सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 163, कुल 358 में से
संदर्भ में पढ़ेंঅর্থাৎ, গস্ত তীব্রতরোর স্থলে মস্ত তীব্রতরো হ'লেই পারিজাতের নিজের আইন
বজায় থাকে। এবং তাহলেই এর রূপ হবে সরগ্গ্মপদনস'। কিন্তু, ব্যাপারটাকে
প্রক্ষিপ্ত বলারও অসুবিধা আছে, কারণ, আমাদের সংগ্রহে যে ক'টি পারিজাত
রয়েছে, তার সবগুলিতেই গস্ত বর্তমান। তবে, আমাদের বিশ্বাস, লিপিকার
প্রমাদ-বশতঃই পারিজাতের মস্ত গস্ত হয়ে গেছে। বর্তমানে শুদ্ধ বরাটী
অপ্রচলিত রাগ। ৩৯১
রিধৌ চ কোমলৌ প্রোক্তৌ যত্র তীব্রতরশ্চ মঃ।
উদ্গ্রাহকৌ প-ধৌ স্যাতাং বরাটী-তোড়িকা চ সা ॥ ৩৯২
ধ ধ নি স গ ম প ধ ধ প ম গ প ম প গ প গা রিস। গম পধ
ধপ গম পধ নিধ নিস রিস নিস নিধ নিধ পম গমধ পধনি ধনিসা মা
গরিসন্নিধনিস রিম নিস নিধ পমগ মপ মগ মগ রিস নিধ নিসসা। ইতি
তোড়ী-বরাটী। দ্বিতীয় প্রহরোর্ত্তরম্। ৩৪
তোড়ী-বরাটীর (বরাটী-তোড়ী) গ্রহস্বর পা ও ধা। এর রে ও ধা
কোমল এবং মা তীব্রতর। ৩৯২
টিপ্পনীঃ তোড়ী-বরাটীর রূপ ছিল সঋজ্ঞদ্মপাদনস'। অর্থাৎ, কোমল নি-
যুক্ত তোড়ী-ঠাট্। এ রাগটিও বর্তমানে অপ্রচলিত। ৩৯২
অথ নাগবরাট্যাং তু মস্ত তীব্রতরো ভবেৎ।
কোমলো ধৈবতঃ প্রোক্তো গ-ধাবুদগ্রাহকৌ স্মৃতৌ ॥ ৩৯৩
গমপ ধনি সরি সনি ধপ মগ মপ মগ গরিস। ধধ নিস নিসরি গরি গনি
সনি ধপ মগ মপ মগ মগ মগ রিস ধনি সরিসা। ধধ নিধ নিস গরি
সরি সনি ধপ মগ মগ রিস নিধনি সস্মা। ইতি নাগ-বরাটী। দ্বিতীয়
প্রহরোর্ত্তরম্। ৩৫।
নাগ-বরাটীর মা তীব্রতর, ধা কোমল এবং গা ও ধা উদ্গ্রাহ স্বর। ৩৯৩
টিপ্পনীঃ নাগ-বরাটীর রূপ ছিল সরজ্ঞদ্মপাদনস'। রাগটি বর্তমানে
অপ্রচলিত। ৩৯৩
পুন্নাগাখ্যবরাট্যাস্তু নিষাদস্তীব্রসংজ্ঞকঃ।
মস্ত তীব্রতরঃ প্রোক্তো গ-ধাবুদগ্রাহকৌ স্মৃতৌ ॥ ৩৯৪