सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 382, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 382

১২৪ পরাশরসংহিতা।
· ন্যায়োপার্জ্জিতবিত্তেন কর্ত্তব্যং জ্ঞানরক্ষণম্।
অন্যায়েন তু যো জীবেৎ সর্ব্বকর্ম্মবহিষ্কৃতঃ॥ ৪০ ॥
অগ্নিচিৎ কপিলা সত্রী রাজা ভিক্ষুর্মহোদধিঃ।
দৃষ্টমাত্রং পুনন্ত্যেতে তস্মাৎ পশ্যেত্তু নিত্যশঃ॥ ৪১ ॥
অরণিং কৃষ্ণমার্জ্জারং চন্দনং স্বমণিং ঘৃতম্।
তিলান্ কৃষ্ণা জিনং ছাগং গৃহে চৈতানি রক্ষয়েৎ॥৪২॥
গবাং শতং সৈকবৃষং যত্র তিষ্ঠত্যযন্ত্রিতম্।
তৎ ক্ষেত্রং দশগুণিতং গোচর্ম্ম পরিকীর্ত্তিতম্ ॥ ৪৩ ॥
ব্রহ্মহত্যাদিভির্মর্ত্ত্যো মনোবাক্কায়কৰ্ম্মজৈঃ।
এতদ্গোচর্ম্মদানেন মুচ্যতে সর্ব্বকিন্বিষৈঃ ॥ ৪৪ ॥
সুবুদ্ধি গৃহস্থ যে সময় পুত্রকলত্রাদি পরিজন প্রতি পালন রূপ
ধর্ম্মার্থ সাধনে নিযুক্ত থাকিবে, তখন সর্ব্বদা ধর্ম্ম চিন্তাই করিবে। ৩৯
ন্যায়পথ অবলম্বন পূর্ব্বক উপার্জ্জিত ধন দ্বারা জ্ঞান রক্ষা করিবে।
যে ব্যক্তি অন্যায় পথ অবলম্বন করিয়া জীবিকা নির্ব্বাহ করিবে, সে
সমুদায় ধর্ম্ম হইতে বিচ্যুত হইবে। ৪০
অগ্নিচিৎ ব্রাহ্মণ কপিলা গাভি যজ্ঞে দীক্ষিত ব্যক্তি রাজা
ভিক্ষুক ও জলনিধি, ইঁহারা দর্শন মাত্রে পবিত্র করেন, অতএব
নিয়ত ইঁহাদিগের দর্শন করা কর্ত্তব্য। ৪১ অরণি কৃষ্ণমার্জ্জার চন্দন
উত্তম মণি ঘৃত তিল কৃষ্ণাজিন ও ছাগ, গৃহে এই সমুদায় রক্ষা
করিবে। ৪২ যে ক্ষেত্রে একটী বৃষ ও একশত গাভি মুক্ত থাকিতে
পারে, তাহার দশগুণ ক্ষেত্রকে গোচর্ম্ম বলা যায়। ৪৩
কোন মনুষ্য যদি মনোদ্বারা বাক্য দ্বারা শারীরিক ব্যাপার দ্বারা
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry