।