सामग्री पर जाएँ
सर्वकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 394, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 394

চতুর্থাঙ্ক 349
ঐরাবতপৃষ্ঠে উপবিষ্ট দেবরাজ ইন্দ্র, ইহারা অন্যান্য দেবতা এবং এই সুন্দরী দেবনারীগণ
তাঁহাদের চঞ্চলচরণে শব্দায়মান নূপুর ধারণ করিয়া আকাশে নৃত্য করিতেছেন। ১১।
বাসব—আশ্চর্য্য, আশ্চর্য্য!
বিদূষক—হা, দাসীপুত্র ঐন্দ্রজালিক! এই সমস্ত দেবতা ও অপ্সরা দেখাইয়া লাভ
কি? যদি ইহাকে ( রাজাকে ) সন্তুষ্ট করিতে চাও, তাহা হইলে সাগরিকা কে দেখাও।
( বসুন্ধরার প্রবেশ )
বসুন্ধরা—( রাজার নিকট অগ্রসর হইয়া ) মহারাজের জয় হউক! অমাত্য যৌগন্ধ-
রায়ণ মহারাজের চরণযুগলে ইহা নিবেদন করিতেছেন—"সিংহলেশ্বর বিক্রমবাহু তাঁহার
প্রধানামাত্য বসুভূতিকে কঞ্চুকী বাভ্রব্যের সহিত পাঠাইয়াছেন। সুতরাং এই মধুর মুহূর্তে
তাঁহার সহিত আপনার সাক্ষাৎ করা প্রয়োজন। আমিও কার্য্য শেষ করিয়া এখনই
আসিতেছি।"
Eng. Trans. Magician—(Approaching) As Your Majesty
commands. (Waves his peacock's plumes and makes various
representations)
I shall show Hari, Hara, Brahman and other gods with
the King of the gods (Indra), as well as hosts (damsels) of the
Siddhas, Vidyādharas, dancing in heaven. 10. (All look with
wonder)
King—(Looking up and rising from the seat) Most
wonderful!
Jester—It is a great wonder indeed!
King.—See, my love, that is Brahman throned upon the
lotus—That is Shankara with the crescent moon as his crest,—
that is (Hari) the destroyer of the demons, in whose four hands
the bow, the sword, the mace and the discus are borne.—
There mounted on Airávata, (the stately elephant) appears
the King of the gods—there are other gods and there dance
in the sky these celestial nymphs with jingling anklets at their
restless feet. 11
Vásava—It is wonderful indeed!