सामग्री पर जाएँ
सर्वकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 47, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 47

৩৬ কামন্দকীয় নীতিসার।
অপেক্ষায় অনুসরণের কারণ আর কিছুই নাই। যাহার অর্থ এবং সামর্থ্য
আছে, লোক তাহারই অনুসরণ করে ॥৬১॥ কাৰ্য্যপ্রার্থী ব্যক্তিগণ,
উন্নতিশীল ব্যক্তিগণেরই পূজা করিয়া থাকে। যাহার উন্নতি নাই এতাদৃশ
শত্রু-সদৃশ ব্যক্তির সেবা কে করে? ॥৬২॥ * ॥ মনুষ্য মাত্রেই অর্থের
আকাঙ্ক্ষায় জ্বলদনলেও ঝাঁপ দিতে চায় অর্থাৎ অসাধ্য-সাধনের চেষ্টা করে।
অথবা লোক অর্থের প্রার্থী হইয়া ঐশ্বর্য্যশালী ব্যক্তির অনুসরণ করে, দেখ
বাছুর প্রাণধারণের উপায় না পাইয়া দুগ্ধবিহীন মাতাকেও ত্যাগ করে ॥৬৩॥
নরপতি কালক্ষেপ না করিয়া অনুজীবী ভৃত্যগণের কর্ম্ম-দক্ষতা
অনুসারে জীবিকার ব্যবস্থা করিবেন ॥৬৪॥ দেশ কাল এবং পাত্র ভেদে
ব্যবস্থাপিত বৃত্তির বিলোপ করিবেন না; এইরূপ বৃত্তি লোপ করিলে রাজা
নিন্দিত হইয়া থাকেন। ৬৫॥ সজ্জননিন্দিত অপাত্রে দান কদাচ করিবে
না; অপাত্রে ধন দানের ন্যায় কোষক্ষয়কর আর কিছুই নাই। ৬৬॥
মহানুভব মহীপতি [ অনুজীবীর ] কুল, বিদ্যা, শ্ৰুত (বহু বৃত্তান্তের জ্ঞান),
শৌৰ্য্য, সুশীলতা, ভূতপূর্ব্বতা (পুরুষ পরম্পরায় সম্বন্ধ ), বয়স এবং অবস্থা
দেখিয়া আদর করিবেন ॥৬৭॥ সৎকুলজাত সচ্চরিত্র এবং মনস্বী ব্যক্তির
অবমান করিবেন না; ইহারা স্বীয় মান রক্ষার জন্য অবমাননাকারী স্বামীকে
ত্যাগ করে অথবা বিনষ্ট করে ॥৬৮॥ মধ্যম এবং অধম (অর্থাৎ নীচকুলোৎপন্ন)
ব্যক্তিগণও উত্তম গুণযুক্ত হইলে তাহাদিগকে উচ্চপদে প্রতিষ্ঠিত করিবেন;
তাহারা উচ্চ স্থান প্রাপ্ত হইলে রাজার শ্রীবৃদ্ধিসাধন করিয়া থাকে ॥৬৯॥
উত্তম আভিজাত্যসম্পন্ন ব্যক্তিকে নীচকুলোদ্ভব ব্যক্তির সহিত সমান মান্য দিবে
না; এইরূপ আভিজাত্য-সম্পন্ন ব্যক্তি ক্ষীণ অর্থাৎ কোষ-বল-শূন্য হইলেও
বিবেচক বলিয়া আশ্রয়ণীয় হয় ॥৭০॥ এই ধরাতলে বিবেচনারহিত স্থানে
পণ্ডিতেরা থাকেন না, কারণ আলোক শূন্য স্থানে উৎকৃষ্ট জাতীয় মণির সহিত
কাচের সমতা হইয়া থাকে ॥৭১॥ কল্পতরুর ন্যায় যাঁহাকে আশ্রয় করিয়া

  • এই শ্লোক ট্রাভাঙ্কুর সংস্করণে নাই।