सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 212, कुल 358 में से
संदर्भ में पढ़ेंকোনই সামঞ্জস্য নেই। তবে এমনও হতে পারে যে, পরবর্ত্তী কালের কোন
গুণী, পারিজাতের নাট মেলকে বর্ত্তমানে প্রচলিত নট-এর স্বর ব্যবস্থার সঙ্গে
গোলমাল করে ফেলে, চক্রধর রাগটিকেও নট-এর মতো বিলাবল ঠাটের
রাগরূপে সুচিহ্নিত করেছিলেন। বলাবাহুল্য, পারিজাতের নট ও নাট অভিন্ন
নয়। যদিও বা নট বেলাবল ঠাটের রাগ হয়ে যেতে পারে; কিন্তু নাট ছিল
নিরঙ্কুশ কাফি ঠাটের অন্তর্গত। ৪৭৮
ভৈরবীমেলসমুদ্ভূতো গান্ধারেণ বিবর্জ্জিতঃ।
আরোহে তু নি-বর্জ্জঃ স্যাম্মাদিঃ সিংহরবঃ স্মৃতঃ ॥ ৪৭৯
মপ ধসরি সরি সধ সনি ধপ ধপ মম রিস ধসসা | রিম পম রিসধ সধ সরিস
পধ সরিস নিধ পধ পম সরি সধ সসা | রিম পম রি সধ স ধস রিস পধ সরিস
নিধ পধ পম সরি সধ সসা | রিম পমরি সধ সরিস পধ সরিস নিধ পধ পম মরি
সধ সসা। রিম পমরি সধ সরি মপ ধস রিস নিধ পধ পম পম রিস পম রিম
ধসসা। ইতি সিংহরব। তৃতীয় প্রহরোক্তম্। ১১৪
সিংহরব নামক রাগটির উৎপত্তি হয়েছে ভৈরবী মেল থেকে। এই রাগে
পা স্বরটি একেবারে বর্জিত এবং আরোহণেও নি স্বরটি বর্জিত হয়ে থাকে।
এর গ্রহস্বর সা। ৪৭৯
টিপ্পনী : সিংহরব ছিল পারিজাতের ভৈরবী মেলের রাগ। পারিজাতের
ভৈরবী ছিল জ্ঞদন। অর্থাৎ, এ কালের আসোয়ারী ঠাট। সুতরাং সিংহরবও
ছিল, বর্তমানের আসোয়ারী ঠাটের অন্তর্গত একটি ঔড়ব-ষাড়ব জাতীয় রাগ।
চেহারা ছিল মপধর্সর্রম্। র্রর্সণদপমরস। রাগটি বর্তমানে বিলুপ্ত হয়ে
গেছে। ৪৭৯
শ্রীরাগমেল সম্ভূতা গ-স্বরেণ বিবর্জ্জিতা।
মঞ্জুঘোষা ধ-পূর্ব্বা স্যাদারোহে ত্যক্ত নি-স্বরা ॥ ৪৮০
ধস রিম পধ সনি ধপ ধম রিস | ধম রিম পধ পম ধপ মরি মপ সরি সরি
সধ সনি ধপ ধপ মপ মরি মপ পম রিসধা সসা। ইতি মঞ্জুঘোষা। তৃতীয়
প্রহরোত্তরম্। ১১৫
মঞ্জুঘোষা রাগটির উৎপত্তি হয়েছে শ্রীরাগ মেল থেকে। এরও গা স্বরটি
একেবারে বর্জিত এবং আরোহণে নি স্বরটিও বর্জিত হয়। মঞ্জুঘোষার গ্রহ
স্বর হচ্ছে ধা। ৪৮০