सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 105, कुल 358 में से
संदर्भ में पढ़ेंসঙ্গীত পারিজাত ৮১
শুনতে ভাল লাগে, অভিজ্ঞ ব্যক্তিরা তাকেই সন্নিবৃত্ত অলঙ্কার বলেছেন।
যেমন :—
সরগর-গমগর-সরগম্, রগমগ-মপমগ-রগমপা, গমপম-পধপম-গমপধা,
মপধপ-ধনধপ-মপধনা, পধনধ-নর্সনধ-পধনর্সা। ইতি সন্নিবৃত্ত অলঙ্কার। ২৭৩
সন্নিবৃত্তস্বরৈরেব দ্বিগুণঃ সন্ প্রবৃত্তকঃ ॥ ২৭৪।১
যে অলঙ্কারে, পূর্ব্বোক্ত সন্নিবৃত্ত অলঙ্কারের স্বরগুলি দু’বার করে উচ্চারিত হয়,
তাকে প্রবৃত্তক অলঙ্কার বলে। যেমন :—
সসরর-গগরর-গগমম-গগরর সসরর-গগমমা ইত্যাদি।
ইতি প্রবৃত্তক অলঙ্কার। ২৭৪।১
বেণুঃ স-ম-গ-মৈ-জ্ঞে য়ঃ সরিগমৈ-স্তথৈব চ ॥ ২৭৪।২
সামাগামা-সারেগামা, এই নিয়মে যার চক্র রচিত হয়, তার নাম বেণু অলঙ্কার।
যেমন :—
সমগম-সরগমা, রপমপ-রগমপা, গধপধ-গমপধা, মনধন-মপধনা, পর্সনর্স-
পধনর্সা। ইতি বেণু অলঙ্কার। ২৭৪।২
আদ্যং তুর্য্যং তৃতীয়ঞ্চ দ্বিরাবৃত্ত্যা রিসো-সরী।
গরী সরী-গমৌ যত্র ঽহৃদো ললিতস্বরঃ ॥ ২৭৫
যে অলঙ্কারে প্রথম, চতুর্থ ও তৃতীয় এই তিনটি স্বর দু’বার করে আবৃত্তি
করবার পর, তার সঙ্গে, রেসা, সারে, গারে, সারে, গামা, স্বরগুলি যুক্ত
করে প্রথম ক্রম রচিত হয়, তারই নাম শ্রুতি-সুখকর ললিতস্বর অলঙ্কার।
যেমন :—
সসা মমা গগা,-রসা সরা, গরা, সরা, গমা।
ররা পপা মমা,-গরা, রগা, মগা, রগা, মপা।
গগা ধধা পপা,-মগা, গমা, পমা, গমা, পধা।
মমা ননা ধধা,-পমা, মপা, ধপা, মপা, ধনা।
পপা র্সর্সা ননা,-ধপা, পধা, নধা, পধা, নর্সা।
ইতি ললিতস্বর অলঙ্কার। ২৭৫
দ্বাভ্যাং-দ্বাভ্যাং স্বরাভ্যাং যঃ সংবাদিভ্যাং স হৃঙ্কৃতিঃ ॥ ২৭৬।১