सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 207, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 207

জাতীয় রাগ ছিল এটি। বর্তমানে, অর্জুন রাগটির উপরোক্ত চেহারা বিলুপ্ত;
কিন্তু, প্রবীণ সরোদশিল্পী আলাউদ্দীন খাঁ সাহেব ও তস্য শিষ্য সম্প্রদায়ের
কল্যাণে অর্জুন নামক একটি নতুন রাগের পরিবেশনা লক্ষ্য করা যায়
মাঝে মাঝে। বলাবাহুল্য, এই নতুন অর্জুনের সঙ্গে পারিজাতের অর্জুনের
কোনই সম্পর্ক নেই এবং যতদূর সম্ভব খোঁজ খবর নিয়ে জেনেছি, বর্তমানের
অর্জুন পরিবেশনকারীরা,—সঙ্গীত পারিজাতের নাম শুনলেও—তার মধ্যে
অর্জুন নামক কোন রাগ আলোচিত হয়েছে কিনা, সে সংবাদ রাখেন না
এবং রাখবার কোন সার্থকতা আছে বলেও মনে করেন না। অপরপক্ষে,
স্বাধীন ভারত সরকার কর্তৃক সম্মানিত একজন প্রবীণ শিল্পীর এ হেন
“সৃষ্টির” বিপক্ষে আমরাও কোনরূপ মন্তব্য করতে ভরসা করি না, কেবল
এইটুকু মাত্র বলতে পারি, নূতন সৃষ্টিকে নূতন নামে ভূষিত করলেও ভারতীয়
সঙ্গীতের ঐতিহ্য এবং মর্যাদা রক্ষিত হতে পারতো। পরিশেষে বক্তব্য এই
যে, পারিজাত-বর্ণিত অর্জুনের আরোহণ-অবরোহণের সঙ্গে স্বর পরিচিতির
অসামঞ্জস্য প্রথম দিকে পরিলক্ষিত হয়। খুব সম্ভব, মূল কীটদষ্ট থাকায়,
পরবর্তী কালের লিপিকর প্রমাদ ঘটিয়েছেন। যেমন, ঋমগপপদদমমদ। এটির
হওয়া উচিত ছিল ঋসগপপদদসসদ। অর্থাৎ, মা স্বরগুলি সা হয়ে গিয়েছে এবং
সা স্বরগুলি মা হয়ে গিয়েছে। ৪৬৮
কল্যাণমেলসম্ভুতো ধঃ হীনঃ পঞ্চমং গতঃ।
ঐরাবতো গ পূর্বোক্তো ন্যাসষড়্‌জবিভূষিতঃ ॥ ৪৬৯
গম পনি সরি সনি পম গম পগ মগ রিগ পনি সরি সনীর্স | গম পম গরি
সনীর্স | গম পম পম মগ মপ মপ মাগরি | সরি সনিস পনি সরি সম গরি নিস
পনি সস | ইতি ঐরাবতঃ। দ্বিতীয় প্রহরোত্তরম্। ১০৬
ঐরাবত রাগটির উদ্ভব হয়েছে কল্যাণ মেল থেকে। এর ধা স্বরটি
একেবারেই বর্জিত। গা এর গ্রহস্বর এবং ন্যাস স্বর হচ্ছে সা। রাগটির বৈশিষ্ট্য
প্রকাশক স্বর হচ্ছে পা। ৪৬৯
টিপ্পনী : ঐরাবত ছিল কল্যাণ ঠাটের অন্তর্গত ষাড়ব-ষাঢ়ব জাতীয় রাগ।
এর গ্রহস্বর ও ন্যাস স্বর ছিল, যথাক্রমে, গা ও সা। আরোহণ অবরোহণ ছিল
গক্ষপনর্স | র্সনপক্ষগরস। রাগটি বর্তমানে বিলুপ্ত। তবে, কল্যাণ ঠাটের
অন্তর্গত, বর্তমানের মারু বেহাগ প্রমুখ রাগের মধ্যে প্রাচীন ঐরাবত রাগের
কিছু উপকরণ খুঁজে পাওয়া যায়। ৪৬৯