सामग्री पर जाएँ
सर्वकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 52, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 52

৭ম সর্গ ] আত্মরক্ষা। ৪১
সিংহ-শাবকের ন্যায় রক্ষাকারীকে নিশ্চয়ই নিহত করে ॥৪॥ নৃপতি
উন্নতিলোভের নিমিত্ত পুত্রগণকে শিক্ষা দ্বারা বিনীত করিবেন, যেহেতু
কুমারগণ অবিনীত হইলে অবিলম্বে বংশ ধ্বংস হয় ॥৫॥ বিনীত ঔরস
পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করিবেন এবং পুত্র অবিনীত হইলে দুষ্ট
গজের ন্যায় তাহাকে সুগবন্ধনে আবদ্ধ রাখিবেন অর্থাৎ বিশেষ উপায়
উদ্ভাবন করিয়া ঐ অবিনীত পুত্রকে আয়ত্ত করিয়া রাখিবেন ॥৬॥
রাজপুত্র অত্যন্ত দুর্দান্ত হইলেও তাহাকে পরিত্যাগ করা উচিত নয়।
যেহেতু ঐ পুত্র পরিত্যক্ত হইয়া কষ্ট পাইলে শত্রুপক্ষের আশ্রয় লইয়া
পিতাকে নিহত করে ॥৭॥ রাজপুত্র ব্যসনলিপ্ত হইলে সেই ব্যসন আশ্রয়
করিয়াই তাহাকে কষ্টে ফেলিবে এবং তাহাকে এমন ক্লেশ দিবে যে যাহাতে
সেই ক্লেশের কথা [ সে স্বয়ংই ] পিতার নিকট জানায় ॥৮॥
আত্মরক্ষা।
রাজা বিশেষ সতর্কতার সহিত নিজের ব্যবহার্য্য যান, শয্যা, আসন,
পানীয়, খাদ্য, বস্ত্র ও বিভূষণ ( পোষাক পরিচ্ছদ ও অলঙ্কারাদি ) এই
সমুদয় দ্রব্য বিষাক্ত কি না তাহা বুঝিবেন । ৯॥ জাঙ্গলজ্ঞ (অর্থাৎ জঙ্গলের
বিষ যাহারা চেনে এইরূপ ) বৈদ্যগণে পরিবেষ্টিত হইয়া ভূপতি বিষনাশক জলে
স্নান, বিষনাশক মণি ধারণ এবং পরীক্ষিত খাদ্যদ্রব্য ভক্ষণ করিবেন ॥১০॥
ভৃঙ্গরাজ, শুক (টিয়াপার্থী) এবং শারিকা এই সকল পক্ষীরা বিষধর-
সর্প দেখিয়া অত্যন্ত ভীত হইয়া চীৎকার করে ॥১১॥ বিষ দেখিয়া
চকোরের দুই চক্ষু বিরক্ত হয় অর্থাৎ চকোর বিষের দিকে চাহিতে পারে
না অন্যদিকে চাহিয়া থাকে। ক্রৌঞ্চ বিষ দেখিয়া অত্যন্ত মাতাল হইয়া
পড়ে এবং প্রবাদ আছে যে কোকিল বিষ দেখিলে মরিয়া যায় ॥১২॥
বিষ দেখিয়া জীবঞ্জীব (অর্থাৎ তিত্তির পাখী) অবসন্ন হইয়া পড়ে। [ রাজা ]
এই সমুদয় পক্ষীর মধ্যে যে কোনও একটি পক্ষী দ্বারা খাদ্যদ্রব্য পরীক্ষা
করিয়া আহার করিবেন ॥১৩॥