सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 291, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 291

চতুর্থ অধ্যায়। ৩১
সংস্পৃশন্তি তু যে বিপ্রা বোঢ়ারশ্চাগ্নিদাশ্চ যে ॥ ৫॥
অন্যেঽপি বানুগন্তারঃ পাশচ্ছেদকরাশ্চ যে।
তপ্তকৃচ্ছ্রেণ শুধ্যন্তি কুর্য্যু র্ব্বিপ্রান্নভোজনম্ ॥ ৬॥
অনডুৎসহিতাং গাঞ্চ দদ্যু র্ব্বিপ্রায় দক্ষিণাম্।
ত্র্যহমুষ্ণং পিবেদাপস্ত্র্যহমুষ্ণং পয়ঃ পিবেৎ ॥ ৭॥
ত্র্যহমুষ্ণং ঘৃতং পীত্বা বায়ুভক্ষো দিনত্রয়ম্।
যো বৈ সমাচরেদ্বিপ্রঃ পতিতাদিষ্বকামতঃ ॥ ৮॥
পঞ্চাহং বা দশাহং বা দ্বাদশাহমথাপি বা।
মাসার্দ্ধং মাসমেকং বা মাসদ্বয়মথাপি বা ॥ ৯॥
অব্দার্দ্ধমব্দমেকং বা তদূর্দ্ধং চৈব তৎসমঃ।
ত্রিরাত্রং প্রথমে পক্ষে দ্বিতীয়ে কৃচ্ছ্র মাচরেৎ ॥ ১০॥
তাহাকে যে সকল ব্রাহ্মণ দহন বহন বা স্পর্শ করে। ৫ এবং
যাহারা তাহার অনুগমন করে, যাহারা তাহার পাশচ্ছেদ করে
তাহারা সকলেই তপ্তকৃচ্ছ্র দ্বারা শুদ্ধি লাভ করিবে এবং ব্রাহ্মণ
ভোজন করাইবে। ৬ এবং ব্রাহ্মণকে দক্ষিণাস্বরূপ বৃষ সহিত
গো দান করিবে ও তিন দিন উষ্ণজল, তিন দিন উষ্ণ দুগ্ধ। ৭ ও তিন
দিন উষ্ণঘৃত পান করিয়া, তিন দিন বায়ুভক্ষ হইয়া থাকিবে।
যে ব্রাহ্মণ অনিচ্ছাপূর্ব্বক পতিতাদির সহিত আহার ব্যবহার
করিবে। ৮ তাহা যদি পাঁচ দিন বা দশ দিন বা দ্বাদশ দিন বা
পঞ্চদশ দিন বা এক মাস বা দুই মাস বা। ৯ ছয় মাস বা এক
বৎসর অথবা এক বৎসরের সদৃশ বা তাহা অপেক্ষা অধিক দিন
পর্য্যন্ত ঘটিয়া থাকে, তাহা হইলে, প্রথম পক্ষে অর্থাৎ পঞ্চদিন
ব্যবহারে ত্রিরাত্রি করিতে হইবে। দ্বিতীয় পক্ষে অর্থাৎ দশ