विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
पृष्ठ 239, कुल 392 में से
संदर्भ में पढ़ेंবিজ্ঞাপন।
৪৪০০ বৎসর পূর্ব্বে যখন পৃথিবীর প্রায় সমুদায় প্রদেশ অরণ্যময়
ছিল, যখন সভ্যতম ইয়ুরোপ খণ্ডে মনুষ্যের সমাগম না হওয়াতে বন্য
পশুরাই রাজত্ব করিত, যখন আমাদের সর্ব্বময় হর্ত্তা কর্ত্তা বিধাতা সভ্য-
তম ইংলণ্ড, সাগর-গর্ভ হইতে অর্দ্ধনিঃসৃত হইয়াছেন, যখন পৃথিবীর
অন্যান্য প্রদেশীয় মনুষ্যেরা বানর জাতির ন্যায় বনে বনে ভ্রমণ পূর্ব্বক ফল
মূল আহার করিয়া পর্ব্বতগুহা প্রভৃতিতে অবস্থান করিত, যখন মিসর-
দেশ বালক্লীড়া শিক্ষা করিতেছিল, যখন গ্রীস্ রোম প্রভৃতির নাম করণ
হয় নাই, তাদৃশ প্রাচীনতম সময়ে আমাদের ভারতভূমি সভ্যতার পরা
কাষ্ঠা প্রদর্শনপূর্ব্বক চতুর্দ্দিকে জ্ঞানালোক বিস্তার করিয়াছিল। এখন যে
ভিন্ন ভিন্ন দেশ স্বরূপ গ্রহোপগ্রহাদি হইতে নির্ম্মল জ্ঞানালোক বিকীর্ণ
হইতেছে, তাহাও একমাত্র ভারতবর্ষরূপ ভাস্করের প্রতিফলিত কিরণা-
বলীমাত্র। এই জগতে কিছুই এক ভাবে থাকে না কারণ “পতনান্তাঃ
সমুচ্ছ্রয়াঃ” যাহার উন্নতি হইবে, তাহার অবশ্যই অধঃপাত হইবে। যে
ভারতবর্ষ রূপ সূর্য্যের জ্ঞানালোক প্রতিফলিত হইয়া চতুর্দ্দিক্স্থিত দেশ-
সমুদায় রূপ গ্রহোপগ্রহগণ উজ্জ্বল হইয়াছিল, এক্ষণে সেই ভারতভাস্কর
নির্ব্বাণপ্রায় ও তেজোহীন হইয়া নিজ গ্রহ উপগ্রহের আলোকে উজ্জ্বল
হইতেছে, ইহা কি সামান্য আশ্চর্য্য ব্যাপার।
যাহা হউক সেই প্রাচীন সময়ে সমাজ সংস্কারের জন্য ও প্রজাগণকে
সুশৃঙ্খলায় রাখিবার জন্য মনু অত্রি বিষ্ণু হারীত যাজ্ঞবল্ক্য উশনাঃ
অঙ্গিরাঃ যম আপস্তম্ব সংবর্ত্ত কাত্যায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ
লিখিত দক্ষ গৌতম শাতাতপ বশিষ্ঠ নারদ প্রজাপতি পিতামহ প্রভৃতি
মহর্ষিগণ প্রত্যেকে এক এক খানি সংহিতা প্রণয়ন করেন। তৎকালে এক
এক রাজ্যে এক এক সংহিতা প্রচলিত ছিল। তদনুসারে প্রায়শ্চিত্ত
স্বত্ববিচার অপরাধবিশেষের দণ্ড প্রভৃতি হইত। অদ্যাপি কোন হিন্দু
এই ব্যবস্থার আদেশ ও উপদেশ লঙ্ঘন করিতে সমর্থ নহেন। মহাত্মা
শ্রীযুক্ত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই সংহিতাসমুদায়ের মধ্যে পরা-
শর সংহিতার একটী বচন দেখাইয়া বিধবা বিবাহ প্রচলিত করিয়াছেন।
এই কারণে কি সংস্কৃতজ্ঞ কি সংস্কৃতানভিজ্ঞ সকলেই পরাশরসংহিতা
আদ্যোপান্ত দেখিতে অভিলাষ করেন। এই জন্য সমুদায় সংহিতা প্রকাশ
করা প্রকাশকের অভিপ্রেত হইলেও অগ্রে তিনি পরাশর সংহিতা প্রকাশ
করিলেন। মূল ও অনুবাদ দ্বারা যদি সমাজের কিঞ্চিন্মাত্রও উপকার হয়
তাহা হইলেও অনুবাদক ও প্রকাশক কৃতকৃত্য হইবেন ইতি।
শকাব্দ ১৮০০ } শ্রীজগন্মোহন তর্কালঙ্কার।
১ আশ্বিন অনুবাদক।