सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 18, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 18

২ সঙ্গীত পারিজাত
বিষ্ণুনামানি পুণ্যানি সুস্বরৈরন্বিতানি চেৎ।
ভবন্তি সামতুল্যানি কীর্ত্তিতানি মনীষিভিঃ॥ ৫
মনীষিগণ বলেন : সুমার্জ্জিত কণ্ঠে সুপবিত্র বিষ্ণু নাম গীত হলে, সে গান
সামগানেরই সমতুল্য হয়। ৫
স্বাশ্রয়া মোহিনী মায়া যা স্বয়া সংবৃতাশ্চ যে।
ব্রহ্মবিষ্ণুমহেশাঃ স্যুঃ সঙ্গীতোত্থ-সুখস্পৃহাঃ॥ ৬
এমন কি, যাঁরা পরার্থে মোহিনী মায়ার সৃষ্ট করেছিলেন, সেই ব্রহ্মা, বিষ্ণু,
মহেশ্বরও সঙ্গীত-রস উপভোগ করবার বাসনায়, নিজেদেরই সৃষ্ট মোহিনী মায়ার
আশ্রিত হয়ে পড়েন। ৬
ঐহিকামুষ্মিকে ত্যক্ত্বা দেবর্ষির্নারদঃ সদা।
ব্রহ্মানন্দোহপি বীণায়াং বাদনে নিয়তোহভবৎ॥ ৭
দেবর্ষি নারদও যাবতীয় ঐহিক-পারলৌকিক ক্রিয়া-কর্ম্মে অবিচলিত থেকেও,
সর্ব্বদা ব্রহ্মানন্দে বীণা বাজিয়ে থাকেন। ৭
দৈত্যসংহারিণী দুর্গা সঙ্গীতেহভিরতা সদা
মতঙ্গকশ্যপাবাস্তাং সঙ্গীতাভিরুচী মুনী। ৮
দৈত্যকুল-নির্মূলকারিণী দুর্গাও সর্ব্বদা সঙ্গীত উপভোগে উন্মুখ। মতঙ্গ, কশ্যপ
প্রমুখ মুনী-ঋষিরাও সাঙ্গীতিক রুচি সম্পন্ন ছিলেন। ৮
কর্ত্তা সঙ্গীতশাস্ত্রস্য হনূমাংশ্চ মহাকপিঃ।
শার্দ্দূলকোহলাবেতৌ সঙ্গীতগ্রন্থকারিণৌ॥ ৯
মহাকপি হনুমানও প্রণয়ন করেছিল সঙ্গীতশাস্ত্র। শার্দ্দূল ও কোহল নামক
মুনিদ্বয়ও সঙ্গীত গ্রন্থাদি রচনা করেছিলেন। ৯
কম্বলাশ্বতরৌ বায়ুর্হাহা হূহুশ্চ রাবণঃ।
রম্ভা বাণসুতা চোষা ফাল্গুনঃ ফণিনাং পতিঃ॥ ১০