सामग्री पर जाएँ
सर्वकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 91, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 91

46 রত্নাবলী
যুবতীগণের মুখাসবকে যেন সুগন্ধ করিতেছে। তরুণীর মুখচন্দ্র মদ্যপানের দ্বারা ঈষৎ
সহাস্য তাম্রবর্ণ ধারণ করিলে পর আজ বহুদিন পরে চম্পকপুষ্পসমূহ (যেন) শোভা
পাইতেছে। অশোকবৃক্ষে পাদাঘাতকালে নূপুরসমূহের গম্ভীর শব্দ অনুক্ষণ শুনিয়া ভ্রমরগণ
যেন গীতের দ্বারা নূপুরধ্বনির অনুকরণ করিতেছে। ১৮।
বিদূষক—(শুনিয়া) হে বয়স্য, নূপুরশব্দ যে অনুকরণ করিতেছে ইহারা মধুকর নহে।
এই নূপুরশব্দ নিশ্চয়ই মহিষীর পরিজনবর্গের।
রাজা—বয়স্য, তুমি ঠিকই অবধারণ করিয়াছ।
(তারপর উজ্জ্বলবেশ ধারণ করিয়া বাসবদত্তা ও কাঞ্চনমালা এবং পূজোপকরণ হস্তে
করিয়া সাগরিকা প্রবেশ করিলেন)
বাসবদত্তা—ওলো কাঞ্চনমালে, মকরন্দ উদ্যানের পথ দেখাও।
কাঞ্চন—দেবি, আসুন আসুন।
বাসব—(পরিক্রমণ করিয়া) ওলো কাঞ্চনমালে! সে রক্তাশোকতরু আর কতদূর?—
যেখানে আমি ভগবান্ কুসুমায়ুধের পূজা করিব।
Eng. Trans. Also,—
Tthese Vakula trees are rendering fragrant as it
were, the mouthfuls of wine (of the ladies) thrown at
their root. The moon-like faces of the youthful ladies
having grown reddish with the flush of wine, the Cham-paka
flowers appear to be smiling as it were to-day after a long
time. Hearing the deep jingling sounds of the (ladies') anklets
at the time of striking their feet against the Ashoka trees,
swarms of bees are imitating as it were the jingling sounds by
their humming song. 18.
Jester (Hearing)—O friend, these are not the bees imita-
ting the jingling of the anklets, but this is the sound of the
anklets of the attendants of the Queen.
King—You have ascertained rightly.
(Then enter Vásavadattá in bright attire and Kánchana-
málá and Ságariká with the articles of worship)
Vásava.—Oh Kánchanamálá, show me the path leading to
the Makaranda garden.