सामग्री पर जाएँ
सर्वकोश
संग्रह पर लौटें

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

১২৬ পরাশরসংহিতা।
বাপীকূপতড়াগেষু ব্রাহ্মণো জ্ঞানদুর্ব্বলঃ।
তোয়ং পিবতি বক্ত্রেণ শ্বযোনৌ জায়তে ধ্রুবম্ ॥ ৪৯ ॥
যস্ত ক্রুদ্ধঃ পুমান্ ভার্য্যাং প্রতিজ্ঞায়াপ্যগম্যতাম্।
পুনরিচ্ছতি তাং গন্তং বিপ্রমধ্যে তু শ্রাবয়েৎ ॥ ৫০ ॥
শ্রান্তঃ ক্রুদ্ধস্তমোভ্রান্ত্যা ক্ষুৎপিপাসাভয়ার্দ্দিতঃ।
দানং পুণ্যমকৃত্বা চ প্রায়শ্চিত্তং দিনত্রয়ম্ ॥ ৫১ ॥
উপস্পৃশেৎত্রিষবণং মহানদ্যাপসঙ্গমে।
চীর্ণান্তে চৈব গাং দদ্যাদ্ব্রাহ্মণান্ ভোজয়েদ্দশ ॥ ৫২ ॥

ইহাদিগকে স্পর্শ করে, তাহা হইলে স্নানের পর সূর্য্য দর্শন
করিবে।৪৮
যদি কোন অজ্ঞান ব্রাহ্মণ বাপী কূপ ও তড়াগ মধ্যে মুখ দ্বারা
জল পান করে, তাহা হইলে সে জন্মান্তরে কুকুর হয়, সন্দেহ
নাই। ৪৯ যদি কোন পুরুষ ক্রোধ বশত এরূপ প্রতিজ্ঞা করে যে, সে
আর কখনও তাহার সেই ভার্য্যা গমন করিবে না, পরে পুনর্ব্বার যদি
সেই ভার্য্যাতে গমন করিতে ইচ্ছা করে, তাহা হইলে তাহা ব্রাহ্মণ-
গণের নিকট প্রকাশ করিবে। ৫০ যদি কোন ব্যক্তি শ্রান্তি বশতঃ
ক্রোধ বশতঃ তমোগুণ নিবন্ধন ভ্রান্তি বশতঃ ক্ষুধাবশত পিপাসা
বশত বা ভয় বশত কাতর হইয়া দান বা পুণ্য কৰ্ম্ম কিছুই না করিয়া
থাকে, তাহা হইলে তাহাকে তিন দিন এই রূপে প্রায়শ্চিত্ত করিতে
হইবে যে। ৫১ মহানদীর সঙ্গম স্থলে সে প্রত্যহ তিনবার স্নান
করিবে। প্রায়শ্চিত্ত অনুষ্ঠিত হইলে দশজন ব্রাহ্মণ ভোজন করা-
ইয়া গোদক্ষিণা প্রদান করিবে। ৫২

দ্বাদশ অধ্যায়। ১২৭
দুরাচারস্য বিপ্রস্য নিষিদ্ধাচরণস্য চ।
অন্নং ভুক্ত্বা দ্বিজঃ কুর্য্যাদ্দিনমেকমভোজনম্ ॥ ৫৩ ॥
সদাচারস্য বিপ্রস্য তথা বেদান্তবাদিনঃ।
ভুক্ত্বান্নং মুচ্যতে পাপাদহোরাত্রন্ত বৈ নরঃ ॥ ৫৪ ॥
উর্দ্ধোচ্ছিষ্টমধোচ্ছিষ্টমন্তরীক্ষমৃতৌ তথা।
কৃচ্ছ্রত্রয়ং প্রকুর্ব্বীত আশৌচমরণে তথা ॥ ৫৫ ॥
কৃচ্ছে দেব্যযুতঞ্চৈব প্রাণায়ামশতত্রয়ম্।
পুণ্যতীর্থেনার্দ্রশিরঃ স্নানং দ্বাদশসংখ্যয়া ॥ ৫৬ ॥
দ্বিযোজনং তীর্থযাত্রা কৃচ্ছ্রমেবং প্রকল্পিতম্ ॥ ৫৭ ॥
যদি কোন ব্রাহ্মণ, নিষিদ্ধাচরণকারী দুরাচার ব্রাহ্মণের অন্ন
ভোজন করে, তাহা হইলে সে এক দিন উপবাস করিয়া
থাকিবে। ৫৩ যে ব্রাহ্মণ সদাচারী ও বেদান্তবাদী, তাঁহার অন্ন
যদি কেহ এক দিবারাত্র মাত্র ভোজন করে, তাহা হইলে সে সমুদায়
পাপ হইতে মুক্ত হয়। ৫৪
যদি কেহ উর্দ্ধোচ্ছিষ্ট হইয়া মরে অর্থাৎ যদি কাহারো মৃত্যুকালে
মুখে বমনাদি থাকে অথবা যদি কেহ অধ উচ্ছিষ্ট হইয়া অর্থাৎ
মল সমেত থাকিয়া প্রাণত্যাগ করে, কিংবা যদি কেহ অন্তরিক্ষে
মরে তাহা হইলে তিনটী কৃচ্ছ্র ব্রত দ্বারা শুদ্ধিলাভ করিবে পরন্তু
এরূপ অবস্থায় সংগ্রামে মৃত্যু হইলে কোন দোষ ঘটিবে না। ৫৫
কৃচ্ছ্রব্রত করিতে হইলে দশ সহস্র গায়ত্রী জপ ও তিন
শত প্রাণায়াম করিতে হইবে এবং পুণ্য তীর্থে আর্দ্র মস্তকে

১২৮ পরাশরসংহিতা।
গৃহস্থঃ কামতঃ কুর্য্যাদ্রেতসঃ সেচনং ভুবি।
সহস্রঞ্চ জপেদ্দেব্যাঃ প্রাণায়ামৈস্ত্রিভিঃ সহ ॥ ৫৮ ॥
চাতুর্ব্বেদ্যোপপন্নস্তু বিধিবদ্ব্রহ্মঘাতকে।
সমুদ্রসেতুগমন-প্রায়শ্চিত্তং বিনির্দ্দিশেৎ ॥ ৫৯ ॥
সেতুৰন্ধপথে ভিক্ষাং চাতুর্ব্বর্ণ্যাৎ সমাচরেৎ।
বর্জ্জয়িত্বা বিকর্ম্মস্থাংশ্ছত্রোপানদ্বিবর্জ্জিতঃ ॥ ৬০ ॥
অহং দুষ্কৃতকর্ম্মা বৈ মহাপাতককারকঃ।
গৃহদ্বারেবু তিষ্ঠামি ভিক্ষার্থী ব্রহ্মঘাতকঃ ॥ ৬১ ॥
গোকুলেষু বসেচ্চৈব গ্রামেবু নগরেষু চ।
দ্বাদশবার স্নান করিবে। ৫৬ পরে দুইযোজন দূরে তীর্থ যাত্রা
করিলে কৃচ্ছ ব্রত সম্পন্ন হইবে। ৫৭
যদি কোন গৃহস্থ ইচ্ছা পূর্ব্বক ভূমিতে রেতঃসেক করে, তাহা
হইলে তাহাকে তিনটা প্রাণায়াম এবং এক সহস্র গায়ত্রী জপ
করিতে হইবে। ৫৮ চতুর্বেদ সম্পন্ন ব্রাহ্মণ, ব্রহ্মহত্যাকারী ব্যক্তিকে
সেতুবন্ধ গমনরূপ প্রায়শ্চিত্তের ব্যবস্থা দিবেন। ৫৯ ঐ ব্রহ্ম-
হত্যাপাতকে পাতকী ব্যক্তি সেতু বন্ধে গমন করিবার সময় পথে
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের নিকট ভিক্ষা করিবে।
কুকর্ম্মনিরত ব্যক্তির নিকট ভিক্ষা করিতে পারিবে না। পায়ে
পাদুকা ও মাথায় ছত্র ব্যবহার করিতেও পারিবে না। ৬০ (ঐ
ব্যক্তি এই রূপ বলিয়া ভিক্ষা করিবে যে) আমি দুষ্কর্ম্মকারী ও
মহাপাতকী। আমি ব্রহ্মহত্যা করিয়াছি। আমি ভিক্ষার্থী হইয়া
গৃহদ্বারে অবস্থান করিতেছি। ৬১ এই ব্রহ্মঘাতক ব্যক্তি, গোকুলে

দ্বাদশ অধ্যায়।
১২৯
তথা বনেষু তীর্থেষু নদীপ্রস্রবণেষু চ ॥ ৬২ ॥
এতেষু খ্যাপয়ন্নেনঃ পুণ্যং গত্বা তু সাগরম্ ।
দশযোজনবিস্তীর্ণং শতযোজনমায়তম্ ॥ ৬৩ ॥
রামচন্দ্রসমাদিষ্টং নলসঞ্চয়সঞ্চিতম্ ।
সেতুং দৃষ্ট্বা সমুদ্রস্য ব্রহ্মহত্যাং ব্যপোহতি ॥ ৬৪ ॥
যজেত বাশ্বমেধেন রাজা তু পৃথিবীপতিঃ ।
পুনঃপ্রত্যাগতো বেশ্ম বাসার্থমুপসর্পতি ॥ ৬৫ ॥
সপুত্রঃ সহ ভৃত্যৈশ্চ কুর্য্যাদ্ব্রাহ্মণভোজনম্ ।
গাশ্চৈবৈকশতং দদ্যাচ্চাতুর্ব্বেদ্যেষু দক্ষিণাম্ ॥ ৬৬ ॥
ব্রাহ্মণানাং প্রসাদেন ব্রহ্মহা তু বিমুচ্যতে।
সবনস্থাং স্ত্রিয়ং হত্বা ব্রহ্মহত্যাব্রতং চরেৎ ॥ ৬৭ ॥
গ্রামে নগরে বনে তীর্থে ও নদী প্রস্রবণে বাস করিবে। ৬২ পরন্তু ঐ
সমুদায় স্থানে নিজকৃত পাপ প্রকাশ করিতে হইবে। পরে পবিত্র
সাগরে গমন পূর্ব্বক শত যোজন দীর্ঘ দশ যোজন আয়ত ৬৩ রাম-
চন্দ্রের আজ্ঞানুসারে নল নামক বানর কর্তৃক প্রস্তুত সমুদ্রের সেতু
দর্শন করিলে ব্রহ্মহত্যা জনিত পাতক ক্ষয় হয়। ৬৪ অথবা
এই ব্রহ্মহত্যা পাতক ক্ষয়ের নিমিত্ত পৃথিবীপতি রাজা অশ্বমেধ যজ্ঞ
করিবেন। পরে ঐ পাতকী সেতুবন্ধ হইতে বা অশ্বমেধের অশ্ব-
রক্ষার্থ ভ্রমণ হইতে প্রতিনিবৃত্ত হইয়া বাসের জন্য নিজ ভবনে
গমন করিবেন। ৬৫ পরে তিনি পুত্রগণের সহিত ও ভৃত্যবর্গের
সহিত ব্রাহ্মণ ভোজন করাইয়া চতুর্ব্বেদি ব্রাহ্মণগণকে এক শত
গো দক্ষিণা প্রদান করিবেন। ৬৬ ` এই রূপে ব্রাহ্মণগণের প্রসাদে
১৭

ized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalg
১৩০ পরাশর সংহিতা।
मद्यपश्च द्विजः कुर्यान्नदीं गत्वा समुद्रगाम् ।
चान्द्रायणे ततश्चीर्णे कुर्याद्ब्राह्मणभोजनम् ॥ ६८ ॥
अनडुक्सहितां गाञ्च दद्याद्विप्रेषु दक्षिणाम् ॥ ६९ ॥
अपहृत्य सुवर्णन्तु ब्राह्मणस्य ततः स्वयम् ।
गच्छेन्मुषलमादाय राजाभ्यासं बधाय तु ॥ ७० ॥
ततः शुद्धिमवाप्नोति राज्ञासौ मुक्त एवच ।
कामकारकृतं यत् स्यान्नान्यथा बधमर्हति ॥ ७१ ॥
आसनाच्छयनाद्यानात् सम्भाषात् सहभोजनात् ।
संक्रामन्ति हि पापानि तैलविन्दुरिवाम्भसि ॥ ७२ ॥
ব্রহ্মহত্যাকারী ব্রহ্মহত্যা জনিত পাতক হইতে মুক্ত হইতে পারে।
যে নারী যজ্ঞ বা ব্রতে দীক্ষিতা আছে, তাহাকে বধ করিলে ব্রহ্ম-
হত্যাপাতকের প্রায়শ্চিত্ত করিতে হইবে। ৬৭
যে ব্রাহ্মণ মদ্য পান করিবে, সে সাগরগামিনী নদীতে স্নান
পূর্ব্বক চান্দ্রায়ণ ব্রত করিয়া ব্রাহ্মণ ভোজন করাইবে। ৬৮ পরে
ব্রাহ্মণকে একটী ধেনু ও একটী বৃষ দক্ষিণাস্বরূপ দান করিতে
হইবে। ৬৯ যে ব্যক্তি ব্রাহ্মণের সুবর্ণ অপহরণ করিবে, সে স্বয়ং
একটী মুষল লইয়া বধদণ্ডের নিমিত্ত রাজার নিকট গমন করিবে। ৭০
যদি সেই পাপ কামকৃত না হয়, তাহা হইলে রাজা তাহাকে ছাড়িয়া
দিবেন। তাহাতেই তাহার সেই পাপ ক্ষয় হইবে। যদি ঐ পাপ
জ্ঞানকৃত হয়, তাহা হইলে রাজা তাহার প্রাণদণ্ড করিবেন। ৭১
জলে নিক্ষিপ্ত তৈলবিন্দু যেমন চতুর্দ্দিকে সংক্রমণ করে, তাহার
ন্যায়, একত্র উপবেশন দ্বারা একত্র শয়ন দ্বারা একত্র গমন দ্বারা
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry

দ্বাদশ অধ্যায়ঃ। ১৩১
চান্দ্রায়ণং যাবকঞ্চ তুলাপুরুষ এব চ।
গবাঞ্চৈবানুগমনং সর্ব্বপাপপ্রণাশনম্ ॥ ৭৩ ॥
এতৎ পারাশরং শাস্ত্রং শ্লোকানাং শতপঞ্চকম্।
দ্বিনবত্যা সমাযুক্তং ধর্ম্মশাস্ত্রস্য সংগ্রহঃ ॥ ৭৪ ॥
যথাধ্যয়নকর্ম্মাণি ধর্ম্মশাস্ত্রমিদং তথা।
অধ্যেতব্যং প্রযত্নেন নিয়তং স্বর্গগামিনা ॥ ৭৫ ॥
ইতি শ্রীপারাশরে ধর্ম্মশাস্ত্রে
দ্বাদশোহধ্যায়ঃ।
পরাশরসংহিতা সম্পূর্না।
একত্র ভোজন দ্বারা এবং সম্ভাষণ দ্বারা পাপসকল শরীরান্তরে
সঞ্চারিত হয়। ৭২
চান্দ্রায়ণ যাবকাহার তুলাদান ও গাভির অনুগমন, ইহা দ্বারা
সমুদায় পাপ ক্ষয় হয়। ৭৩
এই পরাশর সংহিতাতে ৫৯২ পাঁচ শত বিরানব্বই শ্লোকে ধর্ম্ম-
শাস্ত্র সংগৃহীত হইয়াছে। ৭৪ অধ্যয়ন কাৰ্য্য যেমন নিত্য, এই পরা-
শরোক্ত ধর্ম্মশাস্ত্রও সেই রূপ নিত্য। যাঁহার স্বর্গে গমন করিতে
ইচ্ছা আছে, তিনি নিয়ত ইহা পাঠ করিবেন। ৭৫
পরাশরসংহিতা দ্বাদশ অধ্যায়
সমাপ্ত।
শ্রীজগন্মোহন তর্কালঙ্কার কৃত পরাশরসংহিতানুবাদ
সম্পূর্ণ।

ized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalg
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry

tized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalg
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry

Digitized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalgaon
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry