सामग्री पर जाएँ
सर्वकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 63, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 63

৫২ কামন্দকীয় নীতিসার।
বহুপ্রকার মণ্ডলের নির্দেশ হয়। তাহার মধ্যে দ্বাদশরাজক-মণ্ডল স্পষ্টভাবে
সকলের পরিজ্ঞাত ॥৪১॥ আটটি শাখা (মিত্রাদি চারি ও পার্শ্বিগ্রাহাদি
চারি); চারিটি মূল (অরি, বিজিগীষু, মধ্যম ও উদাসীন); ষাট্টি পত্র
(১২ x ৫ = ৬০ দ্রব্য-প্রকৃতি); দৈব ও মানুষ এই দুই প্রকৃতিতে অবস্থিত;
ছয়টি ফুল (সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধ ও সংশ্রয় এই ছয় গুণ); তিনটি
ফল (ক্ষয়, স্থান ও বৃদ্ধি); যে ব্যক্তি এইরূপ বৃক্ষকে জানেন তিনিই
নীতিজ্ঞ ॥৪২॥ ইতি মণ্ডলযোনি।
মণ্ডলচরিত।
পার্শ্বিগ্রাহ ও পার্শ্বিগ্রাহাসার ইহারা শত্রুর মিত্র বলিয়া কথিত এবং
আক্রন্দ ও আক্রন্দাসার ইহারা বিজিগীষুর মিত্র বলিয়া উক্ত হইয়াছে ॥৪৩॥
পশ্চিমের (পশ্চাতের) অরিদ্বয় সহিত মিত্রদ্বয়ের অর্থাৎ পার্শ্বিগ্রাহের সহিত
আক্রন্দের এবং পার্শ্বিগ্রাহাসারের সহিত আক্রন্দাসারের যুদ্ধ বাধাইয়া দিয়া,
ঠিক ঐ ভাবেই পূর্ব্বভাগের (সম্মুখের) শত্রু ও শত্রুর মিত্র এই উভয়ের
সহিত মিত্র ও মিত্রমিত্রের যথাক্রমে বিগ্রহ বাধাইয়া স্বয়ং বিজিগীষু
অগ্রসর হইবেন ॥৪৪॥ মিত্র ও মিত্রমিত্র ইহারা যখন অরিমিত্রের মিত্রকে
যুদ্ধে স্তম্ভিত করিয়াছে, তখনই ঐ কৃতকার্য্য প্রায় উভয় মিত্রের পশ্চাৎ
দাঁড়াইবেন অর্থাৎ বিজিগীষু ঐ সময়ে প্রকাশ্যভাবে মিত্রপক্ষের নরপতির
সাহায্য করিবেন [ইহা পূর্ব্বভাগের কথা] ॥৪৫॥ আক্রন্দ এবং স্বয়ং
পার্শ্বিগ্রাহকে পীড়িত করিবেন। এবং আক্রন্দ ও আক্রন্দাসার দ্বারা
পার্শ্বিগ্রাহাসারকে পীড়িত করিবেন। [ইহা পশ্চিমভাগের কথা] ॥৪৬॥ স্বয়ং
ও মিত্র উভয়ে মিলিয়া রিপুর উচ্ছেদ করিবেন, আর মিত্র ও মিত্রমিত্রের
সাহায্যে রিপুমিত্রকে প্রপীড়িত করিবেন ॥৪৭॥ পৃথিবীপতি শত্রুর মিত্রের
মিত্রকে নিজের মিত্র এবং মিত্রের মিত্র এই উভয় মিত্রের সাহায্যে পীড়িত
করিবেন ॥৪৮॥ সৰ্ব্বদা উত্থানশীল বিজিগীষু নরপতি পূর্ব্বোক্তক্রমে মধ্যে মধ্যে
নিজদিগের অহিতাচরণকারী শত্রুদিগকে পীড়িত করিবেন ॥৪৯॥ উদ্যোগী