सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 264, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 264

8 পরাশর সংহিতা।
শ্রুতা হ্যেতে ভবৎপ্রোক্তাঃ শ্রোতার্থান্তে ন বিস্মৃতাঃ।
অস্মিন্ মন্বন্তরে ধর্ম্মাঃ কৃতত্রেতাদিকে যুগে ॥ ১৬ ॥
সর্ব্বে ধর্ম্মাঃ কৃতে জাতাঃ সর্ব্বে নষ্টাঃ কলৌ যুগে।
চাতুর্ব্বণ্যসমাচারং কিঞ্চিৎ সাধারণং বদ ॥ ১৭ ॥
ব্যাসবাক্যাবসানে তু মুনিমুখ্যঃ পরাশরঃ।
ধর্ম্মস্য নির্ণয়ং প্রাহ সূক্ষ্মং স্থূলঞ্চ বিস্তরাৎ ॥ ১৮ ॥
শৃণু পুত্র প্রবক্ষ্যেহহং শৃণ্বন্তু ঋষয়স্তথা।
কল্পে কল্পে ক্ষয়োৎপত্তৌ ব্রহ্মবিষ্ণুমহেশ্বরাঃ ॥
শ্রুতিঃ স্মৃতিঃ সদাচারা নির্ণেতব্যাশ্চ সর্ব্বদা ॥ ১৯ ॥
ন কশ্চিদ্বেদকর্ত্তা চ বেদস্মর্ত্তা চতুর্ম্মুখঃ।
দ্বাপর যুগের ধর্ম্ম শ্রবণ করিয়াছি)। ১৫ ভবৎপ্রোক্ত এই সমুদায়
বৈদিক ধর্ম্ম যেমন শ্রবণ করিয়াছি, সেইরূপ বিস্মৃত ও হই নাই।
পূর্ব্বোক্ত ধর্ম্ম সকল বর্ত্তমান মন্বন্তরে সত্য ত্রেতা ও দ্বাপর
যুগের নিমিত্ত নির্দ্দিষ্ট। ১৬ এই সকল ধর্ম্ম সত্যযুগে ব্যবস্থাপিত
হইয়াছিল, কলিযুগে সে সমুদায় ধর্ম্মই ভ্রষ্ট হইয়াছে!
অতএব (এই কলিযুগে) চারি বর্ণের সাধারণ ধর্ম্ম কিঞ্চিৎ
বলুন। ১৭ ব্যাসের বাক্য সমাপ্ত হইলে' মহর্ষি পরাশর, ধর্ম্মের
স্থূল ও সূক্ষ্ম নির্ণয় বিস্তারিতরূপে বলিতে আরম্ভ করিলেন। ১৮
হে পুত্র! হে ঋষিগণ! (ধর্ম্মতত্ত্ব) কহিতেছি, শ্রবণ কর।
প্রত্যেক কল্পে প্রলয়াবসানে যখন নূতন সৃষ্টি হয়, তখন ব্রহ্মা,
বিষ্ণু, মহেশ্বর, ও শ্রুতি, স্মৃতি, সদাচার, এই সমুদায় নির্দ্গীত
হইয়া থাকে। ১৯ কল্পান্তর হইলে অপর কল্পে বেদকর্ত্তা বলিয়া
কেহ নির্দ্দিষ্ট নহেন; পরন্তু ব্রহ্মা কেবল বেদের স্মরণকর্ত্তা
এই রূপ মনু ও কল্পে কল্পে ধর্ম্মের স্মরণকারী হয়েন, অর্থাৎ