विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
पृष्ठ 290, कुल 392 में से
संदर्भ में पढ़ेंচতুর্থ অধ্যায়।
———<•>———
অতিমানািদতিক্রোধান্ স্নেহাদ্বা যদি বা ভয়াৎ।
উদ্বধ্নীয়াৎ স্ত্রী পুমান্ বা গতিরেষা বিধীয়তে ॥১॥
পূযশোণিতসংপূর্ণে অন্ধে তমসি মজ্জতি ॥
ষষ্টিং বর্ষসহস্রাণি নরকং প্রতিপদ্যতে ॥২॥
নাশৌচং নোদকং নাগ্নিং নাশ্ৰুপাতঞ্চ কারয়েৎ।
বোঢ়ারোহগ্নিপ্রদাতারো রজ্জুচ্ছেদকরাস্তথা ॥৩॥
তপ্তকৃচ্ছেণ শুধ্যন্তীত্যেবমাহ প্রজাপতিঃ ॥৪॥
গোভির্হতং তথোদ্বদ্ধং ব্রাহ্মণেন তু ঘাতিতম্।
যদি কোন স্ত্রী পুরুষ, অতিমান হেতু, অতি ক্রোধ হেতু,
স্নেহ হেতু বা ভয় হেতু, উদ্বন্ধনে প্রাণত্যাগ করে, তাহা হইলে
তাহাদের যে রূপ গতি হয়, তাহা বলিতেছি। ১ (ঈদৃশ ব্যক্তি
অর্থাৎ যে উদ্বন্ধন দ্বারা জীবন বিসর্জন করে সেই ব্যক্তি)
নরকে গমন করে এবং পূষশোণিত পরিপূর্ণ অন্ধতমস নামক
স্থানে ষষ্টি সহস্র বৎসর পর্যন্ত মগ্ন হইয়া থাকে। ২ উদ্বন্ধন
দ্বারা অপমৃত্যু হইলে অশৌচ গ্রহণ করিবে না, জলপ্রদান
করিবে না, অগ্নিতে সংস্কার করাইবে না, অশ্রুপাত ও করিবে
না। যাহারা বহন করে, যাহারা দাহ করে, যাহারা রজ্জুচ্ছেদ
করে, তাহারা সকলেই তপ্তকৃচ্ছ্র দ্বারা শুদ্ধি লাভ করিতে
পারে, মহর্ষি প্রজাপতি এইরূপ ব্যবস্থা স্থির করিয়াছেন। ৪
যে ব্যক্তি গো দ্বারা ব্রাহ্মণ দ্বারা বা উদ্বন্ধন দ্বারা হত হইয়াছে,