सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 162, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 162

১৪৬ সঙ্গীত পারিজাত
রি-কোমলা গ-তীব্রান্তা কোমলীকৃতধৈবতা।
নিনা তীব্রেন সংযু্ক্তা বরাটী ধৈবতাদিকা।
ম-তীব্রতর সম্পন্নাদোলনেন মনোহরা॥ ৩৯০
ধা ধা নী সা রি গ মা পা ম প মা রি স। ধ ধ নী সরি গম গরি গরিস।
ধ নি স রিগ রিস নিধ মম ধপ মগা ধা পনি ম গ রি সা ধ ধা নি সা রি গম
গরি সরি সরিস নিসরিস নিস নিস নিধ ধপ মপ মগরিস। ধা ধা মা সা। ইতি
বরাটিকা। দ্বিতীয় প্রহরোত্তরম্। ৩২।
বরাটীর মূর্চ্ছনা ধৈবতাদি। এর রে-ধা কোমল, গা-নি তীব্র ও মা
তীব্রতর। বরাটীর স্বরগুলিকে আন্দোলিত ক'রে পরিবেশন করলে শুনতে
মধুর লাগে। ৩৯০
টিপ্পনী : বরাটীর রূপ ছিল দন্স্‌ঋগ্মপদ্‌নর্স্। অর্থাৎ পূর্বী ঠাট।
রাগটি বর্তমানে অল্প প্রচলিত। ৩৯০
অথ শুদ্ধবরাট্যাং তু রি-গৌ কোমল পূর্বকৌ।
গস্তু তীব্রতরো ধঃ স্যাৎ কোমলস্তীব্রনি-স্বরঃ। ৩৯১
ধৈবতোদ্‌গ্রাহযুক্তায়াং নি মৌ ন্যাসংশকৌ স্মৃতৌ॥ ৩৯১
ধধনি সরি গম পম গরি সনী ধপনীসা। রিগ গরি সরি সরি গম গরি
সারি সস রিস সরি সনি সরি গরি মস রিস রিস নিধ নিস ধনি সরি সনি
সনি। নিধ পম ধপ মপম। গ গ গ রি স নিধ ধনি ধধনি সস। ইতি শুদ্ধ
বরাটী। দ্বিতীয় প্রহরোত্তরম্। ৩৩
শুদ্ধ বরাটীর গ্রহস্বর ধ্, ন্যাসস্বর নি ও অংশস্বর মা। এর রে-ধা
কোমল, নি তীব্র এবং পূর্ব ও তীব্রতর দু'রকমের গা ব্যবহৃত হয়। ৩৯১
টিপ্পনী : পারিজাতের পূর্ব গা—তীব্র রে এবং তীব্রতর গা—তীব্র
গা-য়ের চাইতে একটু উঁচু গা। অর্থাৎ, আমাদের শুদ্ধ রে ও শুদ্ধ গা।
অতএব শুদ্ধ বরাটীর রূপ ছিল সঋরগমপদ্‌নর্স্। কিন্তু, ৮ স্বরের রাগ কী করে
হ'তে পারে? পারিজাত নিজেই তো বলছেন, রাগের মধ্যে ৭ স্বরের বেশী
ব্যবহার হতে পারে না। অপরপক্ষে, অন্যান্য প্রাচীন গ্রন্থেও আমরা দেখতে
পাই, শুদ্ধ বরাটী—(আধুনিক স্বর হিসাবে) গা বর্জিত কড়ি মা-যুক্ত রাগ।