सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 171, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 171

স রি গ ম প নি স স নি ধ প ম রি গ ম রি স। সস সনি ধপ পনি সরি
গম পম সরি গম পদপ মপ ধপ মপ মরি পম। রিগ মরি সরিস সনি ধপ মমপ
মমপ। পপ মরিগ মরিস সরিগম পা সরিপা রিপা দপ মপ ধপ মপ মরিপ
সরিগ মরিসা। রিস সনি ধপ মমম মমপ। পম মরি গমা রিস। সরি গম
পদপ মম রিগ মারিস। পম পম পম রিগম রিস রিস রিসনী সসা। ইতি বড়-
হংস। তৃতীয় প্রহরোত্তরম্। ৪৯
বড়হংসের স্বরগুলি শঙ্করাভরণেরই মতো। এর গ্রহস্বর হচ্ছে সা। অংশ
ও ন্যাস স্বর প। আরোহনে ধা ও অবরোহণে গা বর্জিত। ৪০৭
টিপ্পনী : প্রাচীন বড়হংস রাগের আরোহণ-অবরোহণ ছিল—সরগমপনর্স।
র্সনধপমরস। অর্থাৎ বিলাবল ঠাটের অন্তর্গত ষাড়ব-ষাড়ব রাগ। বর্তমানেও
বড়হংস সারঙ্গ নামক একটি রাগ প্রচলিত আছে। স্বর্গত ভাতখণ্ডেজীর
মতানুযায়ী এটি একটি কাফি ঠাটের ঔড়ুব-ঔড়ুব রাগ। বর্জিত স্বর গা ও ধা।
ব্যবহার দুই নি। আরোহণ-অবরোহণ হচ্ছে, সরমপনর্স। স'নপমরস। এটি
একটি দিবা দ্বিতীয় প্রহরে গেয় রাগ। ৪০৭
বেলাবল্যাং গ-নৌ তীব্রৌ মূর্ছনা চাভিরুদ্গতা।
আরোহে ম-নি-হীনায়ামংশঃ ষড়জো বুধৈঃ স্মৃতঃ।
অবরোহে গ-বর্জ্যায়াং ক্বচিদ্গান্ধারমূর্ছনা॥ ৪০৮
গম পধ সরি সনি ধপধ মপ রিগ মারিস। সরি গম পধ পম গপ রিগ মারিস।
সরি ধপ গরিগ মারি মাগ পদস সানি ধপ ধপ মরিগ মরিস। রিগ পম রিগ
মরিস। সরি গপ ধপ সনি ধপ ধধ পম রিগ মরিস। সধপ মরি গম রিস। রিস
রিস নি ধপ ধপ মরিগ মারিস। ইতি বেলাবলী। প্রাতঃকালীয়া। ৫০
বেলাবলী রাগের মূর্ছনা হচ্ছে অভিরুদ্গতা। রাগটির গা ও নি স্বর তীব্র।
অংশস্বর সা। আরোহনে মা ও নি বর্জিত। অবরোহণে গা বর্জিত।
কোন কোন ক্ষেত্রে গান্ধারাদি মূর্ছনার দ্বারাও রাগটিকে পরিবেশন করা হয়ে
থাকে। ৪০৮
টিপ্পনী: প্রাচীন বেলাবলীর আরোহণ-অবরোহণ ছিল সরজ্ঞপধর্স।
র্সনধপমরস। অভিরুদ্গতা নামক গ্রাম মূর্ছনাটির আদি স্বর রে এবং এর জ ও
ণ স্বর দুটিকে তীব্র হিসাবে গ্রহণ করলে, যথাক্রমে সপ্তক তৈরি হয় র গ ম প ধ