सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 186, कुल 358 में से
संदर्भ में पढ़ेंস্বর দুটি ছাড়া। হিন্দোলী নামক একটি শুদ্ধ মা-যুক্ত অর্দ্ধ প্রচলিত রাগ
আছে; কিন্তু তার সঙ্গেও পারিজাতের হিন্দোলের জ্ঞা-দা-নি মেলে না।
অপরপক্ষে, কর্ণাটিক্ পদ্ধতির হিন্দোল রাগটির সঙ্গে পারিজাতের হিন্দোলের
খাঁসাঙ্গীন সামঞ্জস্য লক্ষ্য করে বিস্মিত হতে হয়; কারণ, পারিজাত ছিল
উত্তর ভারতীয় সঙ্গীত গ্রন্থ। বর্তমানে, উত্তর ভারতে প্রচলিত হিন্দোল
রাগটি, কল্যাণ ঠাটের ঔড়ব-ঔড়ব জাতির রাগ। বাদী-সমবাদী ধা-গা।
ব্যবহার কড়ি মধ্যম। আরোহণ-অবরোহণ হচ্ছে সগম্ধনধ,স' | স'নধ,দ্গম্,স।
অবশ্য, এ রাগটিও দিবা দ্বিতীয় প্রহরে গেয় রাগ। ৪৩১
হিন্দোলো রি-প-যোগেন মার্গহিন্দোলকোভবেৎ। ৪৩২
ইতি মার্গহিন্দোলঃ। দ্বিতীয় প্রহরোত্তরম্। ৭১
হিন্দোল রাগের মধ্যে রে-পা স্বরদুটি যুক্ত করলে মার্গহিন্দোল রাগের
সৃষ্টি হয়। ৪৩২
টিপ্পনী : মার্গহিন্দোল ছিল আসোয়ারী ঠাটের সম্পূর্ণ-সম্পূর্ণ রাগ।
চেহারা ছিল, সরজ্ঞমপধনস' | স'নধপমজ্ঞরস। বর্তমানে অপ্রচলিত। ৪৩২
রি-ধৌ তু কোমলৌ জ্ঞেয়াবাভীরী মূর্চ্ছনায়ুতে।
আরোহে চ ধ-বর্জ্জিত্বাৎ রাগে চক্রাভিধানকে ॥ ৪৩৩
সরি গম্ পনি সস নির্ধ পনি ধপ ধপ মপ ধপ মগা রিস। সরি গম পনিধ
ধপ গারিস (য কম্পনং সর্বত্র ) পগা রিস নিধ পপ ধস রিগ মপা গারি সরিস।
ইতি চক্রঃ। তৃতীয় প্রহরোত্তরম্। ৭২
চক্র রাগের মূর্ছনা আভীরী রাগের মতো। এর রে-ধা স্বর কোমল।
আরোহণে ধা বর্জিত। ৪৩৩
টিপ্পনী : পারিজাতকার এখানে আভীরিকা (৩৯৯ সূত্র দ্রষ্টব্য) নামক
রাগটির স্বর-ব্যবস্থার কথা বলছেন না—মূর্চ্ছনার কথা বলছেন। অর্থাৎ,
আভীরিকার মতো চক্র রাগেরও মূর্চ্ছনা হচ্ছে ষড়্জাদি। কিন্তু স্বর-ব্যবস্থা
ভিন্ন। আভীরিকার স্বর-ব্যবস্থার মধ্যে ধা কোমল ও নি তীব্র ছিল। চক্র
রাগের মধ্যে রে ও ধা দুটি স্বরই কোমল; কিন্তু নি সম্বন্ধে কোন মন্তব্য উল্লিখিত
হয়নি। সুতরাং চক্রর নি ছিল পারিজাতের শুদ্ধ নি। অর্থাৎ বর্তমানের
কোমল নি। অধিকন্তু, চক্রর আরোহণে ধা স্বরটি বর্জিত। অতএব, চক্রর