सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 13, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 13

[ ঙ ]

সুরচ্ছন্দা পত্রিকাটি। এই পত্রিকায় গত ১৯৫৫ সালের মার্চ মাস থেকে
১৯৬৪ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত পারিজাতের কিছু অংশ ধারাবাহিকভাবে
প্রকাশিত হয়েছিল। বলা বাহুল্য, পারিজাত প্রকাশনার ব্যাপারে আমাদেরকে
এমন সব অবাঞ্ছিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যার ফলে আমরা
একাধিকবার চেষ্টা করেছি এই পণ্ডশ্রম থেকে নিরস্ত হতে। ইতিমধ্যে
আচার্য ব্রজেন্দ্রকিশোর দেহত্যাগ করেছিলেন—১৯৫৭ সালের ২৯শে নভেম্বর
তারিখে; কিন্তু, অবিচ্ছেদ্য সম্পর্কে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন—এ দেশের অন্যতম
সঙ্গীতশাস্ত্রজ্ঞ কলাকোবিদ্ ডাক্তার বিমল রায় এম. বি.। সত্যি কথা বলতে
কি, ডাক্তার বিমল রায়ের মতো বন্ধুর সঙ্গে যদি আমরা ঘনিষ্ঠ না হতাম,—
ক্রমাগত তাড়না করে তিনি যদি আমাদেরকে উদ্ব্যস্ত না করে তুলতেন,
তাহলে সঙ্গীত পারিজাতের আলোচ্য সংস্করণটি প্রকাশ করবার কল্পনা বহুকাল
পূর্বেই ত্যাগ করতাম।
পারিজাতের আলোচ্য সংস্করণটিকে গ্রন্থাকারে প্রকাশ করবার ‘সংস্করণ-স্বত্ব’
প্রথম গ্রহণ করেছিলেন ‘পুস্তক প্রকাশক’—১৯৫৬ সালে। ব্যবস্থা ছিল,
তিন মাসের মধ্যে আলোচ্য সংস্করণটিকে তাঁরা দু’টি খণ্ডে বিভক্ত করে
প্রকাশ করবেন। কিন্তু, নিগূঢ় কারণে তাঁরা আলোচ্য সংস্করণের প্রথম খণ্ড
প্রকাশ করেন ১ থেকে ৩৭০ পর্য্যন্ত সূত্র গ্রথিত করে; কিন্তু পরবর্তী
তিন মাসের মধ্যে তাঁরা গ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রকাশ করতে পারেন নি।
ফলে, প্রথম খণ্ডের বিক্রয় বন্ধ করে দিয়ে আমরা তাঁদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে
বাধ্য হই।
এবার পারিজাতের অখণ্ড সংস্করণ প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেছেন
বাঙ্গালাদেশের প্রাচীনতম পুস্তক ব্যবসায়ীদের অন্যতম, এম. সি. সরকার এণ্ড
সন্স। গ্রন্থটির মুদ্রণকার্য যাতে সুষ্ঠুভাবে নিষ্পন্ন হয় তার জন্য আমাদের
তরফে আন্তরিকতার অভাব ছিল না; কিন্তু, শেষ পর্যন্ত দেখা গেল
বেশ কিছু ভুল-ভ্রান্তি রয়ে গিয়েছে। আমাদের বিশ্বাস, যাঁদের জন্য এই
গ্রন্থ, অকিঞ্চিৎকর ভাষার ভুলের জন্য তাঁদের কোন অসুবিধা হবে
না। তবুও, আমরা একটি শুদ্ধিপত্র দেওয়া কর্তব্য বিবেচনা করলাম
গ্রন্থের শেষে।