सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 94, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 94

৭৮ সঙ্গীত পারিজাত
আদ্যং স্বরংচতুর্ব্বারং দ্বিবারঞ্চ দ্বিতীয়কম্।
সকৃদুক্তং তৃতীয়স্ত তথা সকৃচ্চতুর্থম্।
উদ্বাহিতস্ত্বলঙ্কারো হনুমতা প্রকীর্ত্তিতঃ ॥ ২৪৫
তৃতীয়স্য ত্রিরাবৃত্তৌ ত্রিবর্ণং বর্ণয়ন্ত্যমুম্।
ত্রয়াণাস্তু ত্রিরাবৃত্তৌ পৃথগ্বেণিরুদীরিতঃ ॥ ২৪৬
ইত্যা রোহলঙ্কারাঃ।
মূর্চ্ছনার প্রথম স্বর থেকে বাকি স্বরগুলি, পরের পর, থেকে থেকে, আরোহণ
করলে, বিস্তীর্ণ নামক অলঙ্কার হয়। যেমন :
সা রে গা মা পা ধা না র্সা। ইতি বিস্তীর্ণ। ২৩৫
পূর্ব্বোক্ত বিস্তীর্ণ অলঙ্কারের স্বরগুলি, যথাক্রমে, দ্বিগুণিতভাবে আরোহণ
করলে, নিষ্কর্য অলঙ্কার হয়। যেমন :
সসা ররা গগা মমা পপা ধধা ননা সর্সা। ইতি নিষ্কর্য। ২৩৬
পূর্ব্বোক্ত বিস্তীর্ণ অলঙ্কারের স্বরগুলি, যথাক্রমে, তিনগুণ বা চারগুণ ক’রে
আরোহণ করলে, গাত্রবর্ণ অলঙ্কার হয়। অবশ্য কেউ কেউ বলেন, এই
তিনগুণ চারগুণের প্রকারটি পূর্ব্বোক্ত নিষ্কর্য অলঙ্কারেরই আর একটি ভেদ
মাত্র। যাই হোক, এর রূপ হ’চ্ছে :—
সসসা, রররা গগগা মমমা পপপা ধধধা নননা সর্সর্সা।
—ইতি ত্রিগুণ গাত্রবর্ণ।
সসসসা ররররা গগগগা মমমমা পপপপা ধধধধা ননননা সর্সর্সর্সা।
ইতি চতুর্গুণ গাত্রবর্ণ। ২৩৭
অলঙ্কারের প্রথম স্বরটি তিনবার বিলম্বিত মাত্রায় উচ্চারণ ক’রেই দ্বিতীয়
স্বরটি ছোট করে উচ্চারণ করতে হবে। এইভাবে স্বর-সপ্তক আরোহণ
করাকে হনুমান বিন্দু অলঙ্কার বলেছেন। ইনি আরও বলেছেন, তিনটি
বিন্দুর সঙ্গে একটি অর্দ্ধ বিন্দু যুক্ত ক’রেও এই বিন্দু অলঙ্কার রচনা করা
যেতে পারে। যেমন :—
স-স-সরা, র-র-রগা, গ-গ-গমা, ম-ম-মপা, প-প-পধা, ধ-ধ-ধনা, ন-ন-নর্সা।
ইতি বিন্দু। ২৩৮