सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 173, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 173

সঙ্গীত পারিজাত ১৫৭
গম পনিস গম গমনি পনিস। গপগ সনিপ মমগা সগম পমগসা। গসপনি
নিমমগ সগমপ মগম। গসপনি পমগসনি সনি সনি মপনি পম গম পমগ সনি
সস্া। ইতি কেদারী। তৃতীয় প্রহরোত্তরম্। ৫১
কেদারী রাগের মূর্চ্ছনা গান্ধারাদি। এর গা ও নি স্বর তীব্র। রে ও ধা
বর্জ্জিত। ৪০৯
টিপ্পনী: প্রাচীন কেদারী রাগের আরোহণ অবরোহণ ছিল গমপনস ' ।
র্সনপমগস। অর্থাৎ আধুনিক বিলাবল ঠাটের অন্তর্গত একটি ঔড়ব-ঔড়ব রাগ। এর
আদি স্বর বা মূর্চ্ছনা ছিল গান্ধারাদি। অর্থাৎ গা স্বরটি অবলম্বন করে এর পরিবেশনা
আরম্ভ হতো। বর্তমানে কেদারী নামক কোন রাগ প্রচলিত নেই; কিন্তু কেদার
নামক একটি অতি-প্রচলিত রাগ আছে। এই কেদার কল্যাণ ঠাটের রাগ।
ব্যবহার দুই মধ্যম। আরোহণ অবরোহণ হচ্ছে, সম মপ ধপ নধ র্স। র্স নধ প দ্ধপ
গম রস। অর্থাৎ ঔড়ব-সম্পূর্ণ বক্রগতিযুক্ত রাগ এবং পরিবেশন করতে হয় রাত্রি
প্রথম প্রহরে। ৪০৯
কাম্বোধী তীব্রগান্ধারা গান্ধারাদিকমূর্চ্ছনা।
আরোহে ম-নি-হীনা স্যান্ম-ধাংশস্বরভূষিতা।
যদা গান্ধারহীনা স্যাম্মূর্চ্ছনা চোত্তরায়তা ৪১০
গগ ধস সনি ধস ধস। ধস রিম মগ রিস। ধস রিম গরিস সরিগ
গরি গরিস। সনি ধপ দপ মগপ ধসা রিস নিধ পধ পম গগপ ধসরি মরি
মগ রিস সরিস সসনি ধপ ধপ মগরি গরিস। সনি ধপ ধধস। ইতি কাম্বোধী।
দ্বিতীয় প্রহরোত্তরম্। ৫২
কাম্বোধী রাগের মূর্চ্ছনা গান্ধারাদি। গা স্বরটিও তীব্র। অংশস্বর হচ্ছে
মা ও ধা। আরোহণে মা ও নি বর্জিত। কাম্বোধী রাগটিকে গা বর্জিত
করেও পরিবেশন করা যায়। তখন এর মূর্চ্ছনা হয় উত্তরায়তা। ৪১০
টিপ্পনী: প্রাচীন কাম্বোধীর চেহারা ছিল গপধসর্স ' । র্সর্ধপমগরস।
অর্থাৎ খাম্বাজ ঠাটের ঔড়ুব-সম্পূর্ণ রাগ ছিল এটি। এর মূর্চ্ছনা ছিল গান্ধারাদি।
সুতরাং গা-কে অবলম্বন করেই গপধসর্সর্গা। র্সর্সনপমগরস—এইভাবে
পরিবেশন করা হতো। কিন্তু, পারিজাতকার আবার বলেছেন, কাম্বোধীকে
গান্ধার বর্জিত করে, উত্তরায়তা মূর্চ্ছনার সাহায্যেও পরিবেশন করা যায়। অর্থাৎ