सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 223, कुल 358 में से
संदर्भ में पढ़ें[Header] সঙ্গীত পারিজাত ২০৯
দোনো স্বর বর্জিত হৈ তথা অবরোহ পূর্ণ হৈ। অতঃ ঔড়ব-সম্পূর্ণ জাতি মানী
জাতী হৈ। ষড়জ স্বর পর ন্যাস হোতা হৈ। ঔর গান্ধার নিষাদ দোনো স্বর
ইসমে কোমল লাগতে হৈ। শেষ স্বর শুদ্ধ হোনে সে আধুনিক কাফী কা মেল
(ঠাট) হোতা হৈ। ৩—?
অর্থাৎ ভীমপলাসিকার উদ্ভব হয়েছে গান্ধার মূর্ছনা থেকে এবং এর অংশ
স্বর হচ্ছে মা। এর আরোহনে রে ও ধা স্বর দুটি বর্জিত হয়ে থাকে। ন্যাস স্বর
হচ্ছে সা এবং গা ও নি স্বর দুটি কোমল। ৩--৭
টিপ্পনী : আবার 'গ-নি কোমলা' কথাটি ব্যবহার করে কালিন্দজী প্রমাণ
করেছেন, এ সূত্রটিও অহোবলের পারিজাতের নয়। পণ্ডিতজী যেভাবে
ভীমপলাসিকাকে উপস্থিত করেছেন, তাতে বুঝতে কষ্ট হয় না, রাগটি নিতান্তই
একালের ভীমপলাশীর ফটোগ্রাফ। তবে, স্বর পরিচিতির মধ্যে রী ও সা অক্ষর
দুটির তাৎপর্য বিবেচ্য। আমরা জানি না, স্বরের সঙ্গে আকার ও দীর্ঘ ঈকার
যুক্ত করার সঠিক অর্থটা পণ্ডিতজী জানেন কিনা। তর্কের খাতিরে যদি
ধরে নেওয়া যায় যে, দীর্ঘ ঈকার প্রয়োগের তাৎপর্যটা পণ্ডিতজী বোঝেন,
তাহলে, অবশ্য প্রমাণিত হবে, ভীমপলাসিকার সঙ্গে ভীমপলাশীর কিঞ্চিৎ
পার্থক্য আছে। কারণ, ভীমপলাশীর রে দুর্বল। উপরন্তু গান্ধার মূর্ছনা
বলতে হরিণাশ্বা মোটেই বোঝায় না—গা স্বর থেকে আরম্ভ হওয়ার কথাই
বোঝায়। অথচ, স্বর পরিচিতির মধ্যে কোথাও গা স্বর থেকে আরম্ভ হওয়ার
উল্লেখ নেই।
এ কথা আমরা ভূমিকাতে নিবেদন করেছি যে, হাথরাস সঙ্গীত কার্যালয়
কর্তৃক প্রকাশিত ও সঙ্গীত-কলা-কোবিদ পণ্ডিত কলিন্দজীকৃত পারিজাত ভাষ্যে
তিনটি অতিরিক্ত রাগের পরিচয় থাকার কারণে আমরা অত্যন্ত অসুবিধার
সম্মুখীন হয়েছি। পণ্ডিতজীকৃত গ্রন্থটির কলেবর বেশ আকর্ষণীয়। কিন্তু, অত
বড় বইটির মধ্যে ভাষ্যকারের কোন ভূমিকা স্থান পায় নি। গ্রন্থের টীকা-টিপ্পনীর
মধ্যে পণ্ডিতজী অনেক অবান্তর ও অপ্রয়োজনীয় কথা বলেছেন। কিন্তু,
আলোচ্য অতিরিক্ত রাগ তিনটি কোথা থেকে কী ভাবে সংগৃহীত হয়ে উক্ত
পারিজাত ভাষ্যের পাঁচশ' সূত্র সংখ্যাকে পূর্ণ করেছে, সে সম্বন্ধে ইঙ্গিতমাত্রও
দেন নি। বলাবাহুল্য, কলিন্দজী যেভাবে তাঁর পারিজাত ভাষ্য রচনা করেছেন—
অর্থাৎ পারিজাতের শুদ্ধ ঠাটকে বেলাবল কল্পনা করে এবং অনেক কিছু
সাঙ্গীতিক পরিভাষার সম্যক তাৎপর্য উপলব্ধি করতে না পেরে, যেভাবে সব-