रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 103, कुल 520 में से
संदर्भ में पढ़ें38 রত্নাবলী
Beng. Trans. সাগরিকা—হা ধিক্ হা ধিক্! কুসুমলোভে আমার মন বিক্ষিপ্ত
হওয়ায় আমি অনেক দেরী করিয়া ফেলিয়াছি। এখন এই সিন্দুবার বৃক্ষের আড়ালে
আত্মগোপন করিয়া দেখিব। (অবলোকন করিয়া) অপূর্ব্ব কুসুমাষুধই দেখিলাম!
আমার পিতার অন্তঃপুরে চিত্রে অঙ্কিত কামদেবের পূজা হইয়া থাকে। এখানে
সাক্ষাৎ দেখিতে পাওয়া গেল। এখন আমিও এই সমস্ত কুসুমের দ্বারা ভগবান্
কুসুমাষুধকে পূজা করি। (এই বলিয়া কুসুমসকল নিক্ষেপ করিলেন)। ভগবন্
কুসুমাষুধ, তোমাকে প্রণাম করি, তোমার দর্শন আমার কল্যাণের নিমিত্ত হউক। যাহা
দ্রষ্টব্য তাহা দেখা গেল। তোমার দর্শন আমার পক্ষে সাফল্যমণ্ডিত হউক। (প্রণাম
করিলেন)। আশ্চর্য্য, একবার দেখিলেও পুনরায় দেখিবার উপযুক্ত। তা যাহাতে কেহ
আমাকে দেখিতে না পায়, এমনভাবে আমি সরিয়া পড়ি। (কয়েক পদ গমন করিলেন)
কাঞ্চন—আর্য্য বসন্তক, এখন এস, তুমিও স্বস্তিবাচন গ্রহণ কর।
(বিদূষক নিকটবর্ত্তী হইল)
বাসব—(চন্দন, কুসুম ও আভরণ দান করিয়া) আর্য্য, স্বস্তিবাচন গ্রহণ করুন।
বিদূষক—(আনন্দে গ্রহণ করিয়া) মহিষীর কল্যাণ হউক।
Eng Trans. Ságariká—Alas ! Alas ! My mind being
diverted by the temptation of flowers I have made a great
delay. Now concealed behind the Sinduvára tree I shall
observe (the festival). (Looking) Oh I have seen an un-
foreseen flower-arrowed god. In the harem of my father the
deity Cupid as drawn in a picture is worshipped ; but here he
is seen in person. Now, I too shall worship the flower-
arrowed deity with these flowers. (Thus saying she offers
the flowers). Oh flower-arrowed god! I bow to thee ; let
this sight of yours be for the good of mine. What is worth
seeing has been observed today. May your sight be of
unfailing success to me. (Bowing down) Wonder, wonder !
though seen ( once ) he is to be seen again. Now, I shall slip
away so that no one can detect me.
Kánchana—Noble Vasantaka ! Now you too come here
and receive your benediction-presents.
(Vidushaka approaches)