सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 150, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 150

১৫৪ সঙ্গীত পারিজাত
মালবশ্রী রাগটি শুদ্ধ মেল্-এর শুদ্ধ স্বরযুক্ত রাগ। এর রে স্বর বর্জিত। মা
হচ্ছে এর আদি বা উদ্‌গ্রাহ স্বর; ধা অংশস্বর এবং পা ন্যাসস্বর। ৩৬৪
টিপ্পনী: পারিজাতের মালবশ্রী ছিল শুদ্ধ মেল্-এর অর্থাৎ কাফি ঠাটের
ষাড়ব-ষাড়ব জাতীয় রাগ; কিন্তু বর্তমানে মালবশ্রী নামক যে অর্দ্ধ-প্রচলিত
রাগটি রয়েছে, সেটি পূর্বী ঠাটের, সায়ং-গেয়, ষাড়ব-সম্পূর্ণ জাতীয় রাগ।
•বর্তমানের মালবশ্রীকে অনেকে মালবীও বলে থাকেন। এর আরোহণ
অবরোহণ হচ্ছে সঋগমপক্ষদর্স র্সনদপক্ষমপঋগমঋস। মালবশ্রী প্রসঙ্গে মৎ প্রণীত
'ভারতীয় সঙ্গীত পরিচিতি' গ্রন্থে বিশদ আলোচনা করা হয়েছে। ৩৬৪
গ-হীনো রক্তহংসঃ স্যাদারোহে নি-স্বরোজ্ঝিতঃ।
অবরোহে ধ-বর্জ্যঃ স্যাৎ ষড়জপূর্ব্বক মূর্চ্ছনঃ॥ ৩৬৫
সরি মপ ধস সনি পম রিস। সারি মপধ সারি মপধ পধা পপ পমা রিম রিস
*ধসসা। ইতি রক্তহংসঃ। প্রাতঃকালীয়ঃ। ৮
রক্তহংস একটি গা বর্জিত রাগ। কিন্তু, ষাড়ব-ষাড়ব জাতীয় রাগ নয়।
এর আরোহণে নি ও অবরোহণে ধা বর্জিত হয়। সুতরাং এর আসল রূপ
ঔড়ব-ঔড়ব। এর মূর্ছনা ষড়জাদি। ৩৬৫
টিপ্পনীঃ প্রাচীন রক্তহংস কাফি ঠাটের রাগ ছিল। কিন্তু, বর্তমানে এই
নামে কোন রাগ প্রচলিত নেই। ৩৬৫
রি-স্বরাদিপ্সুরারম্ভা রি-কোমল ধ-কোমলা।
গ-তীব্রা সা নি-তীব্রা চ গৌরীয়ংশস্বরা মতা॥
আরোহে গ-ধ-হীনা সা নি-কম্পন মনোহরা॥ ৩৬৬
আরোহে যদি গান্ধারো মধ্যমাবধি মূর্চ্ছনা॥ ৩৬৭
রিম পনী সানিধপ সগ রিগ রিসা। নিস রিমা গরি গরি সানি নিস নিস।
নিধ পম পস ধপ মপ মগ রিগ রিসা নীসা নীসা। মপ ধপ মগ রিস নীসা। রিম
পম গরি মগরি নীসা। রিমা গরি গরি সানী সানি ধপম গরি সনী সা। রি
রিগা মগরি সাম স সমা। ইতি গৌরী। তৃতীয় প্রহরোত্তরম্। ৯।
গৌরীর মূর্ছনা ঋষভাদি। ঋষভই এর গ্রহস্বর। এর ঋষভ ও ধৈবত
কোমল এবং গান্ধার ও নিষাদ তীব্র। নি এর অংশস্বর। রাগটির আরোহণে
গা ও ধা বর্জিত এবং নি স্বরটিকে কম্পিতভাবে প্রয়োগ করলে শুনতে মধুর