सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 280, कुल 358 में से
संदर्भ में पढ़ें২৬৬ সঙ্গীত পারিজাত
টিপ্পনী : এলা প্রবন্ধ সম্বন্ধে পারিজাতকার যা বলেছেন তার সঙ্গে
রত্নাকরের সামঞ্জস্য নেই। এ সম্বন্ধে শার্ঙ্গদেবের বক্তব্য হচ্ছে—এলার
প্রতিপাদ্য বিষয়বস্তু, ত্যাগ, সৌভাগ্য, শৌর্য, ধৈর্য প্রভৃতি। এতে তাল ব্যবহৃত
হয় মণ্ঠ, দ্বিতীয়, কঙ্কাল ও প্রতিমণ্ঠ। এর উদগ্রাহ অংশটি তিনভাগে
বিভক্ত। যথা, অঙ্গি, প্রয়োগ ও পল্লব। অঙ্গি অংশটিরও আবার খণ্ডদ্বয়
ছিল। কিন্তু, খণ্ডদুটির বাক্যাংশ ভিন্ন হলেও গীতি-রীতি ছিল অভিন্ন।
প্রয়োগ অংশটি ছিল বাক্যাংশ-বর্জিত এবং গাওয়া হতো গমক ও স্বল্প পরিমাণ
আলাপযুক্ত করে। পল্লব অংশটি ছিল তিনটি পদের সমষ্টি, যার প্রথমদুটি
বিলম্বিত ও শেষেরটি দ্রুত লয়ে পরিবেশিত হতো। পরন্তু, পল্লবের শেষোক্ত
পদটি দ্রুত লয়যুক্ত হওয়ার কারণে ভিন্ন ধাতুর প্রভাবাধীন হয়ে, মতান্তরে,
মেলাপক নামও গ্রহণ করতো।
উদগ্রাহের পর এলার ধ্রুব অংশ গাওয়া হতো মধ্য বিলম্বিত লয়ে।
এই ধ্রুব অংশটিতেও তিনটি পদ থাকতো এবং পল্লবের মতোই প্রথম
দুটি পদ স্ব-ধাতুক অর্থাৎ ধ্রুব-ধাতুর ও তৃতীয়টি ভিন্ন ধাতুর প্রভাব প্রকাশ
করে তুলতো।
ধ্রুবর পর এলার আভোগের অনুষ্ঠান হতো। তারপর গান শেষ করা
হতো আর একবার ধ্রুব গেয়ে। বলাবাহুল্য, এলা ছিল ত্রি-ধাতুক,
(মতান্তরে চার ধাতুযুক্ত) প্রবন্ধ এবং এর প্রকারভেদও ছিল অসংখ্য
রকমের। যথা, লাট-এলা, গৌড়ীয়-এলা, দ্রাবিড়ী-এলা, বস্তু-এলা,
প্রভৃতি। ৫৪৫
যস্যোদ্ গ্রাহস্য পূর্বার্ধং গীয়তে দ্বিরনন্তরম্।
উত্তরার্ধং সকৃৎ পাঠ্যং তদাস্যাদ্ ঢেঙ্কীকাপুনঃ॥ ৫৪৬
যে প্রবন্ধ গানের উদগ্রাহ অংশের প্রথম খণ্ডটি দু'বার ও দ্বিতীয় খণ্ডটি
একবার—এই পদ্ধতি অনুযায়ী পরিবেশিত হয়, তাকে ঢেঙ্কী-প্রবন্ধ বলে। ৫৪৬
টিপ্পনী : এখানে লক্ষ্য করবার বিষয়, এলা প্রবন্ধর পরই, পারিজাতকার
ঢেঙ্কী-প্রবন্ধর পরিচয় দিয়েছেন—করণ প্রবন্ধটি সম্পর্কে কিছুই বলেন নি।
সম্ভবতঃ কোন নকল-নবিশীর অন্যমনস্কতার কারণেই আমাদের সংগৃহীত
পারিজাতগুলির মধ্যে "করণ” প্রবন্ধটির পরিচয় প্রসঙ্গ বাদ পড়ে গিয়েছে।
সুতরাং "করণ" প্রবন্ধর পরিচয় প্রসঙ্গে মূল রত্নাকরের বক্তব্য এখানে উল্লেখ
করা যাচ্ছে: