विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
पृष्ठ 340, कुल 392 में से
संदर्भ में पढ़ें৮২ পরাশর সংহিতা।
পাদে বস্ত্রযুগং চৈব দ্বিপাদে কাংস্যভাজনম্।
পাদোনে গোবৃষং দদ্যাচ্চতুর্থে গোদ্বয়ং স্মৃতম্ ॥ ১৫ ॥
নিষ্পেষসর্ব্বগাত্রস্তু দৃশ্যতে বা সচেতনম্।
অঙ্গপ্রত্যঙ্গসম্পন্নে দ্বিগুণং গোব্রতং চরেৎ ॥ ১৬ ॥
পাষাণেনৈব দণ্ডেন গাবো যেনাভিঘাতিতাঃ।
শৃঙ্গভঙ্গে চরেৎ পাদং দ্বৌ পাদৌ তেন যাতনে ॥ ১৭ ॥
লাঙ্গুলে কৃচ্ছ্রপাদন্তু দ্বৌ পাদাবস্থিভঞ্জনে।
ত্রিপাদঞ্চৈব কর্ণে তু চরেৎ সর্ব্বং নিপাতনে ॥ ১৮ ॥
শিখাভিন্ন সমুদায় মুণ্ডন করিবে। নিপাতন হইলে অর্থাৎ চতুষ্পাদ
প্রায়শ্চিত্ত করিতে হইলে আপাদ মস্তক শিখাপর্যন্ত সমুদায় মুণ্ডন
করিয়া ফেলিবে। ১৪ একপাদ প্রায়শ্চিত্ত করিবার সময় বস্ত্রযুগল,
দুই পাদ প্রায়শ্চিত্ত করিবার সময় কাংস্য পাত্র, তিন পাদ প্রায়-
শ্চিত্ত করিবার সময় একটী বৃষ, সম্পূর্ণ চতুষ্পাদ প্রায়শ্চিত্ত
করিবার সময় গোযুগল প্রদান করিবে। ১৫ যদি অঙ্গপ্রত্যঙ্গ
সম্পন্ন গরুর সর্ব্বাঙ্গ ভগ্ন করিয়া দেয় এবং ঐ গরুর যদি চৈতন্য
থাকে, তাহা হইলেও দ্বিগুণ ব্রত করিতে হইবে। ১৬
কোন ব্যক্তি পাষাণ দ্বারা বা দণ্ড দ্বারা আঘাত করিলে যদি
তাহাতে গরুর শৃঙ্গভঙ্গ হয়, তাহা হইলে একপাদ ব্রতানুষ্ঠান
করিবে। যদি শৃঙ্গ দুটী নির্মূল হয়, তাহা হইলে দুই পাদ ব্রতা-
নুষ্ঠান করিতে হইবে। ১৭ ঐ রূপে লাঙ্গল ভগ্ন করিয়া দিলে,
একপাদ কৃচ্ছ ব্রত করিবে। অস্থি ভঙ্গ করিয়া দিলে পাদদ্বয়
কৃচ্ছ্র ব্রতাচরণ করিতে হইবে। গরুর কর্ণ চূর্ণ করিলে তিন পাদ