सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 175, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 175

সঙ্গীত পারিজাত ১৫৯
টিপ্পনী : পারিজাতকার বলেছেন, দীপক রাগটির উৎপত্তি হয়েছে মালব
মেল থেকে। পারিজাতের মালব (৪৫ সংখ্যক রাগ) ছিল ভৈঁরো ঠাটের
রাগ। সুতরাং বুঝতে হবে দীপক রাগেরও রে-ধ। কোমল ছিল এবং গা-
নি ছিল তীব্র। অর্থাৎ দীপকের রূপ ছিল সঋগমপদর্স' । স'নধপমগঋস ।
ঔড়ব-সম্পূর্ণ জাতির ভৈঁরো ঠাটের রাগ। গা ছিল এর গ্রহস্বর। সুতরাং
আরোহণ হতো গপদর্স'ঋর্স' । স'নধপমগঋস । বর্তমানে, দীপক রাগটি
প্রচলিত নয়। তবে, ওস্তাদ ব্যক্তিদের খাতা পত্রের মধ্যে এর অস্তিত্ব
পরিলক্ষিত হয়। বিভিন্ন ঘরোয়ানায় দীপকের রূপও ভিন্ন ভিন্ন। এর মধ্যে,
সম্ভবতঃ, দুটি রূপ উল্লেখযোগ্য। প্রথমটি খাম্বাজ ঠাটের দুই নি-যুক্ত ষাড়ব-
সম্পূর্ণ রাগ। বাদী সম্বাদী গ নি। আরোহণে বর্জ্য স্বর রে। আরোহণ
অবরোহণ হচ্ছে যথাক্রমে সগমপনধস । স৭নধপমগরস। স্বর্গীয় ভাতখণ্ডেজীর
মতানুযায়ী এ রাগটি রাত্রিকালে গেয় রাগ এবং বিলাবল ঠাটের রাগ। দীপকের
অপর রূপটি হচ্ছে সান্ধ্যকালে গেয় পূর্বী ঠাটের ঔড়ব-ষাড়ব রাগ। বাদী সম্বাদী
স পা। বর্জ্জিত স্বর, আরোহণে রে ও অবরোহণে নি। আরোহণ অবরোহণ
স গ ম প ধ র্স' । র্স' নি ধ প ম গ ঋ স ।
গান শ্লোকাংশ : মালব মেল সম্ভূতা ...
গ্রহাংশন্যাসরূপা চ ... ৭১২
পটমঞ্জরী রাগটিরও উৎপত্তি হয়েছে মালব মেল থেকে। এর গ্রহ, অংশ
ও ন্যাসস্বর হচ্ছে প। মূর্ছনা ষড়জাদি। অবরোহে গ বর্জিত। ৭১৩
টিপ্পনী : পারিজাতের পটমঞ্জরীও ছিল ভৈরব ঠাটের অন্তর্গত সম্পূর্ণ-
ষাড়ব জাতীয় রাগ। রূপ ছিল, সঋগমপদনস । স'নধপমঋস। মূর্ছনা ছিল
ষড়জাদি। সুতরাং আরোহণ হতো স স্বরকে কেন্দ্র করেই। বর্তমানেও
পটমঞ্জরী বা পতমঞ্জরী নামক একটি রাগ প্রচলিত আছে। কিন্তু, বিভিন্ন
ঘরোয়ানায় তার রূপ ভিন্ন ভিন্ন পরিলক্ষিত হয়। এর মধ্যে দুটি রূপ
উল্লেখযোগ্য। প্রথমটি বিলাবল ঠাটের ষাড়ব সম্পূর্ণ জাতির মধ্যরাত্রে
গেয় রাগ। বাদী-সম্বাদী সা-পা। আরোহণ অবরোহণ হচ্ছে, যথাক্রমে,