सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 188, कुल 358 में से
संदर्भ में पढ़ें১১২ সঙ্গীত পারিজাত
গম পধনি সসনি ধপ মম পম মস। রিগ মরিস ধনি সধনি সসনি
পস (নিষাদ তার ষড়্জয়োঽঢালুঃ) সনি সনিস নিধ পধনি সস নিপ।
(সর্বত্র বিকর্ষণম্) ধনী ধপ মমপ মম সরিগ সারিস। ইতি নট নারায়ণঃ।
তৃতীয় প্রহরোত্তরম্। ৭৪
নট রাগের উৎপত্তি হয়েছে বেলাবলী মেল থেকে। এর মূর্চ্ছনা গান্ধারাদি।
মধ্যম অংশ স্বর। ন্যাস স্বর ঋষভ এবং অবরোহণে গান্ধার স্বরটি বর্জিত। ৪৩৫
টিপ্পনী : পারিজাতের বেলাবলী (৪০৮ সূত্র, ৫০ সংখ্যক রাগ) ছিল
আধুনিক কাফি ঠাটের কোমল গ-নি যুক্ত রাগ। সুতরাং নটেও ছিল একটি
কাফি ঠাটের রাগ। অবরোহণে গা বর্জিত হওয়ার জন্য এর জাতি ছিল সম্পূর্ণ-
ষাড়ব। মূর্চ্ছনা ছিল গান্ধারাদি। অতএব, এর চেহারা ছিল জ্ঞমপধনর্স।
সঁনধপমরস। অবশ্য, বেলাবলীর “কচিৎ গান্ধার মূর্চ্ছনার” ওপর গুরুত্ব আরোপ
করে নট-এর জ্ঞ-নি স্বর দুটিকে গা-নি রূপেও গ্রহণ করা যেতে পারে, কিন্তু, লক্ষ্য
করবার বিষয়, পারিজাতে নারায়ণা (৩৮২ সূত্র, ২৪ সংখ্যক রাগ) বলেও একটি
রাগ রয়েছে। তার ঠাট ছিল আধুনিক বেলাবলের মতো তীব্র গা-নি যুক্ত।
কিন্তু, নারায়ণীর সঙ্গে নট-এর কোনই সামঞ্জস্য নেই। অপরপক্ষে, বর্তমানে যে
নট বা নটনারায়ণ প্রচলিত রয়েছে, তার সঙ্গেও পারিজাতের নট-এর কোন
সামঞ্জস্য নেই। বরং, নারায়ণীর সঙ্গে কিছুটা মিল আছে। বর্তমানে প্রচলিত
নটও বেলাবল ঠাটের একটি সম্পূর্ণ-ঔড়ুব জাতীয় রাগ। বাদী সম্বাদী মা-সা।
অবরোহণে বর্জিত হয় ধা-গা। চেহারা, সরগমপধনর্স। সর্নপমরস। পারি-
জাতের নট-এর স্বর পরিচিতির মধ্যে বন্ধনীযুক্ত মন্তব্য দুটিও উল্লেখযোগ্য।
“নিষাদতারষড়্জয়োঢালু”—এর দ্বারা বোঝানো হ’য়েছে যে মুদ্দারার পা থেকে
(সম্ভবতঃ সব ক'টি স্বর থেকেই) তারার সাঁ-তে পৌঁছতে হলে, নি স্বরটিকে
আশ্রয় করে চট করে গড়িয়ে যাওয়ার মতো করে পৌঁছতে হবে। অর্থাৎ পা
নর্স। ঢালু বা স্ফুঢালু নামক কোন গমকের আলোচনা পারিজাতে নেই,—
রত্নাকরে আছে। ঢালু, নামে গমক হলেও, আধুনিক অর্থে, কৃন্তনের মতো
একটা প্রক্রিয়া বোঝায়; কিন্তু, মীড় নয়। স্বর পরিচিতির মধ্যে “সর্বত্র
বিকর্ষণম্” মন্তব্যটিও লক্ষণীয়। বিকর্ষণ গমকের আলোচনা পারিজাতের গমক
প্রকরণে দ্রষ্টব্য। ৪৩৫